সিএনজি চালকের গাছ প্রীতি
০৪ ঠা জুন, ২০১৬ সকাল ১১:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত বৃহস্পতিবার (০২-০৬-২০১৬) বিকাল তিনটার দিকে অফিসের গাড়িতে সংসদ ভবনের দিকে যাচ্ছিলাম। তেজগাঁও নাবিস্ক দিয়ে ঘুরে ওভার ব্রীজের উপর দিয়ে বিজয় সরনী দিকে যেতে প্রচন্ড জ্যামের কারণে গাড়ি ব্রীজের ঢালে আটকে গেল। গাড়ির সিটে বসে বাম পাশে তাকাতেই সিএনজি চালিত স্কুটারের দিকে নজর দিতেই চোখ আটকে গেল। সিএনজির সামনের দরজায় কয়েকটি গাছ লটকে আছে। প্রথমেই মনে করেছিলাম হয়তো পিছনে বসা প্যাসেঞ্জার গাছের চারা কিনে নিয়ে যাচ্ছে। কিন্তু ভালো করে তাকাতেই ভুল ভাঙল। স্কুটারের গায়ে লেখা আছে
জীবনে অন্তত একটি গাছ লাগান, গাছ লাগান পরিবেশ বাঁচান। সিএনজি ড্রাইভার নিজের থেকেই যে গাছগুলো স্কুটারের দরজায় লালন পালন করছে তা বুঝতে আর বাকি রইল না। ইচ্ছা হলো গাড়ি থেকে নেমে ড্রাইভারের সাথে তার এই উদ্যোগমূলক কাজটির ব্যাপারে কথা বলতে। কিন্তু মুহুর্তেই জ্যাম ছুটে গিয়ে গাড়ি চলতে লাগল। আর কথা বলার সুযোগ পেলাম না। তবে মনে মনে তার কাজের প্রশংসা না করে পারলাম না। এই রকম গাছ পাগল লোক যদি সারা দেশে থাকতো তাহলে পরিবেশ নিয়ে আমাদের কোন চিন্তা করতে হতো না।

সর্বশেষ এডিট : ০৪ ঠা জুন, ২০১৬ সকাল ১১:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪

বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে...
...বাকিটুকু পড়ুন
সময়ের সাথে সাথে নিজেকে বদলে নিতে হয়,
তোমার শরীর জুড়ে যখন
অভিজ্ঞতার গল্প পাঠের আসর,
তখনও ছেলে ভোলানো ছড়ায়
নিজেকে ভোলালে চলে?
আঁজলা ভরে সময়ের যন্ত্রণাকে পান কর,
পান কর সত্যকে।
পান কর...
...বাকিটুকু পড়ুন
বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।
দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।
ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"...
...বাকিটুকু পড়ুনসম্পত্তি
সাইফুল ইসলাম সাঈফ
মায়ের কোলে থাকা অবস্থায়
বাবা ইন্তেকাল করেন।
দিগবিদিক জ্ঞানশূন্য হয়ে পড়েন মা
বাবার অর্জিত কোনো সম্পত্তি ছিল না।
ওয়ারিশ সূত্রে কিছু খণ্ড খণ্ড জমি
এখনও বিদ্যমান বা আছে।
শৈশবে দেখেছি একটি জমিতে
চার-পাঁচটি কদম গাছ,... ...বাকিটুকু পড়ুন