জাদরেল মাদবর
০৪ ঠা জুন, ২০১৮ রাত ১১:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গায়ে মানে না আপনি মোড়ল
এই না হলো মাদবার
নিজের বিচার নিজেই করেন
কানে ধরেন সাতবার।
এই মাতবরকে নিয়েই মোরা
সমাজটাতে খুশি
একনজর না দেখলে তাকে
করি তোষাতুষি।
দাওয়াত ছাড়াই দাওয়াতে যান
তাতে বেজার নই
বিনা দাওয়াতের লোকজন পেলে
খুশিই মোরা হই।
তা না হলে বিস্বাদ খাবার
কে খাবেরে ভাই?
মাতবর ছাড়া এসব খাবার
খাওয়ার মানুষ নাই।
এমন মাতবর কোথায় পাবেন
বাংলা-ভারত মিলে
নাটোর গেলেও পাবেন নাকো
বিশাল চলন বিলে?
নিজে নিজেই মাতবর হলেও
বড়াই কিন্তু নাই
সকল লোকে এই কারণে
ভালোবাসেন তাই।
আমরা কিন্তু খুব সহজে
পেয়েছি এমন লোক
নামটা শুনলে চমকে উঠবেন
গিলবেন শুধু ঢোক!
তাই তো হেথায় নাম বলবো না
ইংগিত দিয়ে যাই
কিল গুতা ভাই যতই দেন না
শরম লজ্জা নাই।
ভুল বুঝবেন না কেহ ভাইরে
এই ছড়াটি পড়ে
খুঁজবেন নাকো এমন মাতবর
পুরো ব্লগ ধরে।
ছবিঃ গুগল
(উৎসর্গঃ আমার ছড়া লেখার গুরু নুরু ভাইকে)
সর্বশেষ এডিট : ০৫ ই জুন, ২০১৮ সকাল ১০:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।
কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু...
...বাকিটুকু পড়ুন
সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১
লাল বদর, কালা বদর এবং ছাপরি.....
লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
মুনতাসির, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫০
প্রথম আলোতে মুনির হাসানের ‘পাকিস্তান পারল, বাংলাদেশ পারল না কেন’ লেখাটি পড়লাম। পাকিস্তানে Google-এর নিজস্ব অফিস চালু হওয়াকে সামনে রেখে তিনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন: তথ্যপ্রযুক্তি খাতে একসময় খুব বেশি... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫০

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়।
১৯৪৩ সালে জাপান ভারতে আচমকা বেশ কিছু বোমা হামলা করে। সম্ভবত হিটলারকে খুশি করতেই জাপান এই কাজ করে। একের পর এক বোমা ফেলে মাদ্রাজে (বতর্মান...
...বাকিটুকু পড়ুন