ভারতকে হটিয়ে দিলো বাংলাদেশ
০৬ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মহিলা টি-২০ এশিয়া কাপ ক্রিকেটে পাকিস্তানের পর এবার ভারতকেও হটিয়ে দিল বাংলাদেশ দল। আজ তৃতীয় ম্যাচে বাংলাদেশ ৭ উইকেটে হারিয়েছে ভারতকে। প্রথম ম্যাচে শ্রীলংকার কাছে ৬ উইকেটে পরাজিত হলেও দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারায় এই দল।
কুয়ালালামপুরে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে আজ প্রথমে ব্যাট করতে নামে ভারত। শুরুটা ভালো না হলেও মিডল-অর্ডার ব্যাটসম্যানদের দৃঢ়তায় ২০ ওভারে ৭ উইকেটে ১৪১ রান সংগ্রহ করে ভারত। দলের পক্ষে অধিনায়ক হারমানপ্রিত কাউর ৪২ ও দিপ্তি শর্মা ৩২ রান করেন। রুমানা আহমেদ ৩টি উইকেট এবং অধিনায়ক সালমা ১ উইকেট নেন।
জয়ের জন্য ১৪২ রানের টার্গেটে দুই ওপেনার ২৯ রান করেন। ৪৯ রান করতে না করেতেই ৩ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। এতে ম্যাচের নিয়ন্ত্রন চলে যায় ভারতের কাছে। কিন্তু তৃতীয় উইকেট ঠিক রেখে ৯৩ রানের জুটি গড়ে তোলে ফারজানা আর রুমানা। ২ বল বাকী থাকতেই জয় ছিনিয়ে আনেন। ৪৬ বলে ৫টি চার ও ১টি ছক্কায় অপরাজিত ৫২ রান করেন ফারজানা এবং ৩৪ বলে ৬টি চার মেরে ৪২ রান করেন রুমানা। ম্যাচ সেরা হন বাংলাদেশের রুমানা।
আগামীকাল থাইল্যান্ডের বিপক্ষে চতুর্থ ম্যাচ খেলবে বাংলাদেশ। দেখা যাক আগামী কাল কী হয়।
(সব গুগল মামার দান।)
সর্বশেষ এডিট : ০৬ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।
কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু...
...বাকিটুকু পড়ুন
সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১
লাল বদর, কালা বদর এবং ছাপরি.....
লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
মুনতাসির, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫০
প্রথম আলোতে মুনির হাসানের ‘পাকিস্তান পারল, বাংলাদেশ পারল না কেন’ লেখাটি পড়লাম। পাকিস্তানে Google-এর নিজস্ব অফিস চালু হওয়াকে সামনে রেখে তিনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন: তথ্যপ্রযুক্তি খাতে একসময় খুব বেশি... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫০

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়।
১৯৪৩ সালে জাপান ভারতে আচমকা বেশ কিছু বোমা হামলা করে। সম্ভবত হিটলারকে খুশি করতেই জাপান এই কাজ করে। একের পর এক বোমা ফেলে মাদ্রাজে (বতর্মান...
...বাকিটুকু পড়ুন