জীবন সত্যিই অনেক সুন্দর !!!
প্রাচীনকাল থেকেই এই বিশ্বাসের ‘উৎস” নিয়ে এন্তার দর্শন চর্চা হয়েছে,এখনো হচ্ছে,হবে ভবিষ্যতেও । এটা এমন একটা জিনিস যেটার রফা কোনদিনই সম্ভব নয় । বস্তত,অবস্তুগত এবং তাত্ত্বিক বিষয়ের মিমাংসা খুব সহজ হলেও মেনে নেবার মানসিকতাটা সহজে গঠিত হয়না । কিন্তু একটা ব্যাপার একটা মানুষের মতই সত্যি যে পরোপকার,সহানুভূতি,অন্য মানুষের প্রতি ভালোবাসা,মানুষের বিপদে এগিয়ে যাওয়া,সাধ্যমত সহায়তা করা... সর্বোপরি একটা কল্যাণিক মনের সাথে বিশ্বাসের কোথাও না কোথাও একটা সহসম্পর্ক আছে । সচেতনতায় এই বিশ্বাসের দেখা না মিললেও অবচেতনে ঠিকই তার দেখা মেলে । তাই হয়তো খুব দুর্বল মুহূর্তগুলোতে একজন “ডেসপ্যারেট” মানুষ কোন এক পরম সত্যের কাছে নিজেকে সমর্পণ করে দেয় । হোক সেটা বস্ত্রহীনের বস্ত্রকামনা,সঙ্গীহীনের সঙ্গী,ভুভুক্ষের খাদ্য, হতাশার আশা-ভরসা,বিপদের ত্রানপ্রার্থনা । আর এই ব্যাপারটাই একজন মানুষের বিশ্বাস কোন অভিমুখে,কোন মাত্রায় কতটুকু সেটার জানান দেয় ।
“ইটস এ ওয়ান্ডারফুল লাইফ” চমৎকার একটা ছবি । বিংশ শতাব্দীর সেই চল্লিশের দশকের শেষের দিকের ছবি । কিন্তু এখনো কেমন নতুন,ঝকঝকে । জেমস স্টুয়ারটের পরোপকারী চরিত্র,স্বতঃস্ফূর্ততা,প্রিয়জনের প্রতি ভালোবাসা,বাবা-মা,ভাইয়ের প্রতি শর্তহীন আনুগত্য এই ব্যাপারগুলো বর্তমানে কিছুটা ফিকে হয়ে গেলেও এখনো চিরতরে মুছে যায়নি । তাই হয়তো আমরা এখনো মনুষত্ব্যকে কামনা করি,পূজা করি,আকাঙ্ক্ষা করি,ভালোওবাসি,অন্যের মনুষ্যত্বকে শ্রদ্ধা করি,অন্যের মনুষ্যত্বকে অনুসরণ করি । এই কারণেই বোধ হয় আমরা এখনো মানুষ হওয়ার স্বপ্ন দেখি,মনুষ্যত্বে বিশ্বাস করি ।
একজন কট্টর সমালোচকের পক্ষেও অসম্ভব ফ্রাংক কাপরার ছবির খুঁত বের করা । আর জেমস স্টুয়ারটের কথা কি আর বলি । অভিনয়ের সকল বিদ্যাই তাঁর নখদর্পণে ।
হলিউডের ক্ল্যাসিক ছবিগুলো শুধু মানুষকে বিনোদিতই করে না,একটা দার্শনিক বার্তাও দেয় । আপনাকে ভাবায়,আপনার চিন্তাশক্তির উপর একটা অঘোষিত চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়, “যে তুমি ভাবতে থাক,ভাবতেই থাক যতক্ষণ না পর্যন্ত তুমি তোমাকে খুঁজে পাও,তোমার বিশ্বাসকে খুঁজে পাও ।”
সর্বজনীন পেনশন: সুবিধা বাড়ছে, ভবিষ্যৎ কতটা নিশ্চিত ?

সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন... ...বাকিটুকু পড়ুন
১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন
নৈতিক অবক্ষয়ের দায় কার?
ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও নৈতিক অবক্ষয়ের দায় কার?
সমাজে যখন অপরাধ বাড়ে, পারিবারিক বন্ধন দুর্বল হয়, সন্তান বাবা-মাকে সম্মান করে না, মানুষ মানুষের প্রতি বিশ্বাস হারায়, দুর্নীতি-প্রতারণা-সহিংসতা স্বাভাবিক হয়ে ওঠে- তখন... ...বাকিটুকু পড়ুন
কাতুকুতু'র কাহিনীনামা
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।