আমি পারিবারিক হবো,
৯ টা ৫ টা অফিস করবো-
রাত্রি হলে বউ এর সাথে সেক্স করব।
ছুটির দিনে সমাজের মাথাদের সাথে তাল মিলাবো-
অন্যদিনে বাচ্চার দুধের পিছনে দৌড়াবো।
বাচ্চা বড় হবে, স্কুলে পাঠাবো-
ভালো ফলের জন্য বাচ্চাকে যন্ত্রণা দিবো।
একটা সময়ে বউ আর ভালো লাগবে না-
তখন আমি মধ্যবয়স্ক।
লুল ফালাবো অফিসের নতুন সুন্দরী রিক্রুট গুলার সাথে-
ব্যাস আমার জীবন পরিপূর্ণ।
শেষ বয়সে ধর্ম কর্ম করবো-
তারপরে মারা যাবো।
ব্যাস।
সবার জীবন একভাবে শেষ হয় না,
কেউ পুরুষ হয়ে মরে, কেউবা রাজকন্যার জীবন পেয়ে থাকে।
কেউ চেয়ে পায় না, কেউ পেয়ে মূল্য দেয় না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


