somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একজন ক্রিকেট ফ্যানাটিকের স্বপ্ন পুরন!

০৩ রা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খুবই মিস করি, ফারুক মামার সাথে খেলা দেখতে যাওয়া, পুরা একটা রিলিজিয়াস প্রসেসের মতো ব্যাপার-সেপার, গুলিস্থানে গিয়ে ভোরবেলা, "বেঁকো" রেস্টুরেন্টে অসম্ভব মজার চা খাওয়া, তারপর আর একটা স্পেসিফিক "নাম ভুলে যাওয়া" রেস্টুরেন্টে গিয়ে খিচুরি খেয়ে খেলা দেখতে ঢুকা, পুরা খেলা চলাকালে যত কিছু আছে সব খাওয়া (চা, কফি, সোডা, ঘুগনী, ঝালমুড়ি, হট পেটিস, ছোলা, আইসক্রিম, শসা, আমড়া, কাঁচা আম ভর্তা, বাদাম ইত্যাদি), খেলার মাঝপথে প্রিন্স বা নবান্নর কাচ্চি বিরিয়ানি, খেলা চলাকালে এক অন্ধ ফকির আসতো, এই ফকিরটা এত্ত জনপ্রিয় ছিল যে ওর সিগনেচার টাকা চাওয়ার ডাকটা আমরা নিয়মিত দর্শকরাই ডেকে দিতাম, "আমি আইছিইইইইইই", ঢাকাইয়া দর্শকদের লুঙ্গি ঝারা দিয়ে 'কুফা' ছুটানো, খেলা শেষে ঠাটারি বাজারের 'স্টার' অথবা জয়কালী মন্দিরের 'সুপার' রেস্টুরেন্টে সেরাম মামা-ভাইগ্না খাওয়া-দাওয়া করে বাসায় যাওয়া! আর অনেক এক্সসাইটেড থাকতাম খেলা দেখে আসলে, রাতে শুয়ে শুয়ে ভাবতাম, ইন শা আল্লাহ আমরা একদিন 'এ' দল না, টেস্ট প্লেয়িং দেশ গুলোর জাতীয় দলের সাথে নিয়মিত খেলব আর জিতব! আজকে সেই দিনগুলোর একটি বিশেষ দিনে ফিরে যেতে চাই। ঢাকা স্টেডিয়ামে বসে দেখা শত শত খেলার মাঝে সেরা খেলা ছিল এটাই। ২৬শে ডিসেম্বর ১৯৯৪, সার্ক ক্রিকেটের ফাইনাল, বাংলাদেশ প্রথমবারের মতো ফাইনালে উঠল! খেলা ইন্ডিয়া 'এ' দলের সাথে, শেষ দুই বলে ইন্ডিয়া 'এ' দলের দরকার ছিল দুই রান, বাংলাদেশের দরকার ছিল একটা উইকেট, আমরা কনফিডেনট ছিলাম না, কিন্তু রফিক স্ট্যাম্পড করে দিলো ভেনকাটেঁস প্রসাদকে! আউট হওয়া মাত্র লাফানো আর চিৎকার শুরু করলাম, কি সেই অদ্ভুত অনুভূতি! সেদিন টের পেলাম জাতীয়তাবাদ কতো বড় ড্রাগ, বুঝতে পারলাম ব্রিটিশ ফুটবল ফ্যানদের স্পোর্টস ফানাটিসিসম! খেলা শেষে আমি আর ফারুক মামা বের হয়ে দিলকুশায় আসতেই দেখা হল বড় খালুর সাথে, উনি একজন বিখ্যাত জাতীয় হকি খেলোয়াড়! উনি আমাদের কাসে শুনে কোন ভাবেই বিশ্বাস করতে পারছিলেননা ইন্ডিয়া 'এ' দল বাংলাদেশের কাছে হেরেছে। উনি ভাবছিলেন উনার শ্যালক ফাইযলামি করছে! উনি জিজ্ঞেস করেছিলেন, কতো গুলি এল বি ডব্লিউ দেয়া হইসে!!! সেই বাংলাদেশ ক্রিকেট টীম এখন হোম সিরিজে পর পর দুইবার, হেডলি আর মারটিন ক্রোর নিউজিল্যান্ডকে হোয়াইট ওয়াস করে! কয়টা মানুষ বলতে পারবে তার ছোটবেলার একটা অসম্ভব স্বপ্ন পুরা হয়েছে! আল্লাহ এই পোলাপাইন গুলারে ভালো রাইখ! আমীন!

সেই খেলার স্কোর কার্ড
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চর্যাপদঃ বাংলা ও বাঙালির ঐতিহ্য

লিখেছেন কিরকুট, ২০ শে মার্চ, ২০২৬ সকাল ৭:০৮

চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হিসেবে স্বীকৃত হলেও, এর ভাষা ও উৎস নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলে আসছে। ১৯০৭ সালে নেপালের রাজগ্রন্থাগার থেকে হরপ্রসাদ শাস্ত্রী এই পদগুলি আবিষ্কার করেন এবং... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৮৫

লিখেছেন রাজীব নুর, ২০ শে মার্চ, ২০২৬ সকাল ১০:১৫



ইদের আগে মেহেদি দেওয়া যেন খুবই গুরুত্বপূর্ন কাজ মেয়েদের!
মেয়েরা লম্বা লাইন ধরে মেহেদি দিতে যায়। সব মার্কেটের সামনে ছোট টেবিলে বসে মেয়েরা মেহেদি দিচ্ছে। গত বছর আমার দুই... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক !

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে মার্চ, ২০২৬ বিকাল ৩:৫২



আজ সকালটা খুব সুন্দর ছিলো! একদম ঈদের দিনের মতো! বারান্দার কাছে গেলাম। আমাদের বাসার পাশেই লালমাটিয়া গার্লস স্কুলের মাঠ। স্কুলের মাঠে একটা বটগাছ আছে। মাঠ থেকে... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক! ঈদ মোবারক!! ড: এম এ আলী ভাইয়ের লিরিকে আমার ঈদের গান

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২১ শে মার্চ, ২০২৬ রাত ১২:৫৭

আমার জন্য ঘটনাটা একটু বিব্রতকর হয়ে গেছে। শায়মা আপুর এসো ঈদের গল্প লিখি ...... পড়ি পোস্টে আলী ভাইয়ের কমেন্ট (১০ নম্বর) পড়তে পড়তে নীচে নামতে নামতে নিজের নাম দেখে হুট... ...বাকিটুকু পড়ুন

×