সত্যিই শাওন একজন ভাগ্যবান সাধু পুরুষ! বছর দেড়েক আগে তিনি তার গুরু ডাঃ ইকবালের সাথে মালিবাগ চার পিস হত্যা মামলা থেকে অব্যাহতি পান। আজ আবার তিনি এক পিস হত্যা মামলা থেকে রেহাই পেলেন। শালার একখান কপাল বটে! যুবলীগ নেতা ইব্রাহিম তার গাড়ীতে তার পিস্তলের গুলি খেয়ে ইহজগতের মায়া ত্যাগ করতে বাধ্য হয়। ইব্যাহিমের স্ত্রী রীনাসহ তার পরিবার শাওনকে এ হত্যার জন্য দায়ী করে মামলা করে। কিন্তু আমাদের সিআইডি, আমাদের নিরপেক্ষ আদালত এ হত্যাকাণ্ডে আওয়ামী লীগের এমপি শাওনের কোন সম্পৃক্ততা পেলেন না! জয় শাওন, জয় আদালত, জয় সিআইডি, জয় .....................!
সর্বশেষ এডিট : ০৬ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


