দিনগুলো কেটে যাচ্ছে
ধীর গতির শামুকের মত
খোলস ছেড়ে বের হব হব করেও-
পারছি না বের হতে।
মনের সকল একাকীত্ব
জমে থাকা ধোয়ার স্তুপ
কেন বুদবুদ হয়ে বাতাসে ওড়ে না?
এখনো আমি নিঃশ্বাস নিতে ভয় পায়-
এখনো বুকের মাঝে চিনচিনে ব্যাথাটা
ভোগায় কারণে-অকারণে.
কাতর নয়নে দৃষ্টি মেলে ধরি
নেশায় পা টলটল
জড়িয়ে যাচ্ছে অস্তিত্ব
সিগারেটটাও অনেক বেশি তিতো
খুব কাছের জনের মিথ্যা কথা'র মত
সম্মুখে শুধুই কুয়াশা
কিছুই দেখা যায় না।
ঝাপসা হয়ে আসে দৃষ্টি
চোখের পাতা ভারী হয়ে আসে...
সর্বশেষ এডিট : ১৮ ই জুন, ২০০৯ রাত ৩:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



