somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জীবনে এখনো অনেক পথ আছে পাড়ি দেওয়ার, পালা এবার আত্মবিশ্বাস অর্জনেরঃ

০৪ ঠা জুলাই, ২০১৫ রাত ১২:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেক সময় আমরা হারিয়ে ফেলি মনের জোর, মানসিক শক্তি, উদ্যম নেমে আসে শূন্যের কোঠায়। প্রাপ্তিগুলোকে ছাপিয়ে জীবনের অপ্রাপ্তিগুলো বড় বেশী যন্ত্রনাদায়ক হয়ে ওঠে। অনেক সময় এই মানসিক হতাশা রূপ নিতে পারে আত্মহত্যায়ও! অথচ চাইলেই মানসিকভাবে হয়ে ওঠা সম্ভব অনেক শক্তিশালী আর আত্মবিশ্বাসী। জয় করা সম্ভব যত অপ্রাপ্তি। আপনাদের জন্যে রইলো কিছু টিপসঃ
১) খারাপ স্মৃতিগুলো ভুলে যানঃ মনের জোর হারিয়ে ফেলার অন্যতম প্রধান কারণ হচ্ছে অতীতের কষ্টকর স্মৃতি বারবার মনে করা। যন্ত্রণাদায়ক অতীত স্মৃতি সবার জীবনেই থাকে। কিন্তু সে সময়টা যেহেতু আপনি পার করে এসেছেন, তাই অযথা মস্তিষ্কের গুরুত্বপুর্ণ স্থানগুলো এসব স্মৃতিকে দখল করে রাখতে দেবেন না।
২) ইতিবাচক চিন্তা করুনঃ ইতিবাচক চিন্তা করুন। নিজের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে আগামী জীবন সাজাবার চেষ্টা করুন। একটা বিষয়ে ইতিবাচক চিন্তা আপনাকে অনেকটাই এগিয়ে দেয় সফলতার পথে।
৩) সফল মানুষদের সাথে মিশুনঃ চেষ্টা করুন আশপাশের সফল মানুষদের সাথে মেশার। এরা আপনাকে জীবন নিয়ে বহুদূর এগিয়ে যেতে উৎসাহ দেবে। খুঁজে পাবেন অণু অনুপ্রেরণা।
৪) নিজের অর্জনগুলো নিয়ে ভাবুনঃ নিজের অর্জনগুলো নিয়ে ভাবুন। প্রয়োজনে একটা ডায়েরীতে লিখে ফেলুন। দেখবেন, নিজের অর্জনের তালিকা দেখে নিজেই অবাক হয়ে যাবেন। আমরা প্রায়ই নিজের অর্জন গুলোকে অনুধাবন করতে পারি না। ৫) ভালো বই পড়ুনঃ ভালো বই পড়ুন। বই পড়ার অভ্যাস আপনার জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ করবে এবং মানসিকভাবেও আপনাকে শক্তিশালী করবে। অনুপ্রেরণা মূলক বই আপনাকে সাহস যোগাবে।
৬) ধৈর্য ধরুনঃ জীবনে সমস্যা থাকবেই। হতাশ না হয়ে ধৈর্য ধরুন। একটা নির্দিষ্ট সময় পরে খারাপ সময়টা কেটে যাবেই। নিজেকে বোঝান যে কষ্টের দিন কারো দীর্ঘস্থায়ী হয় না।
৭) কাছের মানুষগুলোর সাথে সময় কাটানঃ কাছের মানুষেরা আপনাকে সব চেয়ে বেশী অনুপ্রেরণা যোগাতে সক্ষম। তাই চেষ্টা করুন তাদের সাথে সময় কাটাবার। ভালো লাগার মানুষদের সংস্পর্শে মন ভালো হয়ে যায়, সময় ভালো কাটে, তাদের সামান্য প্রশংসাতেও অনেকটা অনুপ্রেরণা খুঁজে পাওয়া যায়।
৮) প্রকৃতির কাছাকাছি যানঃ একটু অবসর সময় পেলে চেষ্টা করুন প্রকৃতির কাছাকাছি যাবার। পাহাড়, সমুদ্র, অরণ্য আপনার মনকে সতেজ করবে। প্রকৃতির বিশালতায় হারিয়ে যাবে মনের যত ক্ষুদ্রতা, সংকীর্ণতা আর দুঃখবোধ। শুনতে খুব সহজ মনে হলেও, প্রকৃতির বিশালতার মাঝে বিলীন হয়ে যাওয়া মনের জোর বৃদ্ধি করার সেরা উপায়।
৯) নিজেকে নিয়ে পরিকল্পনা করুনঃ নিজেকে নিয়ে ভাবুন। পরিকল্পনা করুন। নতুন কিছু শিখুন, নিজের দক্ষতা বাড়ান। আগামী কয়েক বছর পর নিজেকে কোথায় দেখতে চান সে ছক আঁকুন। সে অনুযায়ী কাজ করুন। স্বপ্ন দেখতে পারাই সফলতার সূচনা।
১০) নিয়ম মাফিক জীবনযাপন করুনঃ ব্যায়াম, খাওয়া আর ঘুমের রুটিনটা ঠিক রাখুন। শরীরের সুস্থতার সাথে মনের জোর সরাসরি সম্পৃক্ত। নিজেকে দেখতে সুন্দর ও সতেজ লাগলে মনের জোর বেড়ে যায় বহুগুণে।
১১) বন্ধু বাড়ানঃ নতুন নতুন মানুষের সাথে বন্ধুত্ব গড়ে তুলুন। এটা আপনাকে আপনার চেনা জগতটা বড় করতে সাহায্য করবে। বন্ধু মহলে মেলামেশা আত্মবিশ্বাসী করে তুলবে আপনাকে। বাড়বে মনের জোর।
১২) সমাজসেবাঃ মানুষের সেবা করে আপনি যেমন ভালো কাজ করার সুযোগ পাবেন তেমনি এই মা্নসিক তৃপ্তি আপনার মনের জোর, আত্মশ্রদ্ধাবোধ ও আত্মবিশ্বাস বাড়বে। টিপসগুলো অনুসরন করেই দেখুন না! জীবনে এখনো অনেক পথ পাড়ি দেবার পালা অর্জনে আর আত্মবিশ্বাসে!
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুলাই, ২০১৫ রাত ১২:১০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছবি ব্লগ -৭ বিনীত, অবনত বৃক্ষ

লিখেছেন হুমায়রা হারুন, ১৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৯

পথে যেতে চোখে পড়লো নুয়ে পড়া বৃক্ষের শাখাগুলো। মনে হলো স্রষ্টার কাছে সে যেন নিবেদিত প্রার্থনায় অবনত। সব অহংকার, সব আত্মগরিমা, কৃতিত্বের ভার সে ধীরে ধীরে ঝরে... ...বাকিটুকু পড়ুন

আমি আর তুমিঃ ফানা থেকে বাকাঃ জীবনের উপলব্দি সবই তোমার

লিখেছেন ডঃ এম এ আলী, ১৯ শে অক্টোবর, ২০২৬ রাত ৩:১১


ইশ্‌কে আমি ও তুমি’র ব্যবধান ক্ষীণ হওয়া, ফানা-তে অহংকারের বিলয়, এবং বাকা-তে প্রকৃত বোধ নিয়ে কর্মময় জগতে ফিরে সেবা, বিনয়, করুণা ও কৃতজ্ঞতার জীবন বেছে নেয়ার উপলব্দিতে লেখা... ...বাকিটুকু পড়ুন

আমরা কোন ইসলাম পালন করছি! কাদের ফলো করছি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৫১

খোদা ও নবীজীকে অবমাননা করলে অর্থাৎ ধর্মীয় অবমাননা করলে মৃত্যুদণ্ড দিতে হবে, এমন আয়াত কোরআনে পেলাম না!
অনেক খুঁজলাম.........আমি পাই নাই। আপনি পেয়েছেন কি?



পবিত্র কোরআনে উল্লেখ আছে যে,... ...বাকিটুকু পড়ুন

আগ্নেয়াস্ত্র প্রদর্শন, প্রতিমন্ত্রীর পদত্যাগ এবং ঢাকা দক্ষিণের নতুন সমীকরণ: রাজনৈতিক খেলায় ইশরাক কোথায়?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫২

রাজনীতির মাঠে অতি-উৎসাহ কখনো কখনো যে আত্মঘাতী হয়ে দাঁড়াতে পারে, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের সাম্প্রতিক কর্মকাণ্ড তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত। গত শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় যেভাবে প্রকাশ্য দিবালোকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে, দলবল... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবের প্রতি বাংলার মানুষের কেন এত ক্ষোভ?

লিখেছেন জ্যাক স্মিথ, ১৯ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৮



বাংলাদেশের বেকারত্ব সমস্যা দূরীকরণে সৌদি আরব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশটিতে বাংলাদেশের প্রায় ৩৫ লাখ শ্রমিক কাজ করছেন। সৌদি আরবই বাংলাদেশের সবচেয়ে বড় বৈদেশিক শ্রমবাজার। ২০২৫–২৬ অর্থবছরে সৌদি আরব... ...বাকিটুকু পড়ুন

×