somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অবাক শিশুর প্রথম বুলি

০২ রা আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেকদিন আগে রিডার্স ডাইজেস্টে ভারতের বংশদ্ভূত Santha Rama Rau এর একটা আর্টিকেল পরেছিলাম, "Have we lost our senses?" যেখানে লেখিকা বলেছিলেন তার ছোটবেলার কথা। একজন মাছওয়ালার কাছ থেকে নেয়া একটা বরফের টুকরার মধ্যে মাছের আঁইশ আটকে থাকতে দেখে ছোট্ট লেখিকার চরম অবাক এবং আনন্দিত হওয়ার কথা। বরফের টুকরার মধ্যে মাছের রূপালী আঁইশ এবং সূর্যের আলো পরে তার মধ্যে রংধনুর সাতরং ঝিকমিক করে ওঠা একটা শিশুর মধ্যে আনন্দ জাগাবে এটাইতো স্বাভাবিক।

অবাক শিশুর কাছে একজন মানুষের সকল কর্মকান্ডের প্রধান উদ্দেশ্য যেটা মনে হয় তা হল সুখী হওয়া, অন্তরের প্রশান্তি অর্জন করা। কিন্তু পঞ্চইন্দ্রিয়ের ব্যবহার ছাড়া প্রশান্তি অর্জন কিভাবে সম্ভব তা অবাক শিশু বুঝতে পারেনা। ইন্দ্রিয় গুলো ব্যবহার করে খুব সহজেই, খুব ছোট ছোট বিষয়গুলো থেকেই আনন্দ পাওয়া সম্ভব। আমার মনে হয় আমরা শুধুমাত্র আমাদের মস্তিষ্ককে ব্যবহার করাতেই শিখছি। শিক্ষাগত, পেশাগত সাফল্যের জন্য আপাত দৃষ্টিতে মস্তিষ্ক ছাড়া আর কিছু ব্যবহারের প্রয়োজন হয়না। (যদিও আবার অনেক সময় মস্তিষ্কের ভুল ব্যবহারও শিখছি!) তবে অন্তরের প্রশান্তির জন্য শুধুমাত্র মস্তিষ্কের ব্যবহার অবাক শিশুর কাছে যথেষ্ট মনে হয়না। ইন্দ্রিয়ের ব্যবহার কমাতে কমাতে যে আমরা শূণ্যের কোটায় এনে ঠেকিয়েছি!

স্কুল ছুটির পরে কোন স্কুলের সামনে দিয়ে যাওয়ার সময় একটা কমন দৃশ্য নিশ্চয়ই আপনার চোখে পরেছে; ছোট ছেলে বা মেয়েটা বেলুনওয়ালার দিকে হাঁ করে তাকিয়ে আছে আর তার বাবা বা মা তাকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। দুঃখজনক বিষয় হচ্ছে বাবা-মারা তাদের সহজে আনন্দিত হওয়ার ক্ষমতা প্রায় নষ্টতো করেই দিয়েছে, তাদের শিশুদেরটা-ও নষ্ট করার ধান্দায় আছে। দুঃখজনক। তারা তো নিশ্চয়ই পড়াশোনার দোহাই দিবেন। কিন্তু অবাক শিশুর মনে হয়, পড়াশোনার নামে আমরা যা করছি তা-ও কম দুঃখজনক না। স্ট্যান্ডার্ড একটা দেশের পড়াশোনার অবস্থা দেখুন, সেখানে এত ছোট ছেলে-মেয়েদের পড়াশোনার চাপ কি এত বেশি? আস্তে আস্তে চাপটা বাড়ে। আর আমাদের দেশে? প্লে গ্র“পে পড়া একটা বাচ্চা দিনে কয় ঘন্টা পড়ে আর ভার্সিটির একটা ছাত্র দিনে কয় ঘন্টা পড়ে? আমাদের এক টিচারের ভাষায়, পিরামিড উল্টে দিয়ে বসে আছি আমরা। তবে দেশের যে অবস্থা, তাতে “শাইন” করতে হলে নিঃসন্দেহে এই প্রসিডিউর মেনেই চলতে হবে। তবে আপনি করতে চান বা না চান মানতে বাধ্য হবেন যে সিস্টেমে চেঞ্জ দরকার।

দক্ষিনের জানালা দিয়ে পাশের জলাটার কচুগাছগুলো দেখা যায়। বাতাসে কি চমৎকার দুলে দুলে ওঠে। আর বৃষ্টি হলেতো কথাই নেই, কি চমৎকার খেলা করে কচুপাতার পানি। অবাক শিশু অবাক হয়ে তাকিয়ে থাকতে পারে সেদিকে একটানা অনেকক্ষন। পানিতে বৃষ্টির শব্দ থেকে শুরু করে বজ্রপাতের মহাশব্দ শুনে অবাক শিশু অবাক হয়। প্রচন্ড গরমে দক্ষিনের বৃষ্টিভেজা বাতাসের স্পর্শে অবাক শিশু শিহরিত হয়। ইলিশ ভাজার গন্ধের মত মরিচ ভাজার গন্ধও ফেভারিট। অবাক শিশু ঝাল খেতে পারেনা, কিন্তু বোম্বে মরিচের স্বাদ নাকের, চোখের জলের সাথে একাকার হয়ে এক অন্যরকম অনুভূতির জন্ম দেয়।

অবাক শিশু তার মস্তিষ্কের সাথে তার ইন্দ্রিয়গুলোরও ডেভলপ করতে চায়।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×