এদিকে পশ্চিমবঙ্গের লালগড়ে কেন্দ্র ,রাজ্য যৌথবাহিনীর অভিযান চলছে মাওবাদী সন্ত্রাস মুক্ত করতে ।
দুদিকের চাপে বিপদে পড়েছে সাধারণ মানুষ । অভিযান চলছে তাই কাজ বন্ধ, খাবারও বন্ধ, গ্রামের পর গ্রাম ফাকা শুধু গুলির আওয়াজ আর পুলিশের গাড়ির শব্দ ।
ঠিকমতো খাবার জুটছে না । ভিটে মাটি ছাড়াও বেশ কয়েকদিন । ভয়, সন্ত্রাস-সন্বল সাধারণ মানুষের ঠাঁই এখন ত্রাণ শিবিরে অথবা স্কুল ঘরের বারান্দায় । মাওমুক্ত লালগড় , সন্ত্রাসমুক্ত লালগড় - এরই লক্ষ্যে সেনা অভিযান । একদিকে মাওবাদী, অন্যদিকে যুদ্ধে সেনা পুলিশের লাল চোখ এড়াতে পারছেন না লালগড়ের বাসিন্দারা । বন্দুক উঁচিয়ে কখনও মাওবাদীরা বলছে খাবার দাও । আবার সেনা পুলিশ বন্দুকতুলে বলছে মাওবাদীদের খাবার আর খবর দাও। না বললেই মার আর মার । জঙ্গলমহল নিরাপদ নয় । জাতাকলে জেরবার সাধারণ মানুষজন ।
[ বন্ধ হোক সন্ত্রাস , ফিরে আসুক শান্তি । ]
সর্বশেষ এডিট : ২৫ শে জুন, ২০০৯ রাত ১১:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



