somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্পিকার কেনার খুঁটিনাটি

১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সেদিন টিউশনি করে দুইমাসের টাকা একত্রে হাতে পাবার পর মনে হল এবার একটা স্পিকার কিনব, পুরোনটা দিয়ে আর কিছুদিন পরেই ধোয়া বের হবে (প্রায় ১২ বছর যাবৎ স্পিকার বদলানো হয় নাই)। বাজারে গিয়ে স্পিকার কিনতে গেলাম, এবং সেই মুহুর্তে আমি একটা জিনিষ আবিষ্কার করলাম, আমি স্পিকার কিনতে আসলাম, কিন্তু স্পিকার সম্পর্কে তেমন কিছু জানি না।

যাই হোক, আমার ছোট ভাই সহ মোটামুটি মানের একটা স্পিকার কিনলাম এবং বাসায় এসে ঘাটাঘাটি শুরু করলাম। অল্প কিছুক্ষণ পড়াশোনা করার পর (বেশিক্ষণ আজকাল মন বসে না) যা বের হল, তা অনেকটা এইরকমঃ

আপনাকে প্রথমে বুঝতে হবে, আপনি আসলে "কি" কিনতে চাচ্ছেন। কি কিনতে চাচ্ছেন বলতে বুঝিয়েছি আপনি আসলে কি ধরণের স্পিকার কিনতে চাচ্ছেন, যেখানে ব্যবহার করবেন সেখানকার পরিবেশ, ঘরের আকার এবং সবশেষ এবং অবশ্যই আপনার সামর্থ্য।

আপনি যদি মনে করেন ঘরের মধ্যে 7:1 সাউন্ড সিস্টেম রাখলেই আমার চাইতে ভালো কেউ পিউর সাউন্ড শুনতে পারবে না- তাহলে আপনি গোড়াতেই ভুল করলেন। বিশ্বাস রাখুন, নিচের এই গাড়ির সমান লম্বা-চওড়া আইপড ডকের সাউন্ড ও কিন্তু বেহায়া রকমের খারাপ (সত্যি সত্যি গাড়ির সাইজের সাউন্ড স্পিকার!



তাহলে?

প্রথমে ঘরে ব্যবহার কারীদের কথায় আসি। আপনি যদি এখনকার ছোট ছোট খুপরি মার্কা রুমে থাকেন এবং নতুন কোন হিট এ্যালবাম এলে সেইটা দুই-তিন মাস পর ইন্টারনেট থেকে ডাউনলোড করে শোনেন, তাহলে আপনার জন্য দুটো স্যাটেলাইট ই যথেষ্ট। স্যাটেলাইট হলো সাবউফার ছাড়া ছোট ৪ ইঞ্চি স্পিকার। কাজ চলার মতন যথেষ্ট। চাইলে সাবউফার ও রাখতে পারেন, যেমনটা আমার আছে।


সনির ওয়াই-ফাই স্যাটেলাইট, দাম এবং কাজ-দুটোই ভাল

ধরি আপনি আমার মতন সেই ব্যক্তি, যিনি অ্যাসাইনমেন্ট-হোমওয়ার্ক করতে বসলেই গান ছেড়ে বসেন, মাঝে মাঝে মনে হয় একটু ভালো মুভি দেখি (অবশ্যই কম্পিউটারের ছোট এলইডি মনিটরে) এবং দুই একটা মিউজিক ভিডিও নামাই, তাহলে আপনি এবার বুকশেলফ স্যাটেলাইটের দিকে তাকাতে পারেন। এই জিনিষটা আমাদের দেশে খুব কম পাওয়া যায়, তবে ভাল মিউজিক ইনস্ট্রুমেন্টের দোকান কিংবা আইডিবিতে গেলে পাওয়া গেলেও যেতে পারে। ঘরে সাজিয়ে রাখার মতন মানানসই।


Bose ব্র্যান্ডের বুকশেলফ স্পিকার


এখন আপনি শুধু গান শোনেন না, আপনার গান শুনতে গেলে এই জগতে থাকেন না, সুরের মুর্ছনায় হারিয়ে যান। আপনার গান শোনার সময় অন্য কোন শব্দ কানে যায় না (সত্যি কথা বলতে কি, এই ধরণের শ্রোতাদের জন্য হেডফোন হলেই কাজ করে)। এবং যখন আপনি গানের বেজের কাঁপুনিতে চুল দাঁড়িয়ে ফেলতে ইচ্ছুক , তখন আপনার দরকার একজোড়া মনিটর। না, টিভি মনিটর না, একটা বড় স্পিকার যেটার মধ্যে বেশ কয়েকটা ড্রাইভার থাকে (ড্রাইভার হলো বড় একটা গোল ইলেকট্রনিক ট্রান্সডিউসার, যেটা গানের ইলেক্ট্রনিক সিগনালকে অডিও সিগনালে পরিবর্তন করে)। এটা একজোড়া হলেই যথেষ্ট, বেশ ভালোভাবে গান শোনার আনন্দ পাওয়া যেতে পারে।


Behringer Digital Monitor...২ চ্যানেল ১০ ওয়াট স্পিকার।



নতুন এলইডি টিভিগুলোতে সাউন্ড সিস্টেম ভালো থাকে। তবে বড়সড় ড্রয়িংরুমগুলোতে এই সাউন্ড কতটুকু শোনা যায় সেটা আমি নিশ্চিত নই। আর বড়সড় টিভিতে মুভি দেখতে গেলে আজকাল ফুল থিয়েটার এক্সপেরিয়েন্স... হ্যা, এখন আপনি হোম থিয়েটার সিস্টেমের দিকে যেতে পারেন, যদি অর্থ কোন সমস্যা না হয়ে থাকে। হোম থিয়েটারে আসলে এক বা দুইজোড়া সাউন্ডবার এবং একটা সাবউফার থাকে, সাথে ডিভিডি প্লেয়ার বা ব্লু-রে প্লেয়ার একসাথে বিক্রি করা হয়।


হোম থিয়েটার সিস্টেম

এখানে জায়গা নিয়ে কিছু কথা বলে রাখা ভাল। খুব ছোট জায়গার মধ্যে আপনি যদি আপনার সাধের বিশালাকার সাউন্ড সিস্টেম বসান এবং গানের তালে নাচতে চান, তাহলে বোধহয় সেটা সম্ভব হবে না, বেজগুলো ভালোভাবে বোঝা যাবে না, গানের সুর ভোঁতা (Muddy) শোনাবে। আবার বিশাল বড় রুমে যদি ছোট্ট দুটো স্যাটেলাইট নিয়ে গান শুনতে চান, তাহলেও হবে না।আপনি দোকানে স্পিকার কিনতে গেলে এগুলো অবশ্যই ভেবে যাবেন।


সোফার পেছনে যদি জায়গা না রাখেন, তাহলে এভাবে 7:1 সাউন্ড সিস্টেম সাজানো যাবে না।


কয়েকটা টিপস্‌ দেয়া যেতে পারে।


১.আপনার ঘরের মাঝখানে দাঁড়ান। হাতে তালি বাজালে সেটার প্রতিধ্বনি হচ্ছে? তাহলে সেই ঘরে স্পিকার না বসানোই ভালো।
২.রুমে কার্পেট রাখতে পারেন। ফ্ল্যাট রুম সারফেসে বেশ বাজে রকমের সাউন্ড ইকো হয়।
৩.হোম থিয়েটারে অনেক সময় ভালো বেজ পাওয়া যায় না অ্যারেঞ্জমেন্টের কারণে। এদিক-সেদিক করুন, কিংবা এর বদলে বুকশেলফ্‌ স্পিকার আর সাবউফার ব্যবহার করুন, কাজে দেবে।



এই লেখার সর্বস্বত্ব লেখকের ।এই লেখা লেখকের অনুমতি ব্যাতীত প্রকাশ,মুদ্রণ,অনুলিখন কিংবা কোন রচনায় প্রকাশ করিলে লেখক আইনানুগ ব্যাবস্থা নিতে বাধিত হইবেন।লেখকের মৃত্যুর পর লেখাগুলির সর্বস্বত্ব লেখকের পরিবারের।
৬টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দি আনহোলি ট্রিনিটি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:০৮


অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের... ...বাকিটুকু পড়ুন

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×