দেশকে এক ভয়াবহ গৃহযুদ্ধ হতে বাঁচাতে এই মুহুর্তে জাতিয় ঐক্যের বিকল্প নেই। এটি যদি আমাদের প্রধানমন্ত্রী ও মাননীয় বিরোধী দলীয় নেত্রী বুঝতে পারেন তাহলে জাতি রক্ষা পাবে এক ভয়াবহ পরিস্থিতি থেকে। আর যদি তাঁরা না বুঝার ভান করেন তাহলেই সাধারণ মানুষকে এক কঠিন পরিনতি ভরণ করতে হবে। গত দু/তিন দিনে সারাদেশে যা ঘটছে/ঘটছে তা ঐতিপূর্বের সকল বর্বরতাকে হার মানাচ্ছে।সারা দেশের সাধারণ মানুষ আতংকের মধ্যে দিন যাপন করছেন।দুনেত্রি যদি একটুও জনগণ ও দেশের মঙ্গলের কথা ভাবেন, তবে নিজেদের মধ্যে কাঁদা ছোঁড়াছোঁড়ি না করে উচিত ঐক্যমত্যে পৌঁছা। এ ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রীকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। কারন সাধারণ জনগনের জানমাল রক্ষার দায়িত্ব প্রথমে বর্তায় সরকারের, এ ক্ষেত্রে বিরোধী দলের ভুমিকাও হওয়া উচিত যথেষ্ট দায়িত্ব শীল। আশাকরি আমাদের নেত্রীদ্বয় এক প্লাটফরমে আসবেন আমরা সে প্রতিক্ষায় বসে আছি। আর তা নাহলে একদিন হয়তো যুদ্ধাপরাধীদের মতো বর্তমান নেতৃত্বকে তাদের ব্যর্থতার জন্য জনতার কাঠগড়ায় দাঁড়াতে হবে।
দেশকে আসন্ন গৃহযুদ্ধ থেকে বাঁচাতে ঐক্যের বিকল্প নাই
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
ফিরে যাওয়া বলে কিছু নেই
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন
নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন
শৃঙ্খল মুক্তি আমার
শৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।