চাকরিতে দুদিন হয়ে গেল আজ । একটা ভয় ছিল পারব তো । এটা আমার সব সময় হয় । তাই নিজেকে একটা স্পেশাল ট্রিট দেই । সেটা যাই হোক, যদিও এটা ছোট একটা জব । কল সেন্টার এর । অনেকেই শুনে হেসেছে । তাদের কাছে কৃতজ্ঞ আমি । কারণ তাদের হাসিটা আমাকে ভিতর থেকে জাগিয়ে তুলেছে ।
আচ্ছা বাদ দেই তাদের কথা । আমরা মোটিভেশন খুজে বেড়াই সব সময় । যখন চারদিক থেকে বিষণ্ণতা আর হতাশা ঘিরে ধরে তখন ই দরকার হয় পাশ থেকে অথবা পিছন থেকে বলা এগিয়ে যাও । উৎসাহ দেয়া । যাতে সে নিজেকে নতুন ভাবে নতুন উদ্যমে কাজ করার সাহস পায় । কিন্তু কয় জন দেই এই মোটিভেশন ।
একটা উদাহরণ দেই,
আমি যখন এই জবটার ট্রেনিং এ ছিলাম । তখন একজন ছিল সেই ট্রেনিং এ । যদিও সে এখন নেই কারন তার অন্য কোথাও জব হয়ে গেছে । আমি এমবিএ করছি তাকে বলেছি । তখন সে আমাকে বলেছে আপনার অনেক সমস্যা হবে । এটা সেটা, এই ওই আরো অনেক কিছু । তখন তাকে আমি কিছু বলিনি কারণ যেহেতু ট্রেনিং হচ্ছে তারপর পরীক্ষা সেখানে যেকোন কিছু ই হতে পারে । কিন্তু দুই দিন আমি খুব মন কষ্টে ছিলাম । তাকে আমি আমার সমস্যা বলে ভুল করেছি । তারপর নিজেই নিজেকে মোটিভেট করলাম । তাকে ভুল প্রমাণ করতে হবে । আত্মবিশ্বাস বাড়ালাম আজ শিখছিলাম সেগুলো ই বার বার দেখছিলাম । পরীক্ষা দিলাম টিকে গেলাম । জয়েন করলাম । এখন সেখানেই আছি ।
এখান থেকে যে শিক্ষা নিয়েছি তা হলো নিজের সমস্যা তাকেই বলা উচিত যে আপনাকে বুঝবে । আপনার সমস্যাটিকে দূরে করে দিয়ে আপনাকে মোটিভেট করবে । আপনাকে যে বলবে আরে এসব কিছুই না, এগিয়ে যাও । তুমি পারবে, ভয় কেন পায় ।
তবে সত্যি যদি বলি এই কথা বলার মানুষ গুলো সংখ্যায় অনেক কম । তাই মানুষ এর পাশে থেকে তাকে মোটিভেট করার চেষ্টা করুন । সে যে পারবে না আপনি কি করে জানেন । হয়ত আপনার মোটিভেশন তাকে সঠিক পথে যেতে সাহায্য করবে ।
আশা করি সবাই মোটিভেশন করবেন ।
ভাল থাকুন । সুস্থ থাকুন । আর আপনার চারপাশ পরিস্কার রাখুন ।
বিঃদ্রঃ কিছু মানুষ এর কাছে আমি কৃতজ্ঞ এবং ঋণী ।
সর্বশেষ এডিট : ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



