somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

‘বাংলাওয়াশে’র সম্ভাবনা জাগাল বাংলাদেশ

৩১ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কৌতুক করেই বলেছিলেন ব্রেন্ডন ম্যাককালাম, ‘এবার আর ৪-০ হবে না।’ গতবার এই বাংলাদেশ সফরেই ৪-০তে ধবলধোলাই হয়েছিল নিউজিল্যান্ড। যেটি ক্রিকেটে ‘বাংলাওয়াশ’ নামে সুখ্যাত। এবার অবশ্য সিরিজের তিনটি ম্যাচ বলে নিউজিল্যান্ড অধিনায়ক মজা করেই বলেছিলেন কথাটা। তবে ৪-০ না হোক, ৩-০ তো হতেই পারে! আজ সিরিজের দ্বিতীয় ম্যাচটিও ৪০ রানে জিতে সেই সম্ভাবনা জাগাল বাংলাদেশ।
প্রথমে ব্যাট করে তামিম ইকবালের ফিফটির সুবাদে ২৪৭ রান করা বাংলাদেশ আজ নিউজিল্যান্ডকে আটকে দিয়েছে ২০৭ রানে। তিনটি করে উইকেট নিয়ে বোলিংয়ে বাংলাদেশের নায়ক সোহাগ গাজী ও মাশরাফি বিন মুর্তজা। শুরুটা মাশরাফিই করেছিলেন। ১ রানে কিউই ওপেনার হামিশ রাদারফোর্ডকে বোল্ড করে। টিম সাউদির স্টাম্প উপড়ে ফেলে শেষটাও করলেন মাশরাফিই।
মাশরাফি রাদারফোর্ডকে ফেরানোর পরপরই সোহাগ আর রাজ্জাক জোড়া আঘাত হানলে মাত্র ৩৫ রানে তিন উইকেট হারিয়ে ফেলেছিল নিউজিল্যান্ড। চতুর্থ উইকেটে ৬১ রানের জুটি গড়ে বাংলাদেশি বোলারদের ভালোই ভোগাচ্ছিলেন টেলর আর কোরি অ্যান্ডারসন। ২৭তম ওভারে এই জুটি ভেঙে বাংলাদেশ শিবিরে স্বস্তি ফিরিয়েছেন মাশরাফিই। উইকেটের পেছনে দারুণ এক ক্যাচ নিয়েছেন অধিনায়ক মুশফিকুর রহিম।

আজ বাংলাদেশের সব বোলারই মোটামুটি ভূমিকা রেখেছেন। যে সময় দরকার ছিল, ঠিক সেই সময় যেমন বাংলাদেশকে উইকেট এনে দিলেন পার্টটাইম বোলার মুমিনুল হক। মুমিনুল প্রথমে এলবিডব্লুর ফাঁদে ফেলেন ব্রেন্ডন ম্যাককালামকে। ভাঙেন টেলরের সঙ্গে কিউই অধিনায়কের ২৪ রানের জুটিটাও। দুই বল পরেই রানআউটের ফাঁড়ায় পড়ে বিদায় নেন টম ল্যাথাম। ১৩১ রানেই নেই নিউজিল্যান্ডের ৬ উইকেট।

মাঝখানে বোলিংয়ের নায়ক সোহাগ। প্রথম পাঁচ ওভারে মাত্র ১০ রান দিয়ে এক উইকেট নেওয়া সোহাগ দ্বিতীয় পাওয়ার প্লেতে বোলিং করতে এসে যেন আরও দুর্দান্ত বোলিং করলেন। পাওয়ার প্লেতে করা নিজের দ্বিতীয় ওভারেই সোহাগ ফিরিয়ে দিলেন নিশামকে। এর পরের ওভারে ফিরিয়েছেন গলার কাঁটা হয়ে উইকেট আঁকড়ে পড়ে থাকা রস টেলরকেও (৪৫)। মুমিনুল আবার আক্রমণে ফিরে এসে তুলে নেন ২৩ বলে ২৫ করা নাথান ম্যাককালামকে ।

১৯৪ রানে ৯ উইকেট হারিয়ে ফেলে নিউজিল্যান্ড। বাংলাদেশের জয়টা ছিল সময়ের ব্যাপার। বোলিং আক্রমণে ফেরা মাশরাফি ৪৭তম ওভারের চতুর্থ বলে সাউদিকে ফিরিয়ে দিয়ে নিশ্চিত করেছেন বাংলাদেশের ২-০।

বাংলাওয়াশ এবারও হচ্ছে কি না, সেটি নিশ্চিত হবে ৩ নভেম্বর ফতুল্লায়। তবে তার আগেই বাংলাদেশের সিরিজ জয়ে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।


সুত্রঃ প্রথম আলো
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যে আয়না আর প্রতিচ্ছবি রাখে না

লিখেছেন মুনতাসির রাসেল, ০৪ ঠা মে, ২০২৬ সকাল ১১:১৯


আমাদের ভালোবাসা ছিল এক গোপন সন্ধ্যার মতো,
জোনাকিরা তখন শব্দহীন কবিতা হয়ে বসত সিঁথির পাশে,
হাত ধরলেই হৃদয় জেগে উঠত,
বুকের ভেতর গুনগুন করত অনন্ত প্রতিশ্রুতির গান।

তুমি তখন আমার দেহে নয়,
আমার সত্তার স্পর্শে... ...বাকিটুকু পড়ুন

অনুতাপ (ছোট গল্প)

লিখেছেন আবু সিদ, ০৪ ঠা মে, ২০২৬ সকাল ১১:৪৯

একনাগাড়ে ৪-৫ বছর কাজ করার পর রহিমের মনে হলো, নাহ! এবার আরেকটা চাকরি দেখি। লোকাল একটা কোম্পানিতে কাজ করত সে। কিন্তু কোনকিছু করার জন্য শুধু ভাবনাই যথেষ্ট নয়। সে চাকরির... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ আমাদের খারাপ দিনের পর

লিখেছেন সামিয়া, ০৪ ঠা মে, ২০২৬ দুপুর ২:৩৩


করোনার সময় নানান উত্থান পতন ছিল আমাদের, আব্বা মা ছোটবোন সহ আমি নিজেও করোনায় আক্রান্ত হয়ে প্রায় মরে যেতে যেতে বেঁচে গিয়েছিলাম শেষ মুহূর্তে, বেঁচে গিয়েছিল আমাদের ছোট্ট সোনার... ...বাকিটুকু পড়ুন

ডোগান- এক রহস্যময় জাতি

লিখেছেন কিরকুট, ০৪ ঠা মে, ২০২৬ বিকাল ৫:১০



আফ্রিকার মালি এর হৃদয়ে, খাড়া পাথুরে পাহাড় আর নির্জন উপত্যকার মাঝে বাস করে এক বিস্ময়কর জনগোষ্ঠী ডোগান। বান্দিয়াগারা এস্কার্পমেন্ট অঞ্চলের গা ঘেঁষে তাদের বসতি । এরা যেন সময় কে... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-১৩)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা মে, ২০২৬ রাত ৮:৪৪



সূরাঃ ১৩ রাদ, ১১ নং আয়াতের অনুবাদ-
১১। মানুষের জন্য তার সম্মুখে ও পশ্চাতে একের পর এক প্রহরী থাকে। উহারা আল্লাহর আদেশে তার রক্ষণাবেক্ষণ করে। আর আল্লাহ কোন সম্প্রদায়ের... ...বাকিটুকু পড়ুন

×