একা থাকার আনন্দ
২৭ শে মার্চ, ২০০৮ রাত ১০:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
একা থাকতে কারো ভালো লাগে কি-না, জানি না; তবে একা থাকা আমার ভীষণ পছন্দের। নিঃসঙ্গতা আমার খুব প্রিয় অনুসঙ্গ। এমনও অনেকদিন গেছে, আমি সারাদিন কারো সঙ্গে একটিও কথা না বলে কাটিয়ে দিয়েছি। প্রথম প্রথম দু'একদিন বাবা-মা, ভাইয়ারা সবাই কাছে বসে কথা বলেছে, অনেক প্রশ্ন জিজ্ঞেস করেছে; কিন্তু আমি কোনও কথা না বলে চুপ করে থেকেছি। এখন এরকম করলেও তারা কিছু বলে না। জানে, কিছু বলেও কোনও লাভ হবে না।
ছোটবেলা থেকে আমি অত্যন্ত আদরে বড় হয়েছি। দুষ্ট ছিলাম না মোটেও। আমাদের তিন ভাইবোনকে পড়াশোনা করার জন্য কখনই বাবা-মা সেরকম চাপ দেননি। আমরা আমাদের মতো হেসে-খেলে লেখাপড়া করেছি। অনার্স-এ পড়ার আগে বিষয় নির্বাচনের ক্ষেত্রে ভাইয়াদের পরামর্শ নিলেও তারা আমার পছন্দকেই অগ্রাধিকার দিয়েছে।
এখন বাবা-মা, ভাইয়াদের ছেড়ে দূরের শহরে আছি। এখানে আমার বান্ধবীরা খুবই ভালো। যেখানে থাকি তার পরিবেশ অনেকটাই বাড়ির মতোই। আপন। সবাই খুব কাছের। তারপরও মাঝে মাঝে আমি একদম চুপ হয়ে যাই। কারো সঙ্গে কথা বলি না। সবাই অবাক হয়। হোক!
ভাবি, যদি টানা কয়েকদিন কারো সঙ্গে কথা না বলে, দেখা না করে, একদম একাকী থাকা যেত!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুনআপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের...
...বাকিটুকু পড়ুনশৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ...
...বাকিটুকু পড়ুন