সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকার আব্দুল আলিম নামের এক যুবকের মোটর সাইকেল চুরির ঘটনা নিয়ে লঙ্কাকাণ্ড ঘটে গেছে। পানিতে ডুব দেওয়া চোরকে খুঁজতে চট্টগ্রাম নগরী থেকে ডুবরি তলব করা হয়েছে। জানা যায়, আব্দুল আলিম বাড়বকুণ্ড থেকে সীতাকুণ্ড উত্তর বাজারে পেট্রোল নিতে যাওয়ার পথে সীতাকুণ্ড বাইপাস রোডে মোটর সাইকেলের স্ট্রাট বন্ধ হয়ে যায়। তার সঙ্গীয় এক বন্ধুকে তেল আনতে পাঠিয়ে তিনি পাশ্ববর্তী একটি দোকানে চা খেতে যান। এই সুযোগে মনা ও আব্বাস নামে দুই চোর বাইপাস রাস্তায় অন্ধকারে মোটর সাইকেল দেখতে পেয়ে তারা সাইকেলটি চুরির উদ্দেশ্যে পাশ্ববর্তী পুকুরে ফেলে দেয়। আলীম কিছুক্ষণ পর এসে দেখেন তার মোটরসাইকেলটি নেই। কিছু দূরে দু’জন লোক অন্ধকারে দাঁড়িয়ে থাকতে দেখে তাদেরকে মোটরসাইকেলটি দেখেছেন কিনা জিজ্ঞাসা করলে এরা আলিমের উপর চড়াও হয়। এতে আলিম আব্বাসকে ঝাপটে ধরে চোর চোর করে চিৎকার করলে আশপাশের লোকজন জড়ো হয়। একপর্যায়ে আব্বাস স্বীকার করে মনা ও সে মোটরসাইকেলটি পুকুরের পানিতে ফেলে লুকিয়ে রাখে। উপস্থিত লোকজন আব্বাসকে পানি থেকে মোটরসাইকেলটি তোলার জন্য চাপ দিলে সে পানিতে নামার পর ডুব দেয়। এর পর থেকে তার আর হদিস পাওয়া যায়নি। তখন থেকে তাকে আর না দেখে ঘটনাস্থলে উপস্থিত পুলিশ ও লোকজন দুশ্চিন্তায় পড়ে যান। ঘটনাস্থলে ছুটে আসেন ওসি সামিউল, এসএসপি সার্কেল ইকবাল আলী। তারা এসে খবর দেন ফায়ার সার্ভিসকে। ফায়ার সার্ভিসের লোকজন পানিতে নেমে আব্বাসের সন্ধান না পেয়ে পুকুর থেকে ওঠে আসেন। সিদ্ধান্ত হয় নগরী থেকে ডুবরি আনার। এরই মধ্যে মোটরসাইকেলের মালিক আলিমকে পুলিশ হাজতে বন্দি করে রাখে। পরে অপর চোর মনাকে এক জায়গায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। এএসআই ছবুর মনাকে আটক করে থানায় নিয়ে আসে। তার থেকে জানতে পারেন চোর আব্বাস তার ফুফুর বাড়িতে লুকিয়ে আছে। সে পানিতে নেই। এরপরই পুলিশসহ সকলের দুশ্চিন্তা কমে। নগরী থেকে আসা ডুবরিদেরকে ফেরত পাঠানো হয়। পরবর্তী এসএসপি সার্কেলের সিদ্ধান্তক্রমে চোরদের বিরুদ্ধে আলীম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। আটক মনা চোরকে কোর্টে চালান দেওয়া হয়েছে ও আব্বাস পলাতক রয়েছে।
আলোচিত ব্লগ
তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-
বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন
ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন
দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন
গাধা উন্নয়ন প্রকল্প এবং একটি ভালো কলেজের গল্প
নটর ডেম কলেজে আমাদের সময় একটা প্রকল্প ছিল। নাম ‘অ্যাস ডেভেলপমেন্ট প্রজেক্ট’, সংক্ষেপে এডিপি। বাংলায় বললে ‘গাধা উন্নয়ন প্রকল্প’। নাম শুনে মনে হতে পারে, কোনো প্রাণিসম্পদ উন্নয়ন কর্মসূচি। বাস্তবে এটি... ...বাকিটুকু পড়ুন
DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।