somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তবে কী শুধু ২১ শে ফেব্রুয়ারীতেই শহীদ মিনারকে শ্রদ্ধা করতে হয়? প্রিয় ব্লগার আপনিও তাই করেন !!

১২ ই নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
প্রিয় ব্লগার বন্ধুরা, আমার এই পোস্টটি নিতান্তই অপ্রাসঙ্গিক। সম-সাময়িক রাজনৈতিক কিংবা সামাজিক বিষয়াদির সাথে এর কোন সম্পর্ক নেই। “আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো ২১শে ফেব্রুয়ারী” গানটা গাইতে গাইতে আমরা শহীদ মিনারে নগ্ন পায়ে শ্রদ্ধা জানাতে যাই। কিন্তু এটা তো ফেব্রুয়ারীর ২১ তারিখের চিত্র। বাকি দিন গুলোতে কী হয় এই পবিত্র বেদীতলে, তার খবর কী আমরা রাখি? সত্যি কথা বলতে কী, আমি নিজেই কী রাখি?!

ঐ বিশেষ একটি দিন ছাড়া সাধারণ জনতা কিংবা বুদ্ধিজীবী কেউ ই ঐ বস্তুর খোঁজ রাখেন না। তাই অবহেলায় পড়ে থাকে আমাদের এই জাতীয় গর্ব। আগামীকাল সকাল-বিকাল যেকোন সময় অমর একুশে শহীদ মিনারে গেলে আপনি যে চিত্রটি পাবেন তা হলো-
১. কয়েক ইঞ্চি পুরু হয়ে ধুলো পড়ে আছে, বোঝা যাবে গত এক মাসে কেউ এ জায়গাটি ঝাড়ু দেবার প্রয়োজন মনে করেনি
২. পুরো লাল সিঁড়িগুলো জুড়ে কাকের বিষ্ঠা ছড়ানো
৩. গোটা শহীদ মিনার এবং পার্শ্ববর্তী এলাকা জুড়ে পড়ে আছে বাদামের খোসা, চিপ্সের প্যাকেট, কাগজের ঠোঙ্গা, হরেক রকম লিফলেটের ছেঁড়া অংশ, কলার খোসা, সিগারেটের ধ্বংসাবশেষ, বিস্কুটের প্যাকেট, ওয়ান-টাইম ইউজ কফি গ্লাস ইত্যাদি
৪. কয়েকজন মানুষ পাবেন (আপনার আমার মতোই) যারা জুতা পড়ে শহীদ মিনারের বেদীতে উঠে গেছে
৫. শহীদ মিনারের স্মৃতি স্তম্ভের পিছনে উলটো হয়ে ঘুরে বসে প্রেমিক-পেমিকারা আড্ডা মারছে
৬. কিছু উলংগ শিশু দোড়াদোড়ি করছে বা বেদীতে বসে ভাত খাচ্ছে
৭. পথশিশু আর ভিক্ষুকরা বিশ্রাম নিচ্ছে বা ঘুমাচ্ছে
৮. এবং একদল আগ্রহী বিদেশী-বিদেশিনী এসবের ছবি তুলছে

প্রিয় ব্লগার বন্ধুরা, দোষ দেবার কোন অধিকার নেই আমাদের, কারন আমরাও ওদেরই দলে। হয়তো কোনদিন ওসব কাজ আমরাও করেছি বা করবো। ভুলে যাবো শহীদদের অমর আত্মত্যাগের কথা। কারন এসব কথা দিয়ে আর্টিকেল লিখতে বা বক্তব্য দিতেই ভালো লাগে। বাস্তবে তাদের স্মৃতির উদ্দেশ্যে তৈরী শহীদ মিনার আমাদের কাছে মূল্যহীন। ঐ একটি দিনে ফুল দিতে যাই আমরা ফ্যাশন করে বা রাজনৈতিক কারনে। আমরা একে অপমান আর অবহেলা করেই বেশী আনন্দ পাই।

/:)
১. আমরা কী পারিনা জুতাটা খুলে হাতে নিয়ে শহীদ বেদীতে হাটঁতে?
২. আমরা কী পারিনা আমাদের নিত্যব্যবহার্য জিনিস পত্র শহীদ মিনারে না ফেলে অন্য কোথাও ফেলতে? অন্ততঃ এই শহীদ মিনারকে সামান্য সম্মান করি
৩. বন্ধুদের আর ছোটদের শহীদ মিনারকে সম্মান করার কথা বলতে পারিনা?

:| আমরা সবই পারি কারন আমরা বিজয় পাগল জাতি, কিন্তু বিজয়ী হয়ে জতের মহিমা আমরা কেন ভুলে যাই?

আজ বাংলা নিয়ে আমরা গর্ব করি, বাংলায় ইন্টারনেটে লেখালিখি করি, বাংলা সফটয়্যার ডেভেলপ করি, অথচ যদি শহীদ মিনারকে ভুলে যাই, তবে কী বাংলাকে সত্যিকারের ভালোবাসা হলো?? :|


আসুন বাংলাকে ভালোবাসি।
শুধু মুখে নয়, আমাদের প্রতিটি কাজে থাকুক বাংলার প্রতি ভালোবাসা ...
৯টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কি আছে কারবার

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৪৩


ঐ যে হেঁটে যাচ্ছিলাম- দেখলাম
ভণ্ডামি আর প্রলোভন কাণ্ড;
ক্ষমতায় যেনো সব, ভুলে যাচ্ছি অতীত-
জনগণ যে ক্ষেতের সফল ভিত
অবজ্ঞায় অভিনয়ে পাকাপোক্ত লঙ্কা;
চিনলাম কি আর খেলেই ঝাল ঝাল
তবু ভাই চলো যাই, হেঁটে- হেঁটেই... ...বাকিটুকু পড়ুন

সিংহাসনের লড়াই: নেকড়ের জয়ধ্বনি ও ছায়ার বিনাশ

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:৪৮



“Game of Thrones: Winter is coming” - এর ছায়া অবলম্বনে।

বাংলার আকাশে এখন নতুন সূর্যের আভা, কিন্তু বাতাসের হিমেল পরশ এখনো যায়নি। 'পদ্মপুর' দুর্গের রাজকীয় কক্ষের একপাশে বিশাল মানচিত্রের দিকে তাকিয়ে... ...বাকিটুকু পড়ুন

৭১ পরবর্তি বাংলাদেশ ( পর্ব ০৮)

লিখেছেন মেহেদী আনোয়ার, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:২৩


মুক্তিযুদ্ধে ‘ত্রিশ লাখ শহিদ হয়েছে'— এই দাবি বিশ্ববাসী প্রথম জানতে পারে ৩ জানুয়ারি ১৯৭২ সালে সোভিয়েত রাশিয়ার কমিউনিস্ট পার্টির পত্রিকা ‘প্রাভদা'তে প্রকাশিত এক সংবাদ নিবন্ধে। দু'দিন পর চট্টগ্রাম থেকে প্রকাশিত... ...বাকিটুকু পড়ুন

আজ শবে বরাত!!

লিখেছেন রাজীব নুর, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:২০



ইসলামি বিশ্বাস মতে,
এই রাতে আল্লাহ তার বান্দাদেরকে বিশেষ ভাবে ক্ষমা করেন। ফারসি 'শবে বরাত' শব্দের অর্থ ভাগ্য রজনী। দুই হাত তুলে প্রার্থনা করলে আল্লাহ হয়তো সমস্ত অপরাধ... ...বাকিটুকু পড়ুন

ফেলে আসা শৈশবের দিনগুলি!

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:২১


চট্টগ্রামে আমার ছোটবেলা কেটেছে নানুর বাড়িতে। চট্টগ্রাম হলো সুফি আর অলি-আউলিয়াদের পবিত্র ভূমি। বেরলভী মাওলানাদের জনপ্রিয়তা বেশি এখানে। ওয়াহাবি কিংবা সালাফিদের কালচার যখন আমি চট্টগ্রামে ছিলাম তেমন চোখে পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

×