এই ব্লগটা একটা সুখ দুখের সিরিজ হইতে পারে। পুরান স্মৃতি শুধু বেদনাই দেয় সেইটা সুখের আর দুঃখের যেই স্মৃতিই হউক না কেন।
এই ব্লগে আমি অনেক পুরানা লোক। এখন যে আইডি আছে এইটা লাস্ট বানাইছিলাম আর এখন এইটাতেই আছি। একবারে প্রথমে যেই আইডিটা দিয়া এই ব্লগের সাথে এক হইছিলাম সেইটা কোন কারণে মডুরে মেইল দিয়া ডিলিট করায়া দিছিলাম। এই সিরিজ টা চালাইতে পারলে সেই ঘটনা বলা হবে নিশ্চয়ই।
এই ব্লগের সাথে আমার পরিচয় যে কোথা থাইকা সেইটা আমার মনে নাই। তবে আসছিলাম ২০০৭ সালের শুরুর দিকে। সেই সময় এ এই ব্লগে আলী ঢালিরা ছিল, ছিল কার পোস্ট কয়টা সেই প্রতিযোগীতা। যাদের পোস্ট বেশী তাদের নামের লিস্টও থাকত ব্লগের এক কোনায়।
আমি ব্লগে আসছিলাম মূলত হতাশা কাটাইতে। ব্যাপক হতাশ ছিলাম, অই টাইমে টুক টাক লিখতাম শুধুমাত্র হতাশা থাইকা বাইর হইতে। লিখতে লিখতে সবার সাথে খুব পরিচয় হইল, অনেক গুলা ব্লগার আড্ডা এট্যেন্ড করলাম। সবার সাথে মোটামুটি ভালই আলাপ আলোচনা হইল। এদের মধ্যে রাতমজুর, একরামুল হক শামীম, ক্যামেরাম্যান, কালপুরুষ, ইঊনুস, বৃত্তবন্দী, আমিনুল, হমপ্রগ, নাঈম, মিলটন, সুখী মানুষ অন্যতম।
পরবর্তীতে রাতমজুর ভাই আর শামীম ভাই এর সাথে নিয়মিত যোগাযোগ থাকলেও অন্য সবার সাথে সেই রকম আর থাকে নাই।
এই ব্লগে আমার এত স্মৃতি আর এই ব্লগটা আমার জীবনের এত বেশি উত্থান পতনের সময় ছিল যে ভুলবার মত নয়।
আজকে এতদিন পরেও ব্লগটা আছে নাই খালি আগের সেই সময় গুলা আর সেই মানুষ গুলা যখন ব্লগটা সবার কীবোর্ডের কারণে গমগম করত।
আজকে থাকুক এই পর্যন্তই।
সর্বশেষ এডিট : ২৯ শে আগস্ট, ২০১২ রাত ১১:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


