আমার কর্মক্ষেত্র বদল হয়েছে। আগের অফিস ছিল ধানমন্ডিতেই, বাসা থেকে পাঁচ মিনিটের পথ। আর এখনকার অফিস সেই নারায়নগঞ্জ, যেতে লাগে কমপক্ষে দেড় ঘন্টা। অফিসের গাড়িতে যাবার সময় নানান বিষয়ে কথা হয় সহকর্মীদের সাথে। রাজনীতি-সমাজনীতি থেকে শুরু করে মজার কোন ঘটনা কোন কিছুই বাদ পড়েনা সেই অনানুষ্ঠানিক আলোচনাতে। একঘেয়ে জীবন থেকে ক্ষণিকের মুক্তি পেয়ে প্রাণখুলে হাসার উপলক্ষ্য তৈরি হয় সেখানে। যাহোক আজ যেসব ছোট ছোট ঘটনার কথা লিখব তার উৎস কিন্তু সেই মুহুর্তগুলোই।
ঘটনা ১:
আমার এক কলিগের ঘটনা, তাঁর মেয়ে কে নিয়ে। মেয়ের বয়স ৬, সে কখনো চুইংগাম খায়নি আগে। তো তাকে চুইংগাম খেতে দেয়া হল প্রথমবারের মত, আর বলা হল, কোন অবস্থাতেই সেটা গিলে ফেলা যাবে না। সে সব শুনল আর বুঝল। তারপর চুইংগাম মুখে নিয়ে চিবিয়ে চিবিয়ে, একসময় হাসি হাসি মুখ করে খুব বড় কিছু করে ফেলেছে এমন ভাবে বলল, “আব্বু, আমি চুইংগামটা গিলে ফেলতে পেরেছি”। তারপর তাকে নিয়ে ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করতে হয়েছে।
ঘটনা ২:
বাসের পেছনে অনেক সময় অনেক কথা লেখা থাকে, সবাই হয়ত দেখেছেন। এমন কি বাসে বডিতে যিনি রঙ করেন সেই পেইন্টার এর নামও লেখা থাকে সাথে তার ফোন নম্বরও থাকে। আর সেই পেইন্টারদের বানান দেখলে মাঝে মাঝে হাসব না কাঁদব বোঝা যায় না। এমনি এক বাসের নানা ভুল বানানে নীতিকথা লেখা আর লেখা পেইন্টারঃ রাব্বি ভাই, ফোন নম্বরঃ ০১৮১৯******। আমার এক কলিগ সাথে সাথে তার সেলফোন থেকে ওই নাম্বারে ফোন করলেন আর বললেন, রাব্বি ভাই, বানান লেখার আগে দয়া করে বাচ্চাদের বানান শিক্ষা ধরনের বই কিনে পড়ে নেবেন। তারপর যত ইচ্ছে পেইন্টিং করেন, আর নীতি কথা লেখেন।
ঘটনা ৩:
আমার আগের কোম্পানীতে বিভিন্ন ধরনের জেনারেটরের ফিল্টার বিক্রি করা হত। আমাদের এক কাস্টমার যিনি ছিলেন ফিল্টার ব্যাবসায়ী, মানে আমাদের কাছে ফিল্টার কিনে বাজারে বিক্রি করতেন। তিনি বললেন একদিন। তাঁর এক ভাগ্নে নাকি তাকে ফোনে করে বলেছে, “মামা, তোমার নাকি ফিল্টারের দোকান আছে, তাহলে আমাদের বাসাতে ২ টা ফিল্টার পাঠিয়ে দিও তো”। “তুই ফিল্টার দিয়ে কি করবি?”, মামার প্রশ্ন। “আর বোলনা মামা, আমাদের এখানে পানিতে যে আয়রন,কিছুই করা যায় না, তুমি কিন্তু ফিল্টার পাঠাতে ভুল না”
আলোচিত ব্লগ
ফ্যামিলি কার্ডের স্বার্থে তেলের দাম বৃদ্ধি মেনে নিতে হবে

দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;... ...বাকিটুকু পড়ুন
চাপ

রাজধানী ঢাকা সহ দেশের নানা অঞ্চলে টমটম, অটোরিক্সা, নসিমন, করিমন চলাচল করে। বেশ মানুষজন পরিবহন সহ মালামালের বস্তাও টানাটানি করতে দেখা যায়। কিন্তু এইগুলোর দেশ হচ্ছে গ্রাম গঞ্জের বাজার আর... ...বাকিটুকু পড়ুন
আমার সমাধিতে কোনো ফলক রেখো না

আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।
কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম... ...বাকিটুকু পড়ুন
১৮ বছর পর্যন্ত সবাই শিশু!
১৮ বছর পর্যন্ত সবাই শিশু!
শিশুর অধিকার রক্ষা অবশ্যই সভ্য সমাজের দায়িত্ব। কিন্তু প্রশ্নটা তখনই কঠিন হয়ে ওঠে, যখন ১৭ বছর ১১ মাস ২৯ দিন বয়সী কেউ ধর্ষণ বা হত্যার মতো... ...বাকিটুকু পড়ুন
ফুনফুনা ফুন

ছয় হাজার হাজার আগে পৃথিবীর জনসংখ্যা ছিলো মাত্র দশ লাখ।
হ্যা দশ লাখ। পুরো পৃথিবীর সব জায়গায় মানুষ থাকতো না। বনজঙ্গল ছিলো। আর সমুদ্র এবং নদী। পাহাড় পর্বত।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।