মেঘ ও মানুষ
সব সময়ই ভাবতাম, ওদের সাথে উড়ব,
ভাসতে ভাসতে ওই দূরে চলে যাব,
আবার ফিরে আসব না হয়,
ওরা সবাই তো আমার বাড়ির সামনে দিয়েই যায়।
মাঝে মাঝে এমন হয় যে ওদের দেখা পাওয়া যায়না,
কোথায় যেন চলে যায় সব দল বেঁধে,
হয়তো এখন অন্য কারো বাড়ির সামনে দিয়ে যাচ্ছে,
অন্য কেউ ওদের সাথে উড়ছে।
আজ আবার ওরা দল বেঁধে যাচ্ছে,
এত কাছ দিয়ে যাচ্ছে যে একবার মনে হলো হাত দিয়ে ছুয়ে দেখি,
ছুঁতে যেতেই মনে হল শুধু ছোঁয়া কেন, উড়েই যাই, আবার তো আসবই,
দিলাম উড়াল, এখন আমিও ওদের সাথে ভাসছি।
অনেকক্ষন ধরে উড়ছি, মনে হয় বাড়ি থেকে অনেক দূরে চলে আসছি,
কিন্তু, ওরা দেখি সব পৃথিবী ছুতে যাচ্ছে,
যেন এক উৎসবে মেতেছে,
যেন পৃথিবীর বুকে যাওয়ার জন্যই ওদের জন্ম।
আমিও ছুঁলাম পৃথিবী, ওদেরই সাথে, বাড়ি থেকে অনেক দূরে
ওদেরকে জিজ্ঞেস করলাম, আমি বাড়ি ফিরব কি করে,
ওরা বলে, নতুনদের সাথে আবার উড়তে পারবে,
কিন্তু, বাড়ি ফিরতে পারবে কিনা যানিনা।
ওদের নাকি জন্ম এক জায়গায়, আর মৃত্যু আরেক জায়গায়,
কেউ জানেনা কার ঠিকানা কোথায়, আমারটা জানবে কি করে,
আমি ওদের সাথে সাথে ঘুরি,
আবার বাড়ি ফিরে যাব এই আশায়, ফিরা আর হয়না।
সর্বশেষ এডিট : ০৫ ই মার্চ, ২০০৯ দুপুর ২:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


