পদ্মার লাল গঙ্গায় গিয়ে মিশবেই এবার...
২২ শে ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
হঠাৎ এক রাতে পিচাশগুলো চারিদিক থেকে ঘিরে ফেলে মাকে.. যে মধুর কন্ঠ দিয়ে আমায় "বাবা" বলে ডাকত হতভাগিনী, সেই কন্ঠনালী চেপে ধরে পিচাশগুলো- চিরদিনের জন্য নিস্তব্ধ করে দেবে বোলে; ঠিক তখনি দেবপুত্র হয়ে আপনি এলেন, আমার জনম-দুঃখি মাকে আমার বুকে ফিরিয়ে দিলেন। বিনিময়ে কত সহস্রবার আপনার পায়ে প্রনাম ঠুকেছি- মন্দিরে পূজো রেখেছি আপনার মঙ্গলের জন্য। কিন্তু বছর না ঘুরতেই সেই আপনিই আমার মায়ের সিদুরে হাত দিলেন! সেই আপনিই সুযোগ বুঝে মায়ের আচল টেনে ধরলেন!! তবেকি আমার মাকে সময়ে অসময়ে ধর্ষণ করবেন বলেই সেদিন বাড়িয়ে দিয়েছিলেন ওই নোংরা হাত? আমার মাথা যদি শ্রদ্ধায় নত থাকে আজও তবে তা সেদিনের সেই দেবপুত্র কাছে, কিন্তু আজ যদি সে রাবন হয়- তার ধড়ে যত মাথাই থাকুক না কেন পদ্মার লাল গঙ্গায় গিয়ে মিশবেই এবার। দেবপুত্র, মনে রাখবেন- যে শিশুর ভয় একবার কেটে যায়, তাকে আর ভয় দেখানো যায় না। এবার আর কোনো দেবপুত্র নয়, আমার মায়ের সন্তানেরা আজ বড় হয়েছে- তাদের মায়ের দিকে হাত বাড়ালে হাজার রাবন তারা পদ্মায় ভাসাবে...
(খবর: ১. সিলেট থেকে খুলনা পর্যন্ত অঞ্চল দখল করতে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ভারতের সাবেক মন্ত্রী সুব্রামনিয়ান ১৩/১২/১১
২. বিএসএফের গুলিতে চার বাংলাদেশি নিহত ১৮/১২/১১)
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন