somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মহাসুখের চাকরীটা ছেড়েই দিলাম শেষতক!

৩১ শে আগস্ট, ২০০৯ দুপুর ১:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
পৌনে তিন বছর ধরে চলমান মহাসুখের চাকরিটা শেষতক ছেড়েই দিলাম। আজ শেষ কর্মদিবস স্মৃতিবহুল অফিসটায়। কোম্পানীর মফস্বল কার্যালয়। কার্ড পাঞ্চ করার ফ্যাকড়া নেই। হেলেদুলে ১০ সোয়া ১০টা নাগাদ ডেস্কে পৌছালেও যথেস্ট সিনসিয়ারিটি দেখানো হয়। কাজ বলতেও আহামরি কিছুনা। কিছু ইমেইল চেক, ফরওয়ার্ড বা রিপ্লাই। রসদ হিসেবে সাথে এক্সেল এটাচমেন্ট; কিছু কুরিয়ার সেন্ড বা রিসিভ করা; কিছু এসএমএস চালাচালি।
বাদবাকী সময় একান্তই নিজের। ডেস্কের উপর ল্যাপটপ সাজাতে সাজাতে হাঁক দিই এসিস্ট্যান্টকে ''....ভাই, চা খাওয়ান।'' হাতে ১টি বাংলা ও আরেকটি ইংরেজি 'সুশীল' পত্রিকা। ফাঁকে ফাঁকে দাপ্তরিক কাজ। কিছুক্ষন বাদে ফাইন্যান্সের বাড়তি টেবিলে পশ্চাৎদেশ ঠেকিয়ে ৪/৫ জনের মহাগুরুত্বপূর্ন গোলটেবিল বৈঠকের প্রভাতী অধিবেশন। বিশ্বমন্দা, টপম্যানেজমেন্টের ধারাবাহিক অদক্ষতা, বোনাসের আকাল, প্রমোশনে কোন নিয়মকানুন নেই ...থেকে নারীযুক্ত অফিস চাই আন্দোলন। এ করতে করতে দ্বি-প্রহর। ভাতের সময়। ৩মিনিটের হাঁটার দুরত্বে বাসা। চল যাই খাই। ও খেয়ে দেয়ে দিবানিদ্রা।
শেষবেলায় আরেকবার নাএলেই নয়। তাই আরেকটু ইন্টারনেট ব্রাউজিং। আবার হাঁক "......ভাই, চা খাওয়ান।'' তারপর টেবিলটেনিস। ওটাও অফিসের আয়োজনেই! রাত ৮টা (বা ৯টা) নাগাদ বাসায় গমন।
আর আছে মিটিং মিটিং খেলা। পাক্ষিক, মাসিক, বিশেষ নানাবিধ মিটিং। জনাদশেক কলিগ ডিম্বাকৃতির টেবিলের চারধারে বসে গেজাঁনো। সাথে অবশ্যই পাওয়ার পয়েন্ট প্রজেক্টর, যা নাহলেও চলে। হাসি তামাশা, চা, বিস্কুট ও অবশ্যই এ সুবাধে লাঞ্চ/ডিনার।
আছে ট্রেনিং, সেমিনার, ওয়ার্কশপ। এ তিনটির পার্থক্য এখনো বুঝিনি। তবে মনেহয় ওয়ার্কশপে কিছু কুতকুত খেলা হয়! যা অন্য ক্ষেত্রে হয়না। কথা পুরানা। বাহারি পাওয়ারপয়েন্ট স্লাইড প্রদর্শনী ও বুঝেও না বুঝা অনেক প্রশ্নের উত্তর। দু;বেলা চা বিস্কুট ও একবেলা ভাত। ভালোই। বিষয়েরও অভাব নেই- ব্যবসায়িক যোগাযোগ, দল গঠন, চাপ ব্যবস্থাপনা, প্রাথমিক সংযোজন, তথ্য সচেতনতা, হেপাটাইটিস বি আরো কত কি! একদল কলিগতো এসব করেই খাচ্ছে।
এভাবেই কেটে যাচ্ছিল মহাসুখের দিনগুলো! তবুও শেষতক সইলনা। বেশী সুখের চাপ আবার সইতা রি না। ছেড়ে দিলাম শেষতক। গুডবাই।
সর্বশেষ এডিট : ৩১ শে আগস্ট, ২০০৯ দুপুর ১:৩৮
২২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পূর্ণিমার চাঁদ যেন

লিখেছেন হুমায়রা হারুন, ২৩ শে নভেম্বর, ২০২৬ সকাল ৭:৩৮

আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম... ...বাকিটুকু পড়ুন

দ্বীপ সরকার এর দুটি কবিতা

লিখেছেন দ্বীপ ১৭৯২, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৮



মুক্তোর মতোন অভিমান

চারপাশাটায় ছড়িয়ে আছে মুক্তোর মতোন অভিমান
অতি ধ্রুবকের মতোন চিকচিক
অতি সৌন্দর্যের রঙে——অতি মায়াময়

অসংখ্য অভিমান——লাল নীল সবুজ
কোনটা মুচকি হাসে
কোনটা ঘাড়তেড়া প্রজাপতির মতোন দূরে চলে যায়

একটা চেনা অভিমান——
গোধূলি চিরে পুবদিক থেকে... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:১৮

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা



মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।

বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন

=ব্যাঙ্গালোরের দিনগুলি-০১=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৩ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:১২

০১।



২০২২ সালে গিয়েছিলাম ব্যাঙ্গালোরে। তাসীনের বাপ হার্টের সমস্যা ছিল। প্রায় এক সপ্তাহ ছিলাম অইখানে। পরে কলকাতা এসে প্রায় চার পাঁচদিন ছিলাম। মোবাইল ভরে ছব নিয়ে আসছিলাম। কিন্তু পোস্টই করা হয়নি।... ...বাকিটুকু পড়ুন

বোবা কান্না.....

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:২৬

বোবা কান্না.....

আমার ধারণা- বোবা প্রাণীদের চেয়ে বোবা মানুষের অসহায়ত্ব অনেক বেশি। কারণ, বোবা প্রাণীদের নিজস্ব ভাষা আছে, পারস্পরিক বোঝাপড়া আছে। কিন্তু একজন বাক্‌প্রতিবন্ধী মানুষকে এমন এক জগতে বসবাস করতে হয়,... ...বাকিটুকু পড়ুন

×