somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছোটগল্প : প্রতিশ্রুতি

১৩ ই মে, ২০১৮ সকাল ১১:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বৃষ্টির দিনগুলো ফুরিয়ে যাচ্ছে মল্লিকা
পঙক্তি আসে না
ছন্দ আসে না
তোমারও আসার খবর নেই !

রিয়াকে মুঠোফোনে মেসেজ পাঠিয়ে অর্ক প্রতিত্তোরের জন্য অপেক্ষা করছে। কি-প্যাডে রিয়ার আঙুল অপেক্ষাকৃত ধীরে চলে। তাই অর্ক ধারণা করছে প্রায় আধাঘন্টা পর মোবাইল চেক করলেই চলবে। সে বায়োলজি বইটা নিয়ে পাতা উল্টাতে থাকে। কিন্তু না। তার ধারণার বুকে চাবুক চালিয়ে টুং টুং শব্দ করে ফিরতি মেসেজ চলে এলো।

আমারও সময় কাটছেনা প্রিয়
তোমার সব পঙক্তি,
তোমার সব ছন্দ
আমাকে তোমাতে বুঁদ করে রেখেছে,
আমি যে তোমারি প্রতীক্ষায় !

অর্ক'র মুখমন্ডল মোবাইলের আলোকছটা আর রিয়ার মেসেজের অদৃশ্য মায়াবি যাদুতে জ্বলজ্বল করে ওঠে। তার বাঁকানো ঠোঁটের মুচকি হাসির দ্যুতি ঘরময় বিচ্ছুরিত হতে থাকে। ঐশ্বরিক এক রিমঝিম ছন্দ তার কোমল হৃদয়ে দোলা দিয়ে গেল যেনো।

অর্ক লিখলো...

এমন আর ভালো লাগছে না মল্লিকা
তুমি এসো, তুমি এসো
বৈশাখি ঝড়ের দুপুরে,
অথবা মাঘের পিনপতন নিরবতার রাতে চুপিসারে,
তুমি এসো..... ।

রিয়া চটপট লিখে ফেললো...

আমি তো আসতে চাই প্রিয়!
কিন্তু সমাজের অদৃশ্য কিছু রীতি
কাপুরুষদের অসংলগ্ন গীতি
আমাকে ঘায়েল করছে প্রতিদিন !
আমি ব্যর্থ, আমি ব্যথিত ।

অর্কের মনটা চুপসে যায়। বাইরে প্রচন্ড ঝড় হচ্ছে। বজ্রপাত হচ্ছে। সবাই মাতামাতি করছে- আহ! কী ঝড়, কী বৃষ্টি ! তবে তার হৃদয়ে বয়ে যাওয়া উত্তাল ঝড়ের খবর কেউ রাখছে না।

অর্ক আবার লিখলো..

এবার ঘুমিয়ে পড়ি মল্লিকা। রাত পোহালেই আমার কতশত কাজ। বাজার থেকে নিয়ে আসতে হবে বাবার পছন্দের পাবদা মাছ, সাথে তরতাজা পুঁই। কাজের বুয়ার জন্য কিনতে হবে সিঙ্গাপুরী সুপারি আর খাসিয়া পান। আমি ঘুমাই। আমি ঘুমাই এবার।
মোবাইলটা পাশে রেখে অর্ক ঘুমিয়ে পড়ার চেষ্টা করছে। কিন্তু তাকে অবাক করে টুংটুং শব্দে আরো একটা মেসেজ হাজির।

তুমি কি জানো অর্ক, আজ থেকে ঠিক ছ'মাস আগে একটা প্রতিশ্রুতি দিয়েছিলে আমাকে, আজ তার মেয়াদ পূর্ণ হচ্ছে। কাল থেকে আমি এই পরবাসে সম্পূর্ণ একা, পুরো একা হয়েই বেঁচে থাকবো। আমার আশেপাশে কতশত মানুষের বিচরণ। কিন্তু কেউ কি আছে বলো তোমার মতন ! এবার বিদায়, আমাকে বিদায় দাও বন্ধু !

অর্কের গা ঝিমঝিম করে। শীতের সকালে বিড়ালছানা যেমন করে রৌদ্রের সাথে আলিঙ্গন করে মাটিতে লুটিয়ে পড়ে, অর্ক সেভাবে বিছানায় গা এলিয়ে দেয়। একে একে রিয়ার পাঠানো গত ছ'মাসের সব মেসেজ ডিলিট করে দেয় সে !

সে ক্যালেন্ডারের দিকে তাকিয়ে থাকে। আজ ৪ঠা মে। ঠিক ছ'মাস আগে রিয়া যখন তার মা-বাবার একঘোয়েমি আর তার (অর্ক) মৌন সম্মতিতে বিয়ে করে সুদুর আমেরিকায় পাড়ি জমায় তখন এক ঝড়ো বিকেলে অর্ক'র হাত ধরে বলেছিল- অন্তত ছ'টা মাস আমার সাথে যোগাযোগ রেখো অর্ক। না হয় আমি যে পাগল হয়ে যাবো। নিঃশেষ হয়ে যাবো !

সে বলেছিল, তার মানে বিয়ের পরও...
রিয়া ফুঁফিয়ে ফুঁফিয়ে বললো- প্লীজ..মাত্র ছ'টা মাস !

অর্ক শেষ ম্যাসেজটি পাঠিয়ে মোবাইলটা অফ করে দেয়। চোখদুটো কেমন জানি ভারী ভারী লাগছে তার।

কিছু বিদায়,
সে তো বিদায় নয় বন্ধু।
সে যে আজীবন বহমান মর্মজ্বালা,
যেমন বইছে সুরমা-বিবিয়ানা আর সিন্ধু !

সর্বশেষ এডিট : ১৩ ই মে, ২০১৮ সকাল ১১:৩১
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নস্টালজিক

লিখেছেন সামিয়া, ১৬ ই মার্চ, ২০২৬ রাত ৩:৩৩



আমার ঘরটা এখন আর আগের মতো লাগে না। দরজার লক নষ্ট, বন্ধ করলেও পুরোপুরি বন্ধ হয় না, আধখোলা হয়ে থাকে। বুকশেলফে ধুলো জমে আছে, ড্রেসিং টেবিলের পর্দাটা এলোমেলোভাবে ঝুলে... ...বাকিটুকু পড়ুন

স্বপ্ন যখন মাঝপথে থেমে যায়: ঢাকার জলপথ ও এক থমকে যাওয়া সম্ভাবনার গল্প

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৬ ই মার্চ, ২০২৬ সকাল ৮:২৫

ঢাকার যানজট নিয়ে আমরা অভিযোগ করি না এমন দিন বোধহয় ক্যালেন্ডারে খুঁজে পাওয়া যাবে না। অথচ এই যানজট নিরসনের চাবিকাঠি আমাদের হাতের নাগালেই ছিল—আমাদের নদীগুলো। সম্প্রতি বিআইডব্লিউটিএ ঘোষণা করেছে যে,... ...বাকিটুকু পড়ুন

কেন আমি ইরানের বিরুদ্ধে-২

লিখেছেন অর্ক, ১৬ ই মার্চ, ২০২৬ দুপুর ১:১৪



ইরান বিশ্বসভ্যতার জন্য এক অভিশাপ, এক কলঙ্ক। কাঠমোল্লারা ক্ষমতা পেলে একটি রাষ্ট্রের যে কি পরিণতি হয়, তার জ্বাজ্জল্যমান উদাহরণ ইরান। সম্পূর্ণরূপে অসভ্য বর্বর অসুস্থ রাষ্ট্র গড়ে উঠেছে সেখানে। যেখানে... ...বাকিটুকু পড়ুন

ভাগাভাগি

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৬ ই মার্চ, ২০২৬ বিকাল ৩:৩৭

ভাগাভাগি
সাইফুল ইসলাম সাঈফ

এলাকায় এক ইফতার মাহফিল-এ
দাওয়াত পাই আর যথাসময় চলে যাই।
অনেক মানুষ পড়ছে দোয়া দুরুদ
ঘনিয়ে আসছে রোজা ভাঙার সময়।

তখন সবার সামনে বিলিয়ে দিচ্ছে বিরিয়ানি
আমার ভাবনা- হয়ত কেউ ভাবছে
যদি একসাথে খাওয়া... ...বাকিটুকু পড়ুন

২০২৩ এ ওয়াকআউট করেছিলেন, ২০২৬ এ তিনিই ঢাবির ভিসি ।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:২২


২০২৩ সাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সভা চলছে। একজন শিক্ষক দাঁড়িয়ে বললেন, হলগুলোতে ছাত্রলীগের গেস্টরুম নির্যাতন বন্ধ করতে হবে। কথাটা শেষ হতে না হতেই তৎকালীন ভিসি জবাব দিলেন, "গেস্টরুম কালচার... ...বাকিটুকু পড়ুন

×