কুইনঃ যে জীবন ফড়িঙের
সেই প্রচলিত ধরানা ভেদ করে মাঝে মাঝে দু’একটি ছবি এমনভাবে বের হয় যেন উড়াতে উড়াতে ছাইয়ের ভেতর একটা মূল্যবান রত্ন খুঁজে পাওয়া যায় !
বিকাশ বেহেলের “কুইন” ছবিটা আহামরি কিছু নয় । তবে এমন কিছু আছে যেটা দর্শককে ভালোলাগাতে বাধ্য । “মডার্ন”, “ফ্যাশানেবল” না বলে ছেলেটা মেয়েটাকে বিয়ে করতে আপত্তি করে । লজ্জায়,অপমানে মেয়ের মুখ কালি হয়ে যায় । বিয়ের পরে প্যারিস আর অ্যামস্টারডামে হানিমুনে যাবার কথা ছিল নববিবাহিত দম্পত্তিটির । যেহেতু বিয়েটাই হল না,তাই মেয়েটি সিদ্ধান্ত নিল সে একাই হানিমুনে যাবে ! প্যারিসে পৌঁছে মেয়েটি জীবনের রুঢ় বাস্তবতার মুখোমুখি হয় । বাবা-মা-ভাই আর পরিচিত স্বজনহীন প্যারিসে মেয়েটি ভিন্ন একজন মেয়ের জীবনাচরণের সাথে পরিচিত হয় । সে বুঝতে পারে সবার জীবনধারা একইরকম নয়,কেউ আছেই শুধু জীবনকে উপভোগ করার জন্য । তারা জীবনে কোন পিছুটান রাখতে রাজি নয় । প্যারিস থেকে মেয়েটি চলে যায় অ্যামস্টারডামে । যেখানে স্থান সংকটের কারণে তাকে তিনটা ছেলের সাথে একই রুমে থাকতে হয় । তারপর একসময় তাদের সবার ভেতর একটা বন্ধুত্ব হয় । এই বন্ধুতার প্রোগ্রেসটা ছিল সত্যিই দেখার মত ।
বন্ধুত্বকে আসলে দেশ,সময়,বয়স বা সীমারেখা দিয়ে বাঁধা যায় না । বন্ধুত্ব বা ভালোবাসা সর্বজনীন । হোক বন্ধুটি রাশিয়ান,ফরাসি বা জাপানি ...ভালোবাসার প্রকাশ কিন্তু চিরকালীন,সর্বজনের ।
মেয়েটা তার নিজস্ব জগতের খুব কাছাকাছি চলে আসে । আর আট দশটা ভারতীয় নারীর মতই কেটে যেত তার জীবনটা । কিন্তু সেই চিরপরিচিত সংস্কার,নিয়ম-রীতি,অনুশাসনের বাইরেও আরেকটা জীবন আছে,যে জীবনটা হতে পারে শুধুই নিজের,যে জীবনের মালিক কোন স্বামী নয়,সে নিজেই...স্বামীহীন হানিমুনে এটাই তার উপলব্ধি ।
ছবির শেষটা আরো চমৎকার । যে কারণটি মেয়েটিকে একটা অনিশ্চিত পরিবেশে ঠেলে দিয়েছিল সেই কারণকেই মেয়েটি ক্ষমা বা ধন্যবাদ জানাবার মত মানসিক উদারতা দেখিয়েছে । এই ব্যাপারটাই ছবিটিকে অনন্য করে দিয়েছে,আসলে ।
কঙ্কনা রনৌতের অভিনয়টা ছিল দেখার মত । কঙ্কণাকে সবসময় গ্ল্যামারাস চরিত্রে দেখা যায় । এই ছবি দিয়ে সেই ইমেজ বদলাবার প্রচেষ্টাটা সম্পূর্ণ সফল ।
সর্বজনীন পেনশন: সুবিধা বাড়ছে, ভবিষ্যৎ কতটা নিশ্চিত ?

সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন... ...বাকিটুকু পড়ুন
১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন
নৈতিক অবক্ষয়ের দায় কার?
ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও নৈতিক অবক্ষয়ের দায় কার?
সমাজে যখন অপরাধ বাড়ে, পারিবারিক বন্ধন দুর্বল হয়, সন্তান বাবা-মাকে সম্মান করে না, মানুষ মানুষের প্রতি বিশ্বাস হারায়, দুর্নীতি-প্রতারণা-সহিংসতা স্বাভাবিক হয়ে ওঠে- তখন... ...বাকিটুকু পড়ুন
কাতুকুতু'র কাহিনীনামা
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।