দেখেছিলাম নিস্পাপ ভোরের আলোতে
হেঁটেছিলি বকুল হাতে কোমল পায়ে।
দেখেছিলাম তোকে দুপুরের করা তেজে
করেছিলি স্নান তপ্ত রৌদ্র গায়ে মেখে।
দেখেছিলাম তোকে চাঞ্চল্য বিকেলে
বুনেছিলি স্বপ্ন তোর আপন নয়নে।
দেখেছিলাম তোকে ভরা গোধূলিতে
লুকিয়েছিলি যৌবন আঁচলের ভাজে।
দেখেছিলাম তোকে রাতের আলোতে
হারিয়েছিলি নিজেকে চাঁদের সাথে।
দেখেছিলাম তোকে এক মধ্য রাতে
ভেবেছিলি আপন মনে গভীরতা নিয়ে ।
দেখেছিলাম আমি তোকে
আমার এই পুরোটা জুড়ে।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



