somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বানের জলে নব বধূর লাশ

১৮ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৯৪ সালের কথা। বন্যার পানিতে থৈথৈ চারিদিক। আমি তখন ভোরের কাগজে কাজ করি। মতি ভাই (সম্পাদক) আমাকে বললেন কুড়িগ্রামের বন্যার সরজমিন করতে। আমি যথারীতি একটা ইঞ্জিন নৌকা নিয়ে রওনা হলাম ব্রহ্মপূত্র নদে বানভাসি মানুষের উদ্দেশ্যে। এ অবস্থায় ঘুরতে ঘুরতে এক পর্যায়ে রওনা দিলাম ভারতের আসাম রাজ্য সংলগ্ন আমাদের গ্রাম দৈ খাওয়ার চরের উদ্দেশ্যে।
নৌকা তখনো ঐ গ্রামে পৌছায়নি, আমি দূর থেকে লক্ষ্য করলাম নদীতে কি জানি ভাসছে। আর ঐ ভাসমান জিনিষটার কাছে সাতরে কিছু মানুষ আসার চেষ্ঠা করছে। আর আরো দূরে নদীর কিনারে কিছু পুরুষ-মহিলার চিৎকার। মনে হলো নদীতে সাতরানো মানুষদের উৎসাহ দিচ্ছে। মাঝিকে বলি নৌকা তীরে ভেড়াও। তীরে গিয়ে শুনলাম ভারতীয় অংশ থেকে একটি বিয়ের নৌকা স্রোতের পাঁকে ডুবে গেছে। সেই নৌকায় থাকা নব বধুর লাশ ভেসে এসেছে।
আমি নৌকার মাঝিকে বলি চলো আমাকে লাশের কাছে নিয়ে যাও। নৌকা এগিয়ে যায় লাশের কাছে। সেখানে গিয়ে যা দেখলাম তা দেখার জন্য মানসিক ভাবে প্রস্তুত ছিলাম না। লাল টুকটুকে বেনারসী শাড়ি পড়া, সিঁথীতে তখনো সিঁদুরের রং মুছে যায়নি। সেখানে সাঁতরে ভেসে থাকা ৪/৫ জন মানুষ মৃত নববধূর হাতে পড়ে থাকা সোনার রুলী ও গলার সোনার হার খুলে লুট করে নিচ্ছে। মাথা ঘুরে গেলো, যখন দেখলাম একজন মানুষ মৃত ঐ মহিলার শরীর থেকে বেনারসী শাড়ি খোলার চেষ্টা করছে। আমি ঠিক থাকতে পারলাম না।
নৌকার মাঝিকে বললাম আমাকে সাহায্য করেন, আমি এদের এই অমানবিক লুট-পাট বন্ধ করতে চাই। মাঝি বললো ঠিক আছে আমি আপনার সাথে আছি। এর পর যখন বাধা দেয়ার চেষ্টা করলাম তখন লুটেরার দল আমার নৌকা ডুবিয়ে দেয়ার চেষ্টা চালাতে শুরু করলো। তারা বললো আমি যদি বাধা দেই তাহলে তারা আমাকে ডুবিয়ে মারবে। আমার চেষ্টা ব্যর্থ হলো এক পর্যায়ে।
আমার অক্ষমতায় আমি নিষ্ফল ক্ষোভে শুন্যে হাত ছুড়তে শুরু করলাম। এরপর দেখলাম, চরের মানুষরা মেয়েটির শরীরের কাপড়-চোপড়, সোনা-দানা ও শাড়ি খুলে নিয়ে স্রোতে ভাসিয়ে দিলো।
ভীষন এক মন খারাপ করা অনুভূতি নিয়ে ফিরে আসি। রিপোর্ট লিখি। ফ্যাক্সে পাঠাই। পরদির প্রথম পাতায় বক্স করে ছাপা হয়.... বানের জলে নববধূর লাশ।
সেদিনের সেই দৃশ্য এখনো আমার চোখে ভাসে। নববধূর এ পরিণতিতে মনটা তখন ভীষন খারাপ হয়ে যায়। মনে হয় আমরা কি আসলেই সভ্য মানুষ ?
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×