somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যুক্তরাজ্যের হাসপাতালে ‘সুপারবাগ’

১২ ই আগস্ট, ২০১০ বিকাল ৩:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যুক্তরাজ্যের হাসপাতালগুলোতে নতুন এক ধরনের সুপারবাগ বা ব্যাকটেরিয়া ছড়িয়ে পড়েছে। অধিকাংশ, এমনকি সবচেয়ে শক্তিশালী এন্টিবায়োটিকও এই সুপারবাগ প্রতিরোধ করতে পারে না। বিশেষজ্ঞেরা আশঙ্কা করছেন, ভয়াবহ এই সুপারবাগ সারা বিশ্বে ছড়িয়ে পড়তে পারে।
গবেষকেরা জানিয়েছেন, এনডিএম-১ নামে পরিচিত এনজাইম সৃষ্টিকারী ব্যাকটেরিয়া ভারত ও পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ সফর করা এবং সেখানকার হাসপাতালে চিকিৎসা নেওয়া লোকজনের মাধ্যমে যুক্তরাজ্যে পৌঁছেছে।
কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের টিমোথি ওয়ালস গত বছর ক্লেবসিয়েলা নিউমোনিয়া এবং ই-কোলি নামের দুই ধরনের ব্যাকটেরিয়ার মধ্যে প্রথম এনডিএম-১-এর খোঁজ পান। ভারতে হাসপাতালে চিকিৎসা নিয়ে এমন এক সুইডিশ রোগীর শরীরে এই ব্যাকটেরিয়া পাওয়া যায়।
যুক্তরাজ্যে এ পর্যন্ত প্রায় ৫০ জনকে সনাক্ত করা হয়েছে, যাঁরা নতুন এই সুপারবাগে সংক্রমিত হয়েছেন। এর মধ্যে ৩৭ জনের ওপর গবেষণায় দেখা গেছে, তাঁদের মধ্যে ১৭ জন আগের বছর ভারত বা পাকিস্তান সফর করেছেন এবং সেখানে চিকিৎসা নিয়েছেন। এঁদের বেশির ভাগ কসমেটিক সার্জারি করিয়েছেন।
এনডিএম-১-এর কারণে কোনো এন্টিবায়োটিক এমনকি সবচেয়ে শক্তিশালী এন্টিবায়োটিক কারবাপেনিমসও ব্যাকটেরিয়াকে বিনাশ করতে পারে না।
বিশেষজ্ঞেরা আশঙ্কা করছেন, এন্টিবায়োটিক প্রতিরোধ করতে পারে, এমন অন্য ব্যাকটেরিয়ায়ও এনডিএম-১ ছড়িয়ে পড়তে পারে।
যুক্তরাষ্ট্র, কানাডা, আস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডসেও ইতিমধ্যে একই ধরনের সংক্রমণ শনাক্ত করা হয়েছে। গবেষকেরা বলছেন, এনডিএম-১ বিশ্ব স্বাস্থ্যের জন্য একটি অন্যতম সমস্যা হয়ে দেখা দিতে পারে। এই জীবাণু দ্রুত একজন থেকে অন্যজনে ছড়িয়ে পড়ে এবং এখনো পর্যন্ত চিকিৎসা প্রায় অসম্ভব।
গবেষকেরা জানিয়েছেন, এনডিএম-১ প্রতিরোধ করতে হলে দ্রুত একে শনাক্ত করতে হবে এবং হাসপাতালে কোনো রোগীর দেহে এই ব্যাকটেরিয়া পাওয়া গেলে তাঁকে দ্রুত অন্যদের থেকে আলাদা করে ফেলতে হবে।
হাসপাতালের বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম রোগজীবাণু নাশকরণ এবং চিকিৎসক ও সেবিকারা জীবাণুনাশক সাবান দিয়ে হাত ধুয়ে সাধারণ সংক্রমণ প্রতিরোধ করতে পারেন। আর এনডিএম-১ বহনকারী ব্যাকটেরিয়ার সংক্রমণ-চিকিৎসায় বর্তমানে অনেকগুলো এন্টিবায়োটিক একসঙ্গে ব্যবহার করা যেতে পারে।
তবে গবেষকেরা জানিয়েছেন, এনডিএম-১ মহামারি আকারে ছড়িয়ে পড়ার সম্ভাবনা আছে এবং বিষয়টি আশঙ্কাজনক।
গবেষক এবং যুক্তরাষ্ট্রের হেল্থ প্রকেটশন এজেন্সির কর্মকর্তা ডেভিড লিভারমোর বলেন, বিশ্ব স্বাস্থের জন্য এটি একটি মারাত্মক হুমকি। কেননা, এনডিএম-১ প্রতিরোধের জন্য কোনো উপযুক্ত এন্টিবায়োটিক এখনো আমাদের হাতে নেই। বিবিসি, এএফপি।
সূত্রঃ প্রথম আলো
সর্বশেষ এডিট : ১২ ই আগস্ট, ২০১০ বিকাল ৩:৪৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×