ডে লাইট সেভিংস এবং লোডশেডিং নিয়ে কিছু লেখার আগে প্রাসঙ্গিক একটা গল্প দিয়ে শুরু করছি ।
চাচা : কিরে বাদল তোর বাবার খবর কি ?
বাদল : আগের থেকে ভাল চাচা।
চাচা : সে কিরকম ?
বাদল : আগে বাবাকে দুইজনে ধরে বাথরুমে নেওয়া লাগতো। আর এখন বাবা বিছানায়ই ঐ কাজ সারে।
আমাদের বিদ্যুতের অবস্থা এখন ঐ বাবার মতই। ডে লাইট সেভিংস এর আগে আমাদের এলাকায় শুক্রবার দিন কখনো লোডশেডিং হত না। কিন্তু আজ শুক্রবার (০৩-০৭-০৯) এই নিয়ে দুইবার মোট দুই ঘন্টা লোডশেডিং হয়ে গেছে আমাদের এলাকায়।
পাদটীকা : জোট সরকারের বানিজ্য মন্ত্রী বলেছিলেন, দুইদিন রোদ উঠলেই চাউলের দাম কমে যাবে।
মহাজোট সরকারের বিদ্যুৎ মন্ত্রী বলেছিলেন, বৃষ্টি হলেই লোডশেডিং কমে যাবে।
সর্বশেষ এডিট : ০৩ রা জুলাই, ২০০৯ রাত ৯:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


