somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নজরুলগীতি শুনছেন কি ??

২৪ শে মে, ২০১৪ রাত ১১:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বিশ্বায়নের এই যুগে, ব্যস্ততার এই দিনে, রক-ব্যান্ড-ধামাকা গানের তুমুল বাজারজাতের কারনে আমরা আমাদের প্রিয় নজরুলগীতি ভুলতেই বসছি। এ গান অসাম্প্রদায়িকতার গান, সাম্যের গান, প্রেমের গান, আমাদের হৃদয়ের ভাললাগার গান সর্বোপরি আমার বাংলার গান। কিন্তু আদৌ কী আমরা পাশ্চাত্যের রক ও হিন্দি গানের ভীরে এই গানগুলোর মর্যাদা সঠিক ভাবে দিতে পারছি ? আমাদের মনন-মানসে কী নজরুল চর্চা অব্যাহত আছে ?

সেই ছোট্ট বেলা। পারিবারিক নিয়মেই গান শিখার একটা অলিখিত নিয়ম ছিল আমাদের মধ্যবিত্ত সংসারে। আমার প্রিয় মা খুবই সুন্দর করে নজরুলগীতি গাইতে পারতেন। একটা সময় আমিও মায়ের সাথে হারমোনিয়ম বাজনা আয়ত্ত করে ফেলি। শুরু হয় মায়ের সুরেলা কন্ঠের সাথে আমার বেসুরা কণ্ঠের নজরুলগীতি চর্চা। ‘খেলিছ এই বিশ্ব লয়ে....’ এই গানটির মাধ্যমেই আমার নজরুলগীতির সাথে পরিচয়। গানটির তাল-লয় কী যে কঠিন তা হারে হারে টের পেয়েছি। তবে মায়ের কন্ঠে যখন শুনতাম তখন হৃদয় ছুঁয়ে যেত।

এখন ইংরেজী মিডিয়ামে পড়–য়া এক ছাত্র যদি বলে নজরুলের গান ‘ভেজাগান’ তখন নজরুলপ্রেমী হিসাবে আপনার অনুভুতি কেমন হবে, আর এই মন্তব্যের জন্য দায়-দায়িত্বই বা কে নিবে। তাই ইংরেজী মিডিয়ামে পড়–য়া ছাত্র-ছাত্রী তথা তথাকথিত রক গান শ্রোতাদেরকে মন-প্রাণ শান্ত করে, নিরবে, গানের ধরন আর আপনার মনন বুঝে আমাদের প্রানের নজরুলগীতি শুনার জন্য বিনীত অনুরোধ রাখছি। আর সাথে বলে রাখছি- নজরুল গীতির সাথে আজকের আধুনিক গানের তুলনা, অতি বোকামি ছাড়া কিছু নয়।

কী নেই তাঁর গানে ? প্রেম, বিরহ, প্রকৃতি, আরাধনা-প্রার্থনা, চাঁদনী রাঁত সাথে হৃদয় হরণ করা সুমধুর সুর। মোটকথা যা চাই,তাই আছে। আকাশের রঙ যেমন বদলায় তেমনি বদলায় মানুষের মন। বদলায় মানুষের জীবন ধারনের চাহিদা, জীবনের গল্প। নজরুল মানুষের জীবনের গল্প পরিবর্তনের সাথে সামঞ্জস্য রেখে শত শত গান লিখে রেখেছেন। যা রবীন্দ্রনাথের পর আর কোন কবি লিখেছেন কিনা সন্দেহ।

মনেকরুন আপনার মনে আধ্যাত্মিক ভাবের উদয় হয়েছে। তখন আপনি শুনে নিতেন পারেন নজরুলের এই গানটি- ‘অঞ্জুলী লহ মোর সঙ্গীতে’ অথবা ‘ব্রজগোপী খেলে হরি’। সাথে হৃদয় আকুল করা সেই গান ‘হে গবিন্দ রাখো চরণে’ আপনার উত্তপ্ত প্রাণকে সঞ্জীবিত করবেই। আরও আছে- মোর ঘুম ঘোরে এলে মনোহর,
নমঃ নমঃ নমঃ নমঃ ।

এই গানগুলো তো আমাদের প্রানের গান, প্রতিদিনের প্রার্থনার গান, আবেগের গান। তাছাড়া মন আন্দোলিত করা অসংখ্য শ্যামা-সংগীত তো রয়েছেই। তাই মনদিয়ে শুনুন, ভাল লাগবেই।

আপনার মনে প্রেম জেগেছে ? দেহে আবদ্ধ ব্যকুল মন উচাটন করছে ? চিন্তা করবেন না। আপনার জন্য আমাদের নজরুল এই গানটি লিখে রেখেছেন-
উচাটন মন ঘরে রয় না, প্রিয়া মোর,
ডাকে পথে বাকা তব লয় না।

বসন্তের গান শুনতে চাইলে শুনতে পারেন এই গানটি- ‘ বসন্তে মুখর আজ’। আর আমাদের রণ সংগীতের কথা তো সবারই জানা। সেই গানটি-‘চল্ চল্ ঊর্ধ্ব গগনে বাজে মাদল’ আমাদের হৃদয়ে সাহস জাগায়, শক্তি যোগায়।

প্রিয়তমা আপনার সান্নিধ্যে আসবে তাই অপেক্ষার প্রহর কিছুতেই কাটছেনা। তাই প্রিয়তমা কাছে আসার এবং না আসার সন্ধিক্ষণে শুনতে পারেন বিখ্যাত এই গানটি-
ভরিয়া পরান শুনিতেছি গান
আসিবে আজ বন্ধু মোর।

আপনার প্রানের মানুষটি আপনার কাছে আসার পর আবার ফিরে যাবার জন্য উদগ্রীব, তখন প্রিয় মানুষটিকে শুনিয়ে ফেলুন এই গান-
প্রিয় যাই যাই বলনা
আর করো না ছলনা।

আপনার ছোট্ট সোনা বাবুটি সকাল বেলা ঘুমে কাতর। কিছুতেই তার নরম ঘুম ভাঙ্গতে পারছেন না। তখন সাহায্য নিতে পারেন এই গানের-
ভোর হলো, দোর খোল
খুকু মনি উঠরে।

এখন আসি বিরহ পর্বে। আপনি যদি প্রিয়তমাকে হারিয়ে বিরহ যন্ত্রনায় কাতর হয়ে থাকেন তখন নজরুলের বিরহের গানগুলো হৃদয়ে সুচের মত আঘাত করবে। আপনার মনের অব্যক্ত কথাগুলো তাঁর গানের কথা মালায় খোঁজে পাবেন অনায়াসেই। তাই বিরহক্ষণে শুনুন এই গান গানটি-
হারানো হিয়ার নিকুঞ্জ পথে
কুড়ায় ঝরা ফুল, একেলা আমি।

অথবা

ভুলি কেমনে আজও যে মনে
বেদনা সনে রহিল আকা,
আজও সজনী দিন রজনী
সে বিনে....সকলি ফাঁকা।

তাছাড়া গ্রামীণ আবহে আচ্ছন্ন এই গানটি শুনলে বিরহের সাথে গ্রামীন কিছু চিত্রপট আপনার হৃদয় মাঝে ফুটে উঠবে-
গাঙ্গে জোয়ার এলো ফিরে, তুমি এলে কই
খিরকি দুয়ার খুলে পথ পানে চেয়ে রই।

এই জীবনে প্রিয় মানুষটির সাথে দেখা না হলেও পর জনমে তাঁর দেখা পাওয়ার তীব্র বাসনা নজরুলের এই গানে ঠাই পেয়েছে-
পর জনমে দেখা হবে প্রিয়
ভুলিও মোরে হেথা ভুলিও।

তাছাড়া বিদায়ের সেই বিখ্যাত গান আপনার হৃদয়ে দাগ কাটবেই।
আমার যাবার সময় হল দাও বিদায়
মোছ আঁখি দুয়ার খোল দাও বিদায়।

আজ গণমানুষের কবি, সাম্যবাদী কবি, অসাম্প্রদায়িকতার কবি, কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন। ‘নজরুলের দেশপ্রেম ও অসাম্প্রদায়িকতার বানী আমাদের মন-মানসে ধারণ করবো’- এই হোক তাঁর জন্মদিনে আমাদের অঙ্গীকার। শুভ জন্মদিন হে বিদ্রোহী কবি।
৯টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তোমার মুখের রেখা আঁকতে চেয়েছি।

লিখেছেন জায়েদ হোসাইন লাকী, ০৬ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০



রাতটি ছিল নিকোটিনে ভেজা
ধোঁয়ার ভেতরে তোমার অবয়ব হঠাৎ উধাও হয়ে গেল
চাঁদ তখন লাল আর ঠিক আমার ফুসফুসের মতোই ক্লান্ত।
তুমি আলো হয়ে রইলে, আমি অবাধ্য আলোর ফসিল

আমি... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - ছোঁয়া

লিখেছেন হুমায়রা হারুন, ০৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৭

আজ বৃষ্টি তাকে প্রথম ছুঁয়েছে। ওর স্পর্শে তার সমস্ত সত্তা যেন হীরের মত স্বচ্ছ স্ফটিকে ছেয়ে গেছে। বৃষ্টি বলেছে, সে আকাশের কাছে গিয়েছিল। মেঘের কাছে... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা কেন কওমী জননী হয়েছিলেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ২:২৯


আওয়ামী লীগ করেন এমন অনেক মানুষ বিষয়টি নিয়ে অস্বস্তি বোধ করেন। শেখ হাসিনা কেন কওমি জননী উপাধি গ্রহণ করলেন? আসলে সবাই যা বলতে চান,আওয়ামী লীগের রাজনীতি তো এমন... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

×