somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আহারে বাংলাদেশ !

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



প্রিয়তমা আমার,
সকাল থেকেই মুষুলধারে এসিড বৃষ্টি হচ্ছে
হঠাৎ বারান্দার ভাঙা ঘুলঘুলি পেরিয়ে একটা ফিঙে পাখির উদয়।
আমের বকুলের মত তোমার এক জোড়া চোখ
কপলের চিলেকোঠায় চশমার ফ্রেমে সাজানো
সেই এলোমেলো তোমাকে জানাই আজ স্বাগতম।


এক রোদ্দুর সকালে ক্যাস্পিয়ান সাগরের মহা-বিষন্নতায়
তোমাকে স্বাগতম।
তোমার তৃতীয় প্রেমিকের ভাঙা এশট্রে ছাইগুলো জানায়
স্বাগতম।
জানালায় দমবন্ধের আকাশ থেকে নির্মল আঁধারেরা জানায়
স্বাগতম।
চেষ্টার বেনিংটনের এপিটাফের খোদাইকৃত কান্না থেকে
জানাই স্বাগতম।



প্রিয়তমা
উত্তাল মিছিলে স্লোগানে,টিয়ার সেল আর কাদানি গ্যাস থেকে
জানাই স্বাগতম।
ভালোবাসার বঙ্গবন্ধু আর ভাষানিতে জানাই
স্বাগতম।
একাত্তরের কনসেন্ট্রেশন ক্যাম্পের উলঙ্গ দেশ প্রেমিক
তোমায় জানায় স্বাগতম।
বালুখালির রোহিঙ্গা ক্যাম্পের ধর্ষিত বোনের নাকফুল থেকে
জানায় স্বাগতম।
ডাস্টবিনে পরে থাকা এবরশন করা শিশুর খন্ড খন্ড পা দুটো,
বৃদ্ধাশ্রমে প্রকৌশলীর মায়ের গুনে ধরা লাঠি
চলন্ত বসে ধর্ষিত চাকমা বোনের চিৎকার
মাতাল ড্রাইভারের চাকায় পিষ্ট প্রজাপতিরা
লাইসেন্স লাইসেন্স লাইসেন্স চাই
স্লোগানে স্লোগানে উত্তাল সেই শহর
থমকে গেলো স্বৈরাচার
আর তখনই
শান্তিপ্রিয় সেই শিশুদের কপাল ফেটে গড়িয়ে পরা রক্ত
নিষ্পাপ ফুলের পাপড়ি গুলোতে লাঠিচার্জ
জঙ্গিবাহিনীর হামলা।
আমি আর কাঁদতে পারছি না। বুক ফেটে যাচ্ছে আমার।
আমি অসাড় হয়ে যাচ্ছি, নির্বোধ হয়ে যাচ্ছি।



প্রিয়তমা
প্রশ্নপত্র ফাঁস
রিমান্ডের নামে প্রহসন
রাজপথে রাজপথে ট্যাংকার গোলাবারুদ
দালাল মিডিয়া আর খাকি পোশাকে কুকুরের দল
আদিবাসী ঘরের আগুন
ফেলানিতে ঝুলন্ত দেশ !!
আহারে বাংলাদেশ
নমস্কার নমস্কার।

প্রিয়তমা
স্বৈরাচারীর বাংলাদেশে তোমায় স্বাগতম।
আমি দারুন নিঃস্ব
একটু গণতন্ত্র ভিক্ষা দাও
একটু রাজপথে নেমে এসো
হাতেহাত রেখে এস টিয়ারস্যাল বুকে মাখি।
স্বৈরাচারের টুটি ধরব আর তখন স্লোগান হবে
আমি সেই দিন হব শান্ত,
যবে উত্পীড়িতের ক্রন্দন-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না –
অত্যাচারীর খড়গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না-
বিদ্রোহী রণ ক্লান্ত
আমি সেই দিন হব শান্ত।





এইটা সেফ মুডে আমার প্রথম পোষ্ট । বানানে ভুল থাকলে ধরিয়ে দিবেন দয়া করে। সম্পূর্ণটা পড়ার জন্য ধন্যবাদ। আগের পোষ্ট গুলো পড়বেন আশা করি।
ভালোবাসা রইল। পাশে থাকবেন।

রাষ্ট্রদ্রোহী কবি

বাতাসে লাশের গন্ধ

একজন প্র্যাকটিসিং মুসলিম হিসেবে নপংসুক নিয়ে ভাবনা
জার্নি টু দ্যা সাবকনশাস মাইন্ড

অপেক্ষা

ওয়্যার সিমিট্রি থেকে বলছি
সর্বশেষ এডিট : ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:২১
২২টি মন্তব্য ২২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পূর্বপুরুষের অপরাধের দায় বর্তমান জেনারেশনকে দেওয়া অন্যায়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা জুন, ২০২৬ রাত ১০:৪৩

"দোস্ত, ওরা আমাকে এক পাকিস্তানীর সাথে বন্ধুত্ব করতে বলছে যে কিনা বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে উলাটা-পাল্টা কথা বলেছে। আমি সেই বক্তব্যের প্রতিবাদ করে রুম থেকে বের হয়ে এসেছি।" রাতেরবেলা দেখা হলে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ ও আত্মহত্যা (তথ্য এআই দ্বারা যাচাইকৃত)

লিখেছেন সাহাদাত উদরাজী, ০৩ রা জুন, ২০২৬ রাত ১২:১৯

গত ১ বছরে বাংলাদেশে আত্মহত্যার সংখ্যা প্রায় ১৫,০০০ জনের মতো। অর্থাৎ প্রতিদিন গড়ে ৪০–৪১ জন মানুষ আত্মহত্যা করেছে, যা আগের বছরের তুলনায় সামান্য বেশি।

বাংলাদেশে আত্মহত্যার সাম্প্রতিক পরিসংখ্যান (২০২৫–২০২৬):
**মোট আত্মহত্যা... ...বাকিটুকু পড়ুন

ভবিষ্যত স্বপ্ন।

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা জুন, ২০২৬ রাত ১২:৪৭

পাঁচ বছর আগে এই গানটা লিখেছিলাম। আজ গানে 'পরিবর্তন' করলাম।
ঝগড়া করতে চাওয়া সব মানুষদের উৎসর্গ করছি। ;)



ভবিষ্যত সম্পূর্ণ একটা স্বপ্ন
যেখানে তুমি আমি বাধাহীন
আজকের দিনটা... ...বাকিটুকু পড়ুন

জীবনে কিছু করা বলতে আসলে "প্রচুরস" টাকা কামানো বলে!

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৩ রা জুন, ২০২৬ ভোর ৫:৫৯

স্কুলে যখন ছিলাম, তখন "প্রচুরস" শব্দটা আমরাই তৈরী করি। প্রচুর দিয়েও যখন যথেষ্ট বোঝানো যায় না, তখন "প্রচুরস" ব্যবহার করা হয়, প্রচুরের প্লুরাল আর কি।



আমার আব্বার বইয়ের দোকান ছিলো।... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পতনের অপেক্ষায়...

লিখেছেন খায়রুল আহসান, ০৩ রা জুন, ২০২৬ দুপুর ১২:৪০


(ছবিটার পুওর কোয়ালিটির জন্য দুঃখিত। নিজের তোলা এর চেয়ে ভালো কোন ছবি পেলে পরে এটা রিপ্লেস করে দিব)

আমরা এখন...
পাকাফল হয়ে হয়ে ঝুলে আছি,
ভূমিপানে নতমুখে,
পতনের অপেক্ষায়....... ...বাকিটুকু পড়ুন

×