হঠাৎ করেই একটা দমকা বাতাস এল,
আমি অপেক্ষায় ছিলাম না; নাকি ছিলাম...
হঠাৎ করেই একটা দমকা বাতাস এল,
আমাকে, আমার সবটুকুকে, আমার সব ক্লান্তিকে ধুঁয়ে-মুছে
আমাকে রাঙিয়ে দিতে।
হঠাৎ করেই একটা দমকা বাতাস এল,
মুছে গেল -
আমার অনেকগুলো না-পাওয়া, যা্ আমি পেতে চেয়েছি বছরের পর বছর
সব না-বলা কথার জঞ্জাল, যা আমি বলতে চেয়েছি সেই কবে থেকে।
আমার চারপাশ তরতাজা হাসিমুখ।
আমি, আমার সবকিছু সেজে উঠল নতুন ভালো লাগায়,
আমি ভাসলাম, ডুবে রইলাম আকুন্ঠ ভালবাসায়;
ছুঁয়ে থাকলাম তার অতলান্ত সুগভীরতা।
কিন্তু এরপর...
দমকা বাতাসটা নিয়মমাফিক দম হারাতে থাকল,
ভালবাসা-ভাললাগাগুলোতে জমতে থাকল ধূসর মেঘ,
আমার পথ আমায় বাস্তবতা খুঁজে নিতে বলল আবারো...
এখন আবার অপেক্ষা...
আরেকটা দমকা বাতাস আসার...
আবারও আরেকটা দশ বছর নাকি আরো বেশি কিছু...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



