ফুটবলের যুদ্ধ এখন ঘরে ঘরে
২৬ শে জুন, ২০১৮ সকাল ১১:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিসের ভাইরে বিশ্ব কাপ
চলছে মারামারি
অন্য দেশের দলের জন্যে
পরস্পরে আড়ি।
বিনা কারণেই ঘরে ঘরে
হারা-জিতের যুদ্ধ
আর্জেন্টিনা হেরে গেছে
তাতেই অনেক ক্রুদ্ধ।
বড় ভাই কয়, ব্রাজিল মোর
জিতেছে দুই গোলে
চেয়ারে বসে মহা আনন্দে
মিছামিছি তাই ঢোলে।
এইনা দেখে ছোট ভাইটা
ফুঁসছে মহা ক্ষোভে
বন্ধুরা তাতে উসকানি দেয়
খিচুরি খাওয়ার লোভে।
দল হারলেই কাঁদে কেহ
কেউবা করে উল্লাস
কেউবা করে টাকার শ্রাদ্ধ
কেউবা করে ত্রাস।
হায়রে একি যুদ্ধরে ভাই
বিনা স্বার্থেই দ্বন্দ
বিশ্বাকাপের খেলা দেখতে
দোকান রাখে বন্ধ।
ব্যবসাপাতি গুটিয়ে রেখে
টিভির সামনে বসে
গোল দিলে পর হাকাউ চিল্লায়
আপন মনের জোসে।
মজা যেন মিস্টিতে নয়
বিশ্ব কাপের কাছে
গিন্নিরাও আজ স্বামীর ভয়ে
দাঁড়িয়ে থাকে পাছে।
কি জানি কি চেয়ে বসে
খেলায় জিতে গেলে
হারলে পরে মেজাজ গরম
সব কিছু দেয় ফেলে।
হায়রে একি জ্বালারে ভাই
বিশ্ব কাপের জন্য
খেলার সময় ভালোবাসাও
হয় যেন নগন্য।
হারলে পরে ভাবটা এমন
শান্তি কোথাও নাই
সেই দুখেতে আমিও দুখি
ছন্দ লিখলাম তাই।
সর্বশেষ এডিট : ২৬ শে জুন, ২০১৮ সকাল ১১:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯

এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে...
...বাকিটুকু পড়ুন
নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।
কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু...
...বাকিটুকু পড়ুন
সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১
লাল বদর, কালা বদর এবং ছাপরি.....
লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন