somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভঙ্গুর শিক্ষাব্যবস্থা

০৯ ই অক্টোবর, ২০১৬ রাত ১০:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশ।জন্মভূমি।আমাদের দেশ।পাশ্চাত্য সংস্কৃতি এসে যেমন এদেশের সংস্কৃতিকে ভেঙ্গে দিচ্ছে ঠিক তেমনই ধীরে ধীরে এদেশের শিক্ষাব্যবস্থাও ভাঙ্গার পথে।সে দিন খুব বেশি দূরে নয় যেদিন পুরো বিশ্বের মানুষ এদেশের মানুষদের তেমন দাম দিবে না।
কেনো এমন হচ্ছে ভাই?প্রশ্ন করুন নিজেকে।হচ্ছে আমাদের নিজ দোষে।এখানে একক কারও দোষ না।পুরো জাতি দোষী।
এখন আসুন বিস্তারিত জানি।আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ পাশ করেছেন যে এবার থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৭ টি সৃজনশীল প্রশ্ন এবং ৩০ টি নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকবে।গতবার ছিলো ৬ টি এখন ৭ টি।সময় পরিসর কি বৃদ্ধি করেছে? না তা করেনি।২ ঘন্টায় ৭ টি প্রশ্ন তাও আবার সৃজনশীল লেখা কারও জন্য সঠিকভাবে লেখা সম্ভব না।
সৃজনশীল জিনিসটা কি?
নিজের মধ্যের বাহ্যিক জগত হতে প্রাপ্ত জ্ঞান দিয়ে কিছু প্রকাশ করাই সৃজনশীলতা।প্রথমত সৃজনশীল জিনিসটা এনে আমাদের শিক্ষাব্যবস্থা দুর্বল করে দিয়েছে।কারণ উন্নত বিশ্বের Creative Writing নামক জিনিসটার বাংলা হলো সৃজনশীল।উন্নত বিশ্বের শিক্ষা ব্যবস্থায় তারা বাইরের জগত থেকে শিক্ষা গ্রহন করে তাদের সেই Creative Writing নামক জিনিস লিখে।তাদের দেশে এর জন্য অনেক সুযোগ থাকে।কোন একটি বিষয় থেকে বিস্তারিত জ্ঞান আহরণ করার জন্য যা আমাদের দেশে নেই।উন্নত বিশ্বের সংস্কৃতি অনুসরণ করতে গিয়ে যেমন সংস্কৃতি ধ্বংস হচ্ছে তেমন শিক্ষাও হচ্ছে।হুটহাট করে কিছু না বদলে দিয়ে সময় নিয়ে তা বদলানো অনেক উত্তম।
এখন বলি গণিত সৃজনশীল নিয়ে।আচ্ছা একবার প্রশ্ন করুন নিজেকে নিজের থেকে বানিয়ে গণিত কি লেখা যায়?গনিত যদি নিজের থেকে বানিয়ে লেখা যেত তাহলে এদেশে হাজার হাজার আইনস্টাইন জন্ম নিতো।গণিতে সৃজনশীল দেওয়া এ জাতির বাড়াবাড়ির প্রকাশ।
সৃজনশীল তো একদিন থেকে আছেই এখন আসি পরীক্ষার নিরাপত্তার কথায়।
প্রশ্ন ফাঁস
এ জিনিসটা বর্তমানে প্রকট হয়ে ধরা দিচ্ছে।একধরনের চুরি যা এদেশে এখন সর্বজনস্বীকৃত।কেউ এ নিয়ে কিছুই বলে না।মাধ্যমিক,উচ্চ মাধ্যমিক বাদ দিলাম,ভার্সিটি পরীক্ষার প্রশ্নও এখন বের হয়ে যাচ্ছে।এবারের মেডিকেল এক্সামে আমার এক পরিচিত ব্যক্তির মেয়ে ৯৬ সঠিক করে আসছে।ইতিহাস ঘাটলে দেখা যায় মেডিকেলের এক্সামে আগে ৮৫ উঠানো দায় হয়ে যেতো।আর এখন ৯৬।আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ ইউনিটের পরীক্ষা,খ ইউনিটের পরীক্ষা দুটোরই প্রশ্ন টাকার বিনিময়ে পাওয়া গেছে বলে এক ছাত্রের কাছে শুনেছি।ভাই টাকা দিয়ে যদি প্রশ্নই কিনতে হয় তাহলে পরীক্ষা নেন কেনো?টাকা দিয়ে সবাইকে ঢুকায় দেন।
আবার যাদের আর্থিক সমস্যা।যারা গরীব মেধাবী তাদের কথা একবার চিন্তা করুন।তারা কিভাবে এমন অসৎ উপায়ে প্রশ্ন কিনে পরীক্ষা দিবে?আর এসবের কারণে দেশের ভবিষ্যৎ প্রজন্ম দূর্নিতিবাজ হবে যারা দেশকে ধ্বংস করবে।এরাই দেশ বিদেশে যাবে।দেশের নাম খারাপ করবে।এরাই চিকিৎসা করবে আর রোগী মারবে।
এসবের জন্য দায়ী কে?
আমরা সবাই।
আমরা যদি এভাবে প্রশ্নের দিকে না ছুটতাম তাহলে কেউ প্রশ্ন বিক্রির অথবা ফাঁসের সাহস পেতো না।

আসুন নিজেরা বদলাই।দেশ বদলে যাবে।
সর্বশেষ এডিট : ০৯ ই অক্টোবর, ২০১৬ রাত ১১:০৪
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

×