somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিখ্যাতদের নিষিদ্ধ প্রেম

০৬ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ২:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




স্ত্রী থাকতে অন্য নারীর প্রেমে পড়া অথবা স্বামী থাকতে অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করার বিষয়টি সমাজে বৈধ নয়। সেই শ্রীকৃষ্ণের আমলেও মেনে নেয়নি। এখনো গ্রহণ করে না। হোক সেটা আমাদের সমাজ কিংবা মার্কিন সমাজ। মেনে না নেয়ার কারণ, এসব অবৈধ সম্পর্ককে মেনে নিলে সমাজের মর্যাদা ক্ষুণœ হয়। কিন্তু সমাজ মেনে নেয় না বলেই যে এ ধরনের সম্পর্ক গড়ে উঠছে না তা নয়। এই লেখায় কয়েকজন বিখ্যাত ব্যক্তির অবৈধ বা নিষিদ্ধ প্রেমের কথা তুলে ধরা হলো।

হোরেশিও নেলসন
ইতালির বন্দরনগর নেপলসে নিয়োজিত ব্রিটিশ রাষ্ট্রদূত স্যার উইলিয়াম হেমিল্টনের স্ত্রী লেডি এমা হেমিল্টন। ব্রিটিশ অ্যাডমিরাল হোরেশিও নেলসন লেডি হেমিল্টনের প্রেমে পড়েন। ব্রিটেনের জাতীয় নায়ক হিসেবে খ্যাত নেলসন এমার জন্য স্ত্রীকে ছেড়ে দেন। স্বামীকে অন্ধকারে রেখে নেলসনের ঔরসে এমা একটি কন্যাসন্তান জন্ম দেন। উইলিয়াম হেমিল্টনের মৃত্যুর পর দু’জনে একত্রে বসবাস শুরু করেন।
ডেভিড লয়েড জর্জ
স্ত্রী মার্গারেট ওয়েনের মৃত্যুর দুই বছর পর সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড লয়েড জর্জ তার ব্যক্তিগত সচিব ফ্র্যান্সিস স্টিভেনসনকে বিয়ে করেন। জর্জের সঙ্গে ফ্র্যানিসের প্রথম দেখা হয় ১৯১০ সালে। তখন ফ্র্যান্সিস জর্জের মেয়ে ম্যাগানকে পড়াতেন। তখন থেকে তার ও জর্জের মধ্যে অবৈধ সম্পর্ক গড়ে ওঠে।
সত্যজিৎ রায়
২০০৪ সালে প্রকাশিত সত্যজিৎ রায়ের স্ত্রী বিজয়া রায় তার আত্মজীবনীমূলক গ্রন্থে জানিয়েছেন, সত্যজিতের সঙ্গে অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়ের প্রেম ছিল। বিজয়া রায় হাতেনাতে সত্যজিৎ রায়কে ধরে ফেললে, সত্যজিৎ বিজয়া রায়ের কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং কথা দেন এমন ভুল আর কখনো হবে না। বিজয়া রায় তার বইয়ে স্বীকার করেছেন, সত্যজিৎ রায় মৃত্যুর আগ পর্যন্ত তার কথা রেখেছিলেন।
বিল ক্লিনটন
মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও মনিকা লিউনিস্কি এটি বোধ হয় বিশ্বের সবচেয়ে আলোচিত অবৈধ প্রেমকাহিনী। প্রেসিডেন্ট বারবার এ বিষয়টিকে অস্বীকার করলেও তার বিরুদ্ধে বহু প্রমাণ রয়েছে। এ ঘটনায় মিসেস ক্লিনটনকে মহাবিপত্তিতে পড়তে হয়। হোয়াইট হাউসের কর্মচারী ২২ বছরের মনিকা লিউনিস্কির প্রেমে পড়ার দায়ে প্রেসিডেন্ট ক্লিনটনকে আদালতের মুখোমুখি হতে হয়।
জেমস ক্যামেরন
পরকীয়া সম্পর্কের কারণে হলিউডের বিখ্যাত চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও লেখক জেমস ক্যামেরনের সংসার একাধিকবার ভেঙেছে। তিনি তার প্রথম স্ত্রী শ্যারন উইলিয়ামসের সঙ্গে প্রতারণা করে হলিউড চলচ্চিত্র প্রযোজক ও লেখক গ্যাল অ্যান হুর্ডকে বিয়ে করেন। ক্যামেরুন এ পর্যন্ত মোট ৫ বার বিয়ে করেছেন। একসময়ের মডেল ও অভিনেত্রী সুজি আমিস তার বর্তমান স্ত্রী।
শন প্যান
অস্কার বিজয়ী মার্কিন অভিনেতা শন প্যান। তাছাড়াও তিনি একজন চিত্রনাট্যকার, পরিচালক ও সমাজকর্মী। শনের বয়সের প্রায় অর্ধেক বয়সের মার্কিন অভিনেত্রী ন্যাটেলি পোর্টম্যানের সঙ্গে তার পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। একটি হোটেলের বারে চুম্বনরত দু’জনকে হাতেনাতে ধরে ফেলে গণমাধ্যমগুলো। হোটেলের কর্মচারীরা আগে থেকেই তাদের গোপন সম্পর্ক বিষয়ে অবহিত।
টাইগার উডস


গল্ফ খেলোয়াড় টাইগার উডসের সঙ্গে একজন বার ওয়েইট্রেসের গোপন প্রেমের কথা প্রকাশ পেয়েছে। টাইগারের এই মার্কিন প্রেমিকার নাম জাইমি গ্রুবস। জাইমি দাবি করেছেন, টাইগারের সঙ্গে তার আড়াই বছর ধরে প্রেম চলছে। সে টাইগারের পাঠানো এসএমএস ও ভয়েজ মেসেজগুলোও গণমাধ্যমে তুলে ধরেছেন। ফলে টাইগার নিজের ভুল স্বীকার করতে বাধ্য হন। এ ঘটনাকে কেন্দ্র করে শেষে তার ঘর ভাঙে।
সর্বশেষ এডিট : ০৬ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:০০
১০টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×