আকাশ এত মেঘলা, যেওনাকো একলা, এখনই নামবে অন্ধকার,
ঝড়ের জলতরঙ্গে নাঁচবে নটি রঙ্গে
ভয় আছে পথ হারাবার।
গল্প করার এইতো দিন, মেঘ কালো হোক, মন রঙ্গিন।
সময় দিয়ে হৃদয়টাকে বাঁধবো নাতো আর।
আঁধার ছায়াতে, চেয়েছি হারাতে, দু বাহু বাড়াতে তোমারই কাছে।
যাক না এমন, এইতো বেশ, হয় যদি হোক গল্প শেষ।
পূর্ণ হৃদয় ভুলবে সেদিন সময় শূন্যতা।
আকাশ এতো মেঘলা যেও না কো একলা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


