somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এবারের বইমেলা ২০২৬

২৮ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



এইবারের বইমেলাটা অন্য সব বইমেলা থেকে আলাদা। প্রতিবার বইমেলা নিয়ে পাঠক, লেখক, প্রকাশকদের মাঝে একটা আগ্রহ উচ্ছাস কাজ করে তবে এবার তার ব্যতিক্রম। এবার কারো ভেতরেই তেমন আগ্রহ উদ্দীপণা দেখা যাচ্ছে না, অন্তত মেলার শুরুর আগ পর্যন্তটা হয় সেটা বিবেচনা করলে মনে হচ্ছে মেলাটা করতে হয় তাই সবাই করছে।
সবাই আসলে নির্বাচন নিয়ে এতো এতো বেশি উত্তেজিত ছিল যে অন্য কিছুর দিকে কারো কোন আগ্রহই নেই। এছাড়া শুরু থেকে মেলা শুরু হওয়া নিয়ে একটা অনিশ্চয়তা দেখা দিয়েছিল। একবার ঠিক হয়েছিল যে মেলা শুরু হবে ডিসেম্বরে। নির্বাচনের আগেই মেলার ঝামেলা শেষ হয়ে যাবে তবে সেখানে প্রকাশকরা বেঁকে বসলো। নির্ধারিত সময়ের দুই মাস আগে মেলা শুরু হওয়ার প্রস্তুতি তাদের ছিল না। তারপর একবার ঠিক হল মেলা শুরু হবে ঈদের পরে। এটা মূলত প্রকাশকদের দাবী ছিল তবে বাংলা একাডেমি সেই দাবী মানে নি। একাডেমি ঠিক করলো যে মেলা হবে বিশ তারিখ থেকে। সেখানেও অধিকাংশ প্রকাশক মেলায় স্টল দিতে অনিহা জানাল। তারপর নতুন সরকারের মন্ত্রী সাহেব মেলার স্টল ভাড়া মওকুফ করে দিলে পুরোটা। দিন ঠিক হল ফেব্রুয়ারির ২৬ থেকে মার্চের ১৫ তারিখ। মাত্র ১৮ দিনের মেলা। এতো কম সময়ের মেলা এর আগে কোন দিন হয় নি।
রোজার মাসে মেলায় আমি এই প্রথম গেলাম। রোজা রেখে মেলায় যাওয়ার ব্যাপারটা বেশ কঠিনই বলা চলে। অন্যবার মেলায় মানুষ যায় মূলত বিকেল বেলা। অফিস থেকে অনেকেই মেলায় যায়। এখন রোজার সময়ে সেই বিকেল বেলাতে মেলায় যাওয়া কঠিন একটা ব্যাপার। তাই প্রতিবারের থেকে মেলায় যাওয়ার পরিমান অনেক কমে যাবে। শুধু মাত্র ছুটির দিনগুলোতে যা একটু লোক হতে পারে। অন্যান্য দিন তেমন মানুষের ভীড় হবে মনে হয় না।



গতকাল শুক্রবার মেলায় গিয়ে হাজির হলাম দুপুরের নামাজের পরে। একবার মনে হয়েছিল আরো কয়েকদিন পরে যাব তারপর মনে হল পরের যাওয়ার সময় না হয় যাওয়া যাবে তবে ফেব্রুয়ারিতে মেলা হবে আর যাবো না তা তো হয় না।
আমি ভেবেছিলাম মানুষজন হবে না। সব স্টল একেবারে ফাঁকা থাকবে। দেখলাম বেশ ভালই মানুষ এসে হাজির হয়েছে। অনেক স্টলেই মানুষ ঘুড়ে বেড়াচ্ছে। আমি যখন বের হয়ে এলাম তখনই আরো অনেক মানুষের ভীড় হয়ে গিয়েছিল।
তবে স্টলের কাজ কর্ম অনেক বাকি। চার ভাগের এক ভাগ স্টলের কাজ তখনও বাকি। বেশ কয়েকটা স্টলে কোন বই নেই, তাদের কাজ অর্ধেক বাকি হয়ে পড়ে আছে। এতো দেরিতে শুরু হওয়ার পরেও স্টলের কাজ শেষ হয় নি দেখে একটু বিরক্তই লাগছিল। পুরো মেলা একবার টক্কর মারলাম। এটা আমার অভ্যাস। মেলাতে ঢুকেই আমি পুরো মেলা এদিক থেকে ওদিক একবার ঘুরে দেখি। তারপর কেনাকাটা। যদিও খুব বেশি বই কেনার ইচ্ছে ছিল না। ঠিক করে এসেছিলাম মাত্র দুইটা বই কিনব। তবে সেটা আর কেনা হল কই!



দেখতে দেখতে কয়েকটা বই কিনেও ফেললাম। বছরের ভেতরে এই মেলার সময়টা আমার মনটা ভাল থাকে। কয়েকবার করে আমি মেলায় যাই। আগে যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম তখন ক্লাস শেষ করেই সোজা চলে যেতাম মেলার মাঠে। মেলায় এদিক সেদিক ঘোরাঘুরি করে সন্ধ্যার দিকে টিউশিনিতে যেতাম। তখন পকেটে বাজেট থাকতো কম। হাতে গোনা কয়েকটা বই কেনা হত। যখন বাজেটের পরিমান বাড়ল তখন মেলায় যাওয়ার সময় কমে এল। সব সময়ই আমি মেলাতে ছুটির দিন বাদে যেতাম। কারণ এই দিনে প্রচুর ভীড় থাকত। তবে এবার মনে হচ্ছে ছুটির দিন ছাড়া আর একটা দিনও যাওয়া হবে না। সেই সময়ই এবার নেই।
যাক, প্রথমদিন মেলাতে ঘোরাঘুরি করে বেশ ভালই লাগল। বেশির ভাল লাগল আরেকটা কারণে। প্রতিবার মেলায় আমি যখন খাবারের স্টলের দিকে যেটাম তখন তেমন যে দেখানে প্রচুর মানুষ বসে রয়েছে। ভাবটা এমন যেন ওরা বইমেলায় গিয়েছে খাওয়ার জন্য। ওদের বেশির ভাগই কোন বই কিনতো না। ব্যাপারটা আামর কাছে বিরক্তই লাগত। এবার সেই ব্যাপারটা কম হবে।
যাদের সময় হবে একবার করে বই মেলায় ঘুরে আসুন। আর আপনাদের পরিচিত কারো বই বের হলে আমাকে বইয়ের নাম আর স্টল নম্বর জানানোর অনুরোধ রইলো। আমি মেলা থেকে সব সময় নতুন এবং অখ্যাতদের বই কেনার চেষ্টা করি। পরিচিত বিখ্যাত লেখকদের বইতো সারা বছর কেনাই হয়।

হ্যাপি রিডিং।



অপু তানভীর
সর্বশেষ এডিট : ১০ ই মার্চ, ২০২৬ রাত ১:০৬
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯



৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-

২০২৪ সালের ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর বাংলাদেশ জুড়ে যে সহিংসতা ছড়িয়ে পড়ে, তার ক্ষয়ক্ষতি ছিল ব্যাপক ও বহুমাত্রিক। সংবাদমাধ্যম ও তদন্তকারী সংস্থাগুলোর... ...বাকিটুকু পড়ুন

আমি আত্মহত্যা করতে যাচ্ছি।

লিখেছেন সুম১৪৩২, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




আমি আত্মহত্যা করতে যাচ্ছি।

সিদ্ধান্তটা গতকাল নিইনি। অনেক দিন ধরে একটু একটু করে নিয়েছি।

আজ শুধু বাস্তবায়ন করতে বের হয়েছি।

ঘর থেকে বের হওয়ার সময় বিদ্যুৎ ছিল না।

আমি এমন এক জায়গায়... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

×