somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিক্ষককে কুপিয়ে জখম

১৪ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



শিক্ষক হিসেবে তিনি জনপ্রিয়তার শীর্ষে । স্থানীয় লোকদের শ্রদ্ধার পাত্র তিনি । ধনী গরিব, ধর্ম বর্ণ, রাজনৈতিক ব্যক্তি, ব্যবসায়ীসহ সকল প্রকার মানুষের প্রিয় পাত্র এই মোহাম্মদ আলী মাষ্টার । বয়স ৮০ বছর । তার নামে বাড়ির নামটিও মাষ্টারবাড়ি । এলাকাটি নরসিংদী জেলার শিবপুর থানায় যোশর ইউনিয়নে । সরকারি হাইস্কুলে শিক্ষকতা করতেন । অবসরপ্রাপ্ত শিক্ষক তিনি । তবে অবকাশ তার নিকট কোনদিনও পছন্দের নয় । কোননা কোন কাজে তিনি ছিলেন জড়িত । ১৯৭১ সালে মুক্তিযোদ্ধাদের সহায়তা এবং ট্রেনিং দিয়েছিলেন তিনি । সেই থেকে দেশ প্রেম আর স্বচ্ছ রাজনীতির সাথে জড়িত । রাজনৈতিক ব্যক্তি হিসেবে তার সততা অকল্পনীয় । দলীয় কোন্দল কখনও পছন্দ করতেননা বলে বিবাদ মিটিয়ে দিতেন সবসময় । স্থানীয় দরবারে তিনি ছিলেন প্রধান বিচারক । রোগীদের হোমিও সেবা দিয়ে আসছেন বছরের পর বছর । যোশর ইউনিয়ন কিন্ডার গার্ডেন নামে একটি কিন্ডার গার্ডেন প্রতিষ্ঠা করেন তিনি । ছোট ছোট বাচ্ছাদের সাথে খেলা করেন আর খেলার সাথে সাথে পছন্দ করেন পাঠ্য দান করাতে ।
হঠাৎই করেই ঘঠে গেল একটি অপ্রীতিকর গঠনা । কিছু দুস্কৃতিকারি সন্ত্রাসী তার উপর চালায় অমানবিক আক্রমন । হত্যার চেষ্টায় টেনে হিছড়ে ঘর থেকে বের করে । সকাল ৬টায় শহিদুল্লাহ, সামসুল, সেলিম, কামরুজ্জামান, আসাদুল্লাহ, হাবিবুর রহমান ওরফে হাবুসহ ২৩ সদস্যর সন্ত্রাসী গ্রুপ মোহাম্মদ আলী মাষ্টার কে এলোপাথারি মারতে থাকে । আশপাশের প্রতিবেশী রক্ষা করতে এলে তারাও সন্ত্রাসী হামলার শিকার হন । এক সময় সন্ত্রসীরা মোহাম্মদ আলী মাষ্টারকে কুপাতে থাকে । এলাকার লোকজন চলে এলে তাকে রক্ষা করে মুমূর্ষ অবস্থায় উপজেলা সরকারি হসপিটালে ভর্তি করা হয় । এ গঠনায় তার ছোট ভই তোফাজ্জল হোসেন ভূইয়্যা, ছেলে আপেল মাহমুদ ভূইয়্যাসহ পরিবারের অন্যান্য সদস্যসহ প্রায় ১৭ জন আহত হয় । এসময় সন্ত্রাসীরা মোহাম্মদ আলী মাষ্টারের মোবাইলসহ ঘরের আসবাবপত্র লুট করে নিয়ে যায় ।
এ গঠনায় গত ১১ ই জানুয়ারী একপ্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় । এতে উপস্থিত ছিলেন সকল দলের রাজনৈতিক ব্যক্তি, চেয়ারম্যান, মেম্বার, ব্যবসায়ী ও শিক্ষবৃন্দ ।
শিক্ষকের উপর এই বর্বর হামলা শুরু হয়ে গিয়েছে এই সমাজে । এই সন্ত্রসীদের এখনই রুখতে হবে । তারা এখনও ধরা ছোঁয়ার বাইরে । এই গঠনার জন্য জাতি সুষ্ঠু বিচার চায় । সকলের সহযোগিতা কামনা করছি ।
সর্বশেষ এডিট : ১৪ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:৪৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

লিখেছেন শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮



একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

আগে নিজেকে বদলে দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪১



"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

×