অপ্রত্যাশিত
০৬ ই অক্টোবর, ২০২২ রাত ১২:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
চমৎকার এক উন্নয়ন!
প্রতিদিনই উজাড় হচ্ছে বন,
চাষের জমি সঙ্কুচিত;
দাম বাড়ছে আমার যাহা
নিত্য প্রয়োজন।
রাস্তা ভেঙ্গে যাচ্ছে ডোবায়
নদীর গর্বে বিলীন হচ্ছে ঘর,
জন্ম বৃদ্ধি কর্ম হ্রাসে
যুব সমাজ দেখছে অন্ধকার।
দুর্নীতি আর অবিচার-ই
নীতির মধ্যে গন্য হচ্ছে আজ,
নারীর প্রতি বিষাক্ত লোভ
হিংস্র হচ্ছে সহজ সরল
অপুষ্ট সমাজ।
নীতির বালাই নেইকো কারো
চারি দিকে দুর্নীতি ভরপুর,
ভদ্র, সভ্য, সততা আজ
উবে যাওয়া বাতাসে কর্পূর।
রাজনীতি আজ নীতির রাজা'র
মধ্যে নাহি পরে,
দন্দ লেগে বন্ধ হচ্ছে
ভালোবাসা প্রতিটি সংসারে।
শিক্ষা মাঝে কুশিক্ষারই
প্রভাব আছে বেশি,
শিক্ষা গুরু অর্থ লোভে
হচ্ছে সর্বনাশী।
আতঙ্ক আর দুর্ভাবনায়
কাটছে দিবা রাতি!
এই উন্নয়ন বন্ধ করতে
কে জ্বালাবে বাতি?
সর্বশেষ এডিট : ০৬ ই অক্টোবর, ২০২২ রাত ১২:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা ছোট নৌকা, পাল তুলে, পাড়ি দিচ্ছে -
অন্তহীন তারার রাস্তা পেরিয়ে।
পেরোচ্ছে গ্রহ, ধূমকেতু, ছুটন্ত আগুনের টুকরো,
দূরে কোথাও ধাক্কা লাগে, তারপর শব্দটা মিলিয়ে যায়।
ধীরে, খুব ধীরে এগোয় নৌকা;
তবু এগোয়।
নৌকায়...
...বাকিটুকু পড়ুন
তখন বেশ ঠান্ডা পড়ে গেছে। সেপ্টেম্বরের রাত।
বরফ পড়া শুরু হয়নি। মন্ট্রিয়লের রাস্তা জনাকীর্ণ। বাড়ি থেকে বের হলে কো-দ্যেনিশ রাস্তার শেষ প্রান্তে একটা লাইব্রেরি আছে। তার পরে...
...বাকিটুকু পড়ুন
ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।
যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম...
...বাকিটুকু পড়ুন
পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা....
...বাকিটুকু পড়ুনলিখেছেন
কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১

লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত
আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,...
...বাকিটুকু পড়ুন