কালো টিপ চোখ তুই ভাঙ্গছিস আলো
অযথা দিন শুরু না হতেই এলোমেলো
কালো চাদরে কার আদরে ঘুমের খেয়াল
হাতের স্পর্শে জমে উঠে কুয়াশার দেয়াল
এভাবেই ভুল হতে থাকে
এভাবেই বেড়ে উঠে পাগলামি
কালো ফুল এলিয়ে যাওয়া চুল
এভাবেই ভেঙে পড়ি আমি...
অযথা গাড়ির হর্ন শীতার্ত বিবরণ
কাশফুল ছেয়ে পড়ে রিকশায়
ঠোঁটের কার্ণিশে জলের বিচরণ
তুমি আমি পাশাপাশি ভুল নকশায়
অথবা ঘুমের সড়কে লাল বাতি
কারফিউ জারি করে দিয়ে আবেগে
বুকের শহরে সব ভেঙে রাতারাতি
গোপনে কেন এত হাহাকার জাগে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



