somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কিছু কিছু ভালো মানুষ এখনো দেখা যায়।

১৪ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চট্টগ্রাম থেকে আসছিলাম ট্রেনে, এমনিতেই ট্রেন লেট, তার উপর সকল স্টেশনে থেমে থেমে আসছিলো। ছেলেটা অনেকক্ষণ ঘুমিয়েছিলো, পরে তার বিরক্তিভাব কমানোর জন্য মোবাইলে কিছু rhymes ছেড়ে দিলাম। বিকাল সাড়ে চারটার দিকে নরসিংদী পার হওয়ার পর ব্যাগ গোছানো শুরু করলাম। এর কোন এক ফাকে দেখলাম ছেলের হাতে মোবাইল নাই। যেহেতু কেবিনে আসছি, তাই বাইরের কেউ আসে নাই। অন্য একটা ফোন থেকে আমার মোবাইলে ফোন দিলাম, কিন্তু কোন শব্দ পাচ্ছিলাম না। যা বুঝলাম, আমার ছেলে Sony Xperia মোবাইল ফোনটা জানালা দিয়ে ছুড়ে ফেলে দিয়েছে।

ততক্ষণে চিন্তা করছিলাম, মোবাইলে কি কি দরকারী জিনিস ছিলো, নতুন সেট কিনলে কোন মডেলটা কিনবো, সনি কিনবো নাকি স্যামস্যাঙ কিনবো ব্ল্যা ব্ল্যা ব্ল্যা।

এর ফাঁকে ফাঁকে মোবাইলে কলও দিয়ে যাচ্ছিলাম, রিং হচ্ছিলো, হঠাৎ একজন ফোনটা রিসিভ করলো, তিনি জানালেন, মোবাইল ফোনটা তিনি ট্রেন লাইনের ধারে পেয়েছেন। আমাকে বললেন, আড়িয়াল খাঁ স্টেশনের কাছাকাছি কামারবাড়ি নামের একটা বাস স্টপেজে উনি আছেন, উনার থেকে মোবাইলটা আমি নিতে পারবো।


মোবাইলে চার্জ বেশি ছিলো না, যে ভ্দ্রলোক মোবাইলটা পেয়েছেন, উনার নিজের কোন নাম্বার নাই, তাই অগত্যা এয়ারপোর্ট স্টেশনে নেমে আড়িয়াল খাঁ স্টেশনের দিকে রওনা দিলাম। কিন্তু একটা ভয় কাজ করছিলো, যদি কোন বাটপারের পাল্লায় পড়ি, সন্ধ্যা নেমে গেছে, যদি ছুরি ধরে সব নিয়ে নেয়। শেষ পর্যন্ত ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড আর অতিরিক্ত টাকা রেখে গেলাম। ঐ এলাকাতে যেতে প্রায় দেড় ঘন্টা লেগেছিলো, আর ঐ ভদ্রলোক মোবাইল নিয়ে গ্রামের একটা বাস স্টপেজে আমার জন্য অপেক্ষা করছিলো।

উনি স্থানীয় বাসিন্দা, প্রাণ গ্রুপে কাজ করেন। কোথায় উনাকে ধন্যবাদ দিবো, উনি আমাকে উল্টো আপ্যায়ন করালেন, ফিরতি পথের গাড়িতে তুলে দিলেন।

আমরা ঢাকায় এতো জটিলতার মাঝে সবসময় দিন পার করি, তাই কোন কিছুকেই সহজে বিশ্বাস করতে চাই না। হারানো মোবাইল ফেরত পাওয়ার মতো এইসব ঘটনা মাঝে মাঝে ঘটে, সব সময় নয়।

______________________________

আর একটা আপডেট
_________________________________
প্রায় ১০ মাস আগে গিন্নীর হাতে থাকা ব্যাগ এক মটরসাইকেল আরোহী টান দিয়ে নিয়ে যায়। সেখানে ছিলো আমার একটা ৪ জিবির পেনড্রাইভ, যেখানে হয়ত আমার সিভি ছিলো।

হঠাৎ গত পরশু একজন ফোন করে বললো, আপনার নাম কি অমুক? হ্যাঁ বলার পর বললো, আমার একটা পেনড্রাইভ উনি বাসে কুড়িয়ে পেয়েছেন। উনি উত্তরাতে থাকেন, আমি যদি কখনো ওদিকে যাই, তাহলে যেন নিয়ে আসি।

আমি আর কি বলবো? উনাকে ধন্যবাদ জানিয়ে বললাম, পেনড্রাইভটা ফরম্যাট করে আপনি নিজে ব্যবহার করতে পারেন, ওটাতে আমার তেমন দরকারী কিছু ছিলো না। উনি বার বার জিজ্ঞাসা করছিলেন, আমার কোনো দাবী দাওয়া আছে কিনা? আমি বললাম,না, কোন দাবী দাওয়া নাই, আপনি নিশ্চিন্ত মনে ব্যবহার করতে পারেন।
সর্বশেষ এডিট : ০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৩১
২৩টি মন্তব্য ২৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এফএম রেডিও

লিখেছেন নাহল তরকারি, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:২০

২০০৯ সাল। একটি ছেলে। সে তার নানা নানীর সাথে মুন্সীগঞ্জ এ থাকতো। নানা তার নাতিকে একটি মোবাইল উপহার দেয়। নকিয়া ১৬৬১। সেই মোবাইলে এফএম রেডিও ছিলো। সে... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রীয় সফর, আম তারেক আর চার সিটের দূরত্ব!

লিখেছেন জুয়েল তাজিম, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৪

প্রেসিডেন্ট জিয়াউর রহমান নেপালে রাষ্ট্রীয় সফরে যাবেন। সস্ত্রীক আমন্ত্রণ পেয়েছেন তিনি। তখন কিশোর তারেক রহমানেরও শখ জাগল—তিনিও নেপাল যাবেন।

বাবা বুঝিয়ে বললেন, রাষ্ট্রীয় সফরে যাওয়ার আমন্ত্রণ মানেই পরিবারের সবাইকে রাষ্ট্রীয় টাকায়... ...বাকিটুকু পড়ুন

শিরনাম হীন

লিখেছেন রানার ব্লগ, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৩৮

তুমি চাইলেই মুঠোর ভেতর
একটা গোটা চাঁদ লুকিয়ে রাখতে পারো,
ইচ্ছে করলেই মেঘের গায়ে
শুকোতে দিতে পারো তোমার ভেজা চুল।
পুরো পৃথিবীর বিস্ময়
তোমার কাছে এসে দাঁড়ায় হাতজোড় করে,
শুধু আমার বুকের কাঁপনে
তোমার এত ভয় কেন... ...বাকিটুকু পড়ুন

শাহজালাল রুমি দেশ ছেড়েছেন কার ভয়ে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৮


থাপ্পড়-কাণ্ডের পর দেশ ছেড়েছেন শাহজালাল রুমি। টঙ্গীতে নিজের মেয়ের সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদ করাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে তাঁর জন্য। গণমাধ্যমের সামনে প্রকাশ্যে হত্যার হুমকি, ব্যক্তিগত বার্তায় ভয়ভীতি প্রদর্শন,... ...বাকিটুকু পড়ুন

ব্লগের ওসমান হাদী সৈয়দ মশিউর রহমানের ব্যান

লিখেছেন এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো, ২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫০

এ আমি কী দেখলাম! ব্লগের প্রতিবাদী মুখ, ভারতের যম, ওসমান হাদীর মুখপাত্র, একাত্তরকা গণ্ডগোলের ব্যাপারে সচেতন মুখ সৈয়দ মশিউর রহমানের ব্লগটি স্থগিত অথবা বাতিল করা হয়েছে। দেশে যখন সামান্য চুমু... ...বাকিটুকু পড়ুন

×