somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শ্রদ্ধাঞ্জলি : কমরেড আইউব রেজা চৌধুরী

১০ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

০৯ জানুয়ারী;২০১৩।

ওরা আমর কাগজ কলম কেড়ে নিয়েছে
তাতে কী আসে যায়
আমি আমার আঙ্গুল চুবিয়ে নিয়েছি
আমারই বুকের রক্তে।
ওরা আমার মুখে কুলুপ এঁটে দিয়েছে
তাতে কী আসে যায়
আমার দু’হাতের শেকলে ছড়ার মধ্যে
ঝনঝনিয়ে উঠছে আমারই কণ্ঠস্বর।

---------ফয়েজ আহমেদ ফয়েজ
(মূল উর্দু থেকে অনুবাদ আদিব আজাদ)

নিয়মিত পত্রিকা বের করার সঙ্গতি ছিল না তার, তাই সাদা কাগজে কম্পিউটারে কম্পোজ করা ছাপার অক্ষরে নিজের লেখা বিলি করে বেড়াতেন তিনি। যে কোনো রাজনৈতিক পরিস্থিতি আর ঘটমান সকল বিষয় নিয়েই নিয়মিত লিখে যেতেন তিনি। কোনো ঘটনাই বাদ পড়ত না। ভিকারুন্নেসা স্কুলে ছাত্রীর ওপর নির্যাতন, আনু মুহাম্মদের ওপর পুলিশের লাঠিপেটা, মোশরেফা মিশুর গ্রেপ্তার, গার্মেন্টস কর্মীদের আন্দোলন, একুশে ফেব্রুয়ারী, মে দিবস --এরকম সকল বিষয় নিয়েই লিখে যেতেন। বিলি করতেন বাম প ্রগতিশীল নেতাকর্মী ও বুদ্ধিজীবীদের মাঝে।
তার লেখা কেউ পছন্দ করত, কেউ করত না। তাতে ভ্রুক্ষেপ ছিলনা। কলম থামত না তার মোটেই, লিখে যেতেন নিরলসভাবে। একটু লক্ষ্য করলেই বোঝা যেত তার লেখায় ফুটে উঠত একটি নির্দিষ্ট রাজনৈতিক লাইন। হয়ত সেই রাজনীতিকে তুলে ধরতেই নিরলসভাবে লিখে যেতেন তিনি।
সেই দায় থেকেই নিয়মিত পত্রিকা প্রকাশের আর্থিক অসঙ্গতিকে অগ্রাহ্য করেছেন। জীবনের দুর্লভ বুঝ মানুষের সঙ্গে বিনিময় করতে গিয়েছিলেন সেই পথেই। তার সঙ্গে পরিচিতরা এতক্ষনে নিশ্চয়ই বুঝেছেন এখানে কমরেড আইউব রেজা চৌধুরীর কথাই বলা হচ্ছে।
সাদা কাগজে কম্পিউটার কম্পোজে লেখা বিলি করা যেন তার একটা নিজস্ব ষ্টাইলে দাঁড়িয়েছিল। কাঁধে কালো ব্যাগ নিয়ে ছুটে যেতেন পুরানা পল্টন, তোপখানা রোড, শাহবাগ আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে। যোগাযোগ রাখতেন বামপন্থী রাজনৈতিক, বুদ্ধিজীবী সহ শ্রমজীবী মানুষের সঙ্গে। নিয়মিত টেলিফোন করতেন। পত্রিকায় প্রকাশিত কোনো লেখায় চিন্তার ইতিবাচক দিক থাকলেই তা নিয়ে কথা বলতেন সহকর্মীদের সঙ্গে। যারা তাকে কাছ থেকে দেখেছেন তারা নিশ্চয়ই অনুধাবন করেছেন, তিনি কোনো চিন্তার দাসত্ব করতেন না। কোনো দেশের কিংবা পার্টির ডেস্ক থেকে আসা ধার করা তত্ত্ব অনুকরণ করতেন না। কমরেড আইউব রেজা চৌধুরীর চিন্তার সঙ্গে কেউ একমত হতে পারেন কেউবা দ্বিমত। অনেকে তার রাজনীতির ধারাকে বিরোধীতাও করতে পারেন। কিন্তু সকলেই এটা স্বীকার করবেন, কমরেড আইউব রেজা চৌধুরী বাংলাদেশে একটি নির্দিষ্ট রাজনৈতিক ধারা তুলে ধরেছেন লেখালেখি সহ তার জীবনের বাস্তব সংগ্রাম দ্বারা। সেই রাজনৈতিক ধারাকে তিনিই বাংলাদেশে পরিশীলিতভাবে তুলে আনতে সক্ষম হয়েছেন। শুধু তাই নয়, তার সঙ্গে সঙ্গতি রেখেই জীবন যাপন করেছেন।
৬২ শিক্ষা আন্দোলন, আইউবের সামরিক স্বৈরাচারের হুলিয়া, একাধিকবার কারাবরণ, আত্মগোপন, আর্থিক টানাপোড়েন--এরকম হাজারো ঘটনা তার অভিজ্ঞতাকে সমৃদ্ধশালী করেছে। তিনি সত থেকেছেন, শত টানাপোড়েনের মধ্যেও কীভাবে সত থাকা যায় তা নিজের যাপিত জীবন দিয়েই উদাহরণ দিয়ে গেছেন।
এই আকালে এমন উদাহরণ আমাদের ঋজু হয়ে দাড়াতে সাহসী করে তোলে। কমরেড আইউব রেজা চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকীর এই সময়ে তার স্মৃতির প্রতি আমাদের অকৃত্রিম শ্রদ্ধা ও গভীর ভালোবাসা। ###


১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সেজে ওঠে জ্যৈষ্ঠ

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৫ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১২:০৬


বৈশাখ রাঙিয়ে দিয়ে গেলো
নতুনকিছুর ছোঁয়া ! যেখানে
হাসি কান্নার চাঁদ চিমটি দিবে-
চৈত্রের শেষে আবার অপেক্ষা
পূর্ণিমার রাত জুড়ে যে কল্পনা;
কষ্টরা ক্লান্তি করে না পোড়া রোদ
তবু বৈশাখ বলে কথা, বাঙ্গালির
গন্ধ বার... ...বাকিটুকু পড়ুন

-প্রতিদিন একটি করে গল্প তৈরি হয়-৪৯

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ১৫ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১:৪৩





---------------------------------------------------------
সবাইকে নতুন বাংলা বর্ষের-১৪৩৩ এর শুভেচ্ছা।




বৈশাকের সকালে পাশের ফ্ল্যাটের ভাবী উপহার পাঠালেন বিন্নি চালের মিষ্টি ভাত। খেতে দারুন। চট্টগ্রামে এই দিনে বিন্নি ভাত, মধু ভাত খাওয়ার প্রচলন রয়েছে।




তারপর... ...বাকিটুকু পড়ুন

ভাসানী-জিয়ার সম্পর্ক ইতিহাসের দায় ও তথ্যবিভ্রাট

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ১৫ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৪:৩৭

রাজনীতি কেবল ক্ষমতার পালাবদল বা সংখ্যার খেলা নয় বরং রাজনীতি হলো একটি জাতির আদর্শিক দর্পণ। এই দর্পণে যখন ঘুন পোকায় ধরে তখন ই জাতির পথচলা স্থবির হয়ে পড়ে একটি জাতি... ...বাকিটুকু পড়ুন

'সাংবাদিক আলী' কে বা কারা?

লিখেছেন শেহজাদ আমান, ১৫ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:২০



এক আজীব জীব এই সাংবাদিক আলীরা! আর কিছু না থাকুক, উটকো কিছু ভাব বা আত্মবিভ্রম ঠিকই আছে তাদের। নিজেদের বুদ্ধির অভাব থাকিলেও অন্যদেরই তারা 'বুদ্ধি নাই' মনে করেন। কখনো... ...বাকিটুকু পড়ুন

ফ্যামিলি কার্ড যদি থাকে, তবে গুম-ভাতা কেন নয়?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই এপ্রিল, ২০২৬ রাত ১১:৩৫


পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ দশ ফ্যাসিবাদের তালিকা করলে শেখ হাসিনার নাম ওপরের দিকেই থাকবে। এই শাসনামলে বিএনপি-জামায়াতের হাজার হাজার নিরীহ নেতাকর্মীকে যে আয়নাঘরে বন্দি করা হয়েছিল, তার একেকটা ঘটনা শুনলে... ...বাকিটুকু পড়ুন

×