পথের গল্প
১৮ ই জুন, ২০১৬ রাত ৯:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বেশ কয়েকবছর আগের কথা, ট্রেনে বাড়ি যাচ্ছি।ভৈরব বাজারে কিছুক্ষণের জন্য ট্রেন থেমেছে।জানালার পাশে বসা ভদ্রলোক তাঁর মোবাইলে কিছু একটা করছেন,গেমস অথবা ম্যাসেজিং কিছু একটা হবে। হঠাৎ করে একটা সরু হাত জানালার বাহির হতে তাঁর মোবাইলটা টান দিল।ভদ্রলোক দক্ষতার সাথে হাতটা ধরে ফেললেন,ঘটনাটা ঘটল কয়েক সেকেন্ডের মধ্যে।চেয়ে দেখি ১৫/১৬ বছরের এক ছেলে,এরমধ্যে ট্রেন ছেঁড়ে দিয়েছে। ভদ্রলোক হাতটা ধরেই রেখেছেন তখনও।ছেলেটার চোখে মৃত্যুভয়,করুণ চাহুনি,এ চাহুনি পাথরকেও গলাতে পারে। ভদ্রলোক হাতটা ছেঁড়ে দিলেন, আমি নিশ্চিত ট্রেন চলে যাওয়ার পরেও ছেলেটা নিস্তব্ধ হয়ে ১০ মিন ওখানেই দাঁড়িয়েছিল।সৃষ্টিকর্তার কাছে হয়তো মুখ ফুটে কিছু বলে নি কিন্তু এর আত্না হয়তো মৃত্যুর আগপর্যন্ত ঐ ভদ্রলোকের জন্য প্রার্থনা করে যাবে। ঘটনাটা খুব সাধারণ কিন্তু কোন এক বিশেষ কারনে ঐ ছেলের চোখে মৃত্যুভয়টা আমার খুব মনে পরে।আজ একইভাবে ঢাকাতে এক ছেলে ট্রেনের নিচে পরেছে,এবার ঐ ভদ্রলোকের মত কেউ ছিলেন না।যিনি হাত ধরেছিলেন তিনি ছাড়তে ছাড়তে ছেলেটার একটি পা চাকার নিচে চলে গেছে।চলতি পথে কতকিছুই ঘটে তারমধ্যে কিছু ঘটনা হয়তো আর ভোলা যায় না।

সর্বশেষ এডিট : ১৮ ই জুন, ২০১৬ রাত ৯:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০

শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র...
...বাকিটুকু পড়ুন

সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭
...বাকিটুকু পড়ুন
গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস...
...বাকিটুকু পড়ুন
আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০

যার যার ধর্ম, তার তার উৎসব....
“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী...
...বাকিটুকু পড়ুন