somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গোল রেকর্ড মেসিরই থাকছে B-)

১৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক বছরে সর্বোচ্চ গোলের রেকর্ড লিওনেল মেসির নয়, আফ্রিকান খেলোয়াড় গডফ্রে চিতালুর- এমন দাবি উঠেছে জাম্বিয়ায়। তবে এ ধরনের দাবি পরীক্ষা করে দেখতে রাজি নয় ফুটবল বিশ্বের সর্বোচ্চ সংস্থা ফিফা। শুক্রবার তারা এ ঘোষণা দেয়। এতে করে সব বিতর্কের অবসান ঘটিয়ে এক বছরে সর্বোচ্চ গোল রেকর্ডের মালিক এখন মেসিই।

ফিফা’র যোগাযোগ বিভাগ তাদের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করে,‘গডফ্রে চিতালুকে নিয়ে প্রশ্ন ওঠায় ধন্যবাদ। আমাদের অফিসিয়াল পরিসংখ্যান শুধুমাত্র ফিফা প্রতিদ্বন্দ্বিতার মধ্যে সীমাবদ্ধ, তাই আমরা এ রেকর্ডের সত্যতা যাচাই করতে পারব না।’

আরো যোগ করা হয়,‘আমরা ফিফার সব প্রতিদ্বন্দ্বিতার জন্য রেকর্ড রাখি।’

রোববার বার্সেলোনা ফরোয়ার্ড মেসি ১৯৭২ সালে গড়া জার্ড মুলারের এক বছরে সর্বোচ্চ ৮৫ গোলের রেকর্ড ভেঙে ছাড়িয়ে যান। এ বছর এখন পর্যন্ত আর্জেন্টিনা তারকার গোলের সংখ্যা ৮৮।

আচমকা বৃহস্পতিবার দাবি ওঠে, জাম্বিয়া কিংবদন্তি চিতালু মুলারের রেকর্ডের বছরেই সব মিলিয়ে ১০৭টি গোল করেন। এমনকি একটি সাদা-কালো ফটোগ্রাফ ইন্টারনেটে ছড়িয়ে দেয়া হয়, যেখানে ‘১৯৭২ গডফ্রে চিতালু ১০৭ গোল’ লেখা সংবলিত একটি বল হাতে দাঁড়িয়ে আছেন স্যুট পরিহিত হাস্যোজ্জল চিতালু।

অনেকে মনে করছেন, বার্সার প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ সমর্থকরা ঈর্ষান্বিত হয়ে এমন কাজ করছেন।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধার্মিক কে অনুসরণ করুন ভন্ডকে নয় ।

লিখেছেন কিরকুট, ২২ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:৩৮

আমরা প্রায়ই নিজেদের ধর্মপ্রাণ জাতি বলে পরিচয় দিতে ভালোবাসি। কিন্তু প্রশ্ন হলো ধর্ম কি সত্যিই আমাদের নৈতিকতা, মানবিকতা ও সত্যের পথে পরিচালিত করতে পারছে, নাকি কিছু অসভ্য মানুষ ধর্মকে নিজেদের... ...বাকিটুকু পড়ুন

দ্য সাইলেন্ট ইকো

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে জুলাই, ২০২৬ বিকাল ৫:১০


এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ও ফিকশনাল ইনভেস্টিগেটিভ ক্রাইম থ্রিলার। গল্পের সমস্ত চরিত্র, প্রতিষ্ঠান, স্থান, সাল ও অপরাধের মোটিভ লেখকের কল্পনানির্ভর। বাস্তব কোনো ব্যক্তি, পেশাজীবী বা অমীমাংসিত... ...বাকিটুকু পড়ুন

ক্যাপাসিটি চার্জের পর এবার নজর খাম্বায়

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে জুলাই, ২০২৬ রাত ৯:০৩


বিদ্যুৎ বিল নিয়ে সাধারণ মানুষের অভিযোগের শেষ নেই । বিশেষ করে যারা নির্দিষ্ট বেতনে সংসার চালান কিংবা যেসব পরিবারে কেবল একজন মাত্র উপার্জনক্ষম ব্যক্তি আছেন, তাদের মাসে প্রিপেইড মিটারে... ...বাকিটুকু পড়ুন

কে হবেন বাংলাদেশের রাষ্ট্রপতি?

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুলাই, ২০২৬ রাত ৯:৫৯



কে হবেন বাংলাদেশের রাষ্ট্রপতি?

বাংলাদেশে রাষ্ট্রপতি পদটি সংবিধানের সর্বোচ্চ সাংবিধানিক পদ। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো, আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে ব্যক্তি বা প্রতিষ্ঠানের মূল্যায়ন যোগ্যতার চেয়ে দলীয় পরিচয়ের ভিত্তিতেই বেশি হয়।... ...বাকিটুকু পড়ুন

চাকরির জন্য সুপারিশ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে জুলাই, ২০২৬ রাত ১২:৫৮



গত কয়েকদিন যাবত ফেসবুক, ইউটিউব সহ অনলাইন সকল পত্র-পত্রিকা, টিভি নিউজ সহ এমন কোনো স্থান বাদ নেই যেইখানে এক ব্যক্তির রাজনীতি, সাংসদ, সংসদ, চরিত্র, বিবাহ, কাবিন নামা, প্রথম স্ত্রী,... ...বাকিটুকু পড়ুন

×