এখনকার রাতগুলো উপভোগ করতে মনে অনেক কস্ট। ভাবতে গেলে হারিয়ে যাই আর বাস্তবতায় সবকিছু কেন যানি অর্থহীন। বিবেক আমার নিপাট ভদ্রলোক বলে লোকচক্ষুর আড়াল ছাড়া খোচায় না তবে যন্ত্রনা আর কতক্ষণ বয়ে বেড়াযায়, জানে কেউ? জানি মানুষ ভুল করে মানুষই শুধরায় আর আমি আমার অগনিত ভুলে শুধরানোর সময় কই? কস্ট একটু হয়, চোখ দিয়ে ঝরেও যায়; মনটা হালকা হওয়ার পর মনেহয় কস্টের পারদ আরো চেপে ধরলো, তারমানে চোখ ঝরাটাও আমার কাছে নিছক এক অভিনয়। যদি বলি অন্ধকার ভালো লাগে তবে তাই হোক, যদি বলি আলো ভালো তবে তাই ই হোক; জীবনটা আমাকে মরিচীকার ঘূর্ণিতে ফেলে নিজে নিজেই হাসছে। চশমার কাঁচ ঘোলা, হাত দুটো অথর্ব, বিরক্ত পা দুইখান আর বিচলিত মন, নিজেকে বৃত্তের বাইরে নেওয়ার চরম আকুতি আজ কেউ শোনে না। আবছা আলো মাঝে মাঝে ছুয়ে যায়, চাঁদ আমাকে হালকা জাগিয়ে তোলে, বাতাসে সেই সুসময়ের অনুভুতি নিঃশ্বাসে ভাসে, নিজেকে ফেরার তাগিতে দুর্বার হয়ে চারিপাশে হাতড়ে বেড়াই কি করি কি করি বলে, হবে আমি পারবো এ যাবতীয় খানিক উত্তেজনা তারপর নিজেকে ছুড়ে ফেলা সেই পরিচিত অন্তর্মুখ অন্ধ ছায়ালোকে। এভাবে ক্লান্তিহীন বারেবার আমার ফেরার প্রচেষ্টায় অনবরত ঘুনে খাওয়া নস্ট সময় আমায় দেখে উপহাস করে, আর আমি লজ্জাহীন চোখে শুধু নিজের অধরার খোজে বারেবার ফিরে যাই সেই ভ্রান্ত পথেই, যেখানে যানি আমার কোন স্থান নেই তবু নিরুপায় আমি শুধু অধরা হয়ে থাকতে চাই...
আলোচিত ব্লগ
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন
নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন
শৃঙ্খল মুক্তি আমার
শৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন
=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন
রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।