...একটা সময় ছিল যখন নিজেকে প্রগতিশীল মনে হত, এখনও যে নেই তা ঠিক নয় তবে সে সময়ের মতো অতটা দৃঢ়তা নেই মনে, আছে শুধু জড়তাময় তপ্ত সময়, নিজ দুপায়ের ওপর চলতেই এখন ভয় লাগে আমার, চোখ আমাকে অপরাধীর চোখে দেখে আর ঠোঁট দুটো বসে থাকে ঘাতক মিথ্যের অপেক্ষায়। ভেতরের সত্তা পুরোপুরি না হারালেও জিন্মি রয়েছে মিথ্যের কোঠায়। নিজের নিয়ত্ন্রন ক্ষমতা আজ সময়ের কাটায় আটকিয়ে গেছে মনে হয়। বারবার ফেরার যন্ত্রনায় বারেবারই পিছিয়ে পরতে হয়। আজ আমার বোধ, জ্ঞান, শক্তি, রক্ত সব মিলেমিশে চৌচির, তবুও ফিরতি পথের আলো আমাকে বারেবার দুরসপ্নের মতো নাড়া দেয়। আমার ঘুরে দাড়ানোর পথ আজ মরিচীকার মিছে মায়ায় গড়া মনে হয়। মনের ভেতর ব্যাকুল আগুন দাউ দাউ করে জলে বুক স্পর্শ করে। আর আমি চিৎকার করে উঠি তবু সেই চিৎকার কেউ শোনে না। বড় অসহায় এই আমি ক্লান্ত চোখে সামনের পানে চেয়ে রই শুধু ভবিষ্যতের সপ্নের আশায়। আমার সবুজ, আমার শাদা কাশফুল, আমার নীল আকাশ, আমার সোনাবউএর ডাক, মা-বাবার বুক আর দূরন্ত ওর ছুটে চলা। বড় বেশি কি দেরি হয়ে গেল!!! শুধু এক আশ্রিত সপ্নের বির্বতনের খোজে পোড়া পথে মৃদু আশার বিন্দু জালিয়ে রই...
আলোচিত ব্লগ
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন
নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন
শৃঙ্খল মুক্তি আমার
শৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন
=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন
রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।