শহরে আসিয়া জরিনা , জেরিনও হইল,
ফিল্মি জগতের স্বপনে সে বিভোর থাকিল,
জরিনার স্বপ্ন রঙ্গিন বাতিতে পাখা মেলিল,
জরিনা নাইকা হবার জন্য অডিশন দিতে লাগিল,
বড় স্যারেরা তার পানে বাঁকা নজর দিতে লাগিল,
জরিনা শরমের কথা তাহার তালত ভাইকে বলিল,
'' আরে নাইকা হবার লাগি এসব লাগে , সে উত্তর করিল,
দেখিতে দেখিতে জরিনা, জেরিনে রুপ নিতে থাকিল,
চারিদিকে জরিনার নাম হইতে লাগিল,
বাসার বাইরে জেরিনের ভক্তের লাইন পরিতে লাগিল,
জেরিন ভাব নিয়া কলমের খুঁচা মারিতে লাগিল,
জেরিনের মাথায় তালত ভাই ছাতা ধরিতে লাগিল,
জেরিঙ্কে ভাঙ্গিয়া সে টাকা কামাইতে থাকিল,
সারাদিনের খাটুনির পর জেরিন বাসায় আসিল,
ক্লান্ত শরিরে সে বিছানায় লুটাইল,
মনের মাঝে তার গ্রামের ছবি ভাসিয়া উঠিল,
খোলা মাঠ, খোলা পথ, কাশেম চাচার পেয়ারা চুরি,
সব কিছু মনে পরিয়া তার চোখ জলে ভাসিল ,
জরিনা এখন জেরিনের মাঝে নিজেকে খুজিতে লাগিল,
ভূল বুঝিতে পারিয়া সে প্রানখনা অকালে খুয়াইল ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


