কলেজের প্রথম দিন। ব্যাপক নামি দামী কলেজ। কাউরে চিনি না, সাথে আসে আমার স্কুলেরই কিছু আতেল পোলাপান। যার যার অভ্যাস মত যায়া সাম্নের বেঞ্চে যায়া বইসা গেল, আজন্ম ব্যাকবেঞ্চার আমি গেলাম পিছনের দিকে। সীট গুলা সব টু সিটার। আমার মতই একটা নাদুস নুদুস পোলার পাশে বইলাম। পোলার প্রথম কথা "মাম্মা খবর কি?" জীবনের প্রথম মামা ডাক শুনলাম। আমি হতবাক, কে এইডা এম্নে যারে তারে মামা ডাকে। আশে পাশে থাইকা পোলারে পোলার পরিচিত লোকজন ডাক দিতাছে অই বোম্বা খবর কি আসোস কেমন। তোর সাপ টার খবর কি? আমি তো পুরাই ভোদাই,কয় কি? শুনলাম পোলায় বাসায় একটা সাপ পালে। যাই হউক যা কইতাছিলাম পোলা আমারে মামা ডাইকা আপন মনে ২ হাত নাড়াইতাছিল ড্রামারদের মত। অবাক হইলাম ড্রামও বাজায় নাকি? পরে শুনছিলাম ড্রামতো বাজাইতই তাও আবার বাসার ভিতরে। আশে পাশের লোকজন অস্থির।
যেই কথা কইতাছিলাম, পোলা হাত নাড়াইতাছিল এমন সময় আরেক পোলা আইসা জেমস রে নিয়া কি জানি কইল। তারপরে যা দেখলাম, বোম্বা অই পোলার কলার ধইরা জানালার কাছে লইয়া গেল আর কইল, জেমস রে নিয়া আর একটা কথাও কইবি ৪ তলা থাইকা নিচে ফালায়া দিমু। আমি জেমস এর হার্ডকোর ফ্যান, এই কাহিনী দেইখা আমি আমার দোস্ত খুইজা পাইলাম। এর পরে কলেজের ২ বছর আমার বহুত মজা করছি, ওর কাছে অনেক কিছু শিখছি।
আইজকা সন্ধ্যা থাইকা জেমস এর গান গুলা শুন্তাছি, আর আমার দোস্ত বোম্বার কথা মনে পরতাছে। সেই পুরানো দিনের স্মরণে জেমস এর একটা গান এর লিরিক্স লেইখা দিলাম।
দুষ্ট ছেলের দল, ছন্নছাড়ার দল
দুষ্ট ছেলের দল, ছন্নছাড়ার দল
মোরা শাসন মানিনা, বারণ-ও শুনিনা
করি তাল-বাহানা, করি নানা ছলনা
মোরা গলা ছেড়ে গান গাই
গোপনে প্রিয়ার কাছে প্রেমের পত্র পাঠাই
প্রেম-প্রেম-প্রেম-প্রেমে-প্রেমে-প্রেমে খেলা খেলি
স্বপনের জগতে লীলা খেলি
মোরা হাটে হাড়ি ভাঙ্গি, ভরা গাঙ্গে ধরি পাড়ি,
ডুব সাতারের খেল খেল খেলাই
চায়ের কাপে ঝড় তুলি, তুড়ি দিয়ে কথা বলি,
মোরা সুন্দরী মেয়ে দেখে বাজাই সিটি
দেরি করে স্কুলে আসি, লাস্ট বেঞ্চে বসি,
ক্লাস ফাকি দিয়ে সিনেমা দেখি
প্রেমিকার তিলে প্রেমের মদিনা মার ছক্কা
প্রিয় মুখ দেখে বাতাসে চুমু খাই
ঊঊউউম্মাহ
ঊঊউউম্মাহ
সারা দিন বনবন, সারা দিন টইটই
দিয়ে যাই তালে তাল
করি নানা গুল বাজী, অকাজের বড় কাজী
ঠনাঠনাঠনাঠনঠন কাজের বেলায়
Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


