somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটা বাস্তব গল্প

০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ১১:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



এক.

আমার কলিগ সোহেল রহমান, বাড়ি রংপুরের পিরগঞ্জে, বিয়ে করেছেন বছর খানেক হল। বউ নিয়ে বাড়ির উঠোনে উঠার আগে প্রথমে কোন কাজটি করেছিলেন,সেই গল্পই বলছিলেন তিনি। আগে থেকেই একটি বকুল গাছের চারা কিনে রেখেছিলেন তার বন্ধু তুল্য ছোট ভাইকে দিয়ে। কথাটি রীতিমত গোপন রেখেছিলেন মা বাবা এমনকি নতুন বউয়ের কাছেও।
ঘরে উঠার আগে বউকে নিয়ে গেলেন আঙ্গীনার কানাচে এক চিলতে ফাকা জায়গায়। আগে থেকেই ঠিক করে রাখা বকুল গাছের চারাটি বউকে দিয়ে লাগালেন সেখানে। পানি দিলেন। নিরাপত্তা বেষ্ঠনী (বেড়া) দিলেন। তারপর বউ কে নিয়ে ময়মুরুব্বীদের সঙ্গে ঘরে ঢুকলেন।
গাছটি এখন বেশ বড় হয়েছে। হয়ত একদিন ফুলের গন্ধে মৌ মৌ করবে চারদিক। একটা অজানা বন্ধন আরো গভীর করে দেবে ওদের সম্পর্ক।

দুই .

অদ্য সাহা, একজন বড় জোতদার, বাড়ি সিরাজগঞ্জের জামতৈলে। একটি বড় মহীরুহ বট গাছের ছায়ায় বসে তার গল্পটি শোনালেন একই এলাকার একজন মুরুব্বী গোছের লোক। তিনি বলছিলেন, বাপু এই বট গাছটি দেখছেন না ? এটা অদ্য সাহার লাগানো গাছ, তার প্রথম পুত্র জন্ম নিলে এই গাছটি লাগিয়েছিলেন তিনি। আর ওই যে কয়েলগাতির রেলক্রসিংয়ের কাছে আরেকটি বড় বট গাছ দেখছেন, ওটা লাগিয়েছিলেন তার দ্বিতীয় পুত্র জন্ম নিলে। আর ওই যে রসুলপুরের পাশের বট গাছটা সেটা তৃতীয় পুত্র জন্ম নেয়ার সময়। এভাবে চারপুত্রের জন্মের সময় চারটি বট গাছ লাগিয়ে ছিলেন তিনি। বাপু এমন যে দিন কাল পড়েছে, আমরা শুধু গাছ কাটতেই জানি।
.......................................................................................

উপরের গল্পটি এতটুকুও গল্প নয়, সবটুকুই সত্য ঘটনা। আমি শুনে পুলক অনুভব করেছি। ভেবেছি আমাদের অনেক সংস্কার রয়েছে, অনেক কুসংস্কার। এমন আরেকটি সংস্কার কিংবা 'কুসংস্কার' রাখলে ক্ষতি কী, যে অদ্য সাহার মত কারো সন্তান জন্ম নিলে কিংবা বিয়ে করলে সোহেলের মত গাছ লাগাতে হবে। এমন বিশ্বাস চারিয়ে উঠলে ক্ষতি কী, এমন ব্যাক্তিজীবণের এমন স্মরণীয় ঘটনায় গাছ লাগালে, বিয়েটা আরো মধুর হবে, কিংবা নবজাতক দীর্ঘ আয়ু পাবে।
ক্ষতি কী বিয়ে কিংবা সন্তান জন্ম কিংবা অন্য কোনো গুরুত্বপূর্ণ ঘটণায় গাছ লাগানোর মত একটা বিষয় আমাদের সংস্কৃতি অংগ হয়ে উঠে?

৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সেজে ওঠে জ্যৈষ্ঠ

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৫ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১২:০৬


বৈশাখ রাঙিয়ে দিয়ে গেলো
নতুনকিছুর ছোঁয়া ! যেখানে
হাসি কান্নার চাঁদ চিমটি দিবে-
চৈত্রের শেষে আবার অপেক্ষা
পূর্ণিমার রাত জুড়ে যে কল্পনা;
কষ্টরা ক্লান্তি করে না পোড়া রোদ
তবু বৈশাখ বলে কথা, বাঙ্গালির
গন্ধ বার... ...বাকিটুকু পড়ুন

-প্রতিদিন একটি করে গল্প তৈরি হয়-৪৯

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ১৫ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১:৪৩





---------------------------------------------------------
সবাইকে নতুন বাংলা বর্ষের-১৪৩৩ এর শুভেচ্ছা।




বৈশাকের সকালে পাশের ফ্ল্যাটের ভাবী উপহার পাঠালেন বিন্নি চালের মিষ্টি ভাত। খেতে দারুন। চট্টগ্রামে এই দিনে বিন্নি ভাত, মধু ভাত খাওয়ার প্রচলন রয়েছে।




তারপর... ...বাকিটুকু পড়ুন

ভাসানী-জিয়ার সম্পর্ক ইতিহাসের দায় ও তথ্যবিভ্রাট

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ১৫ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৪:৩৭

রাজনীতি কেবল ক্ষমতার পালাবদল বা সংখ্যার খেলা নয় বরং রাজনীতি হলো একটি জাতির আদর্শিক দর্পণ। এই দর্পণে যখন ঘুন পোকায় ধরে তখন ই জাতির পথচলা স্থবির হয়ে পড়ে একটি জাতি... ...বাকিটুকু পড়ুন

'সাংবাদিক আলী' কে বা কারা?

লিখেছেন শেহজাদ আমান, ১৫ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:২০



এক আজীব জীব এই সাংবাদিক আলীরা! আর কিছু না থাকুক, উটকো কিছু ভাব বা আত্মবিভ্রম ঠিকই আছে তাদের। নিজেদের বুদ্ধির অভাব থাকিলেও অন্যদেরই তারা 'বুদ্ধি নাই' মনে করেন। কখনো... ...বাকিটুকু পড়ুন

ফ্যামিলি কার্ড যদি থাকে, তবে গুম-ভাতা কেন নয়?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই এপ্রিল, ২০২৬ রাত ১১:৩৫


পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ দশ ফ্যাসিবাদের তালিকা করলে শেখ হাসিনার নাম ওপরের দিকেই থাকবে। এই শাসনামলে বিএনপি-জামায়াতের হাজার হাজার নিরীহ নেতাকর্মীকে যে আয়নাঘরে বন্দি করা হয়েছিল, তার একেকটা ঘটনা শুনলে... ...বাকিটুকু পড়ুন

×