ইচ্ছে
০৪ ঠা মার্চ, ২০২৩ রাত ১:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমি যখন জানালাতে
চাহি অপলক
মহল্লার এই গলির পথে
আসে কত লোক,
আসে যায় স্রোতের মতো
কত ফেরিওয়ালা
চুড়ি- ফিতা- বলে হাঁকে
সকাল দুপুর বেলা।
ঐ বাড়ির ঐ ধোপার মেয়ে
ফেরিওয়ালার কাছে
খিলখিলিয়ে হাসতে হাসতে
চুড়ি কিনতে আসে
বেছে বেছে হেলে দুলে
কেনে কাঁচের চুড়ি
আঁচল বাঁধা গিট্টি খুলে
মিটায় পয়সা কড়ি।
ইচ্ছে করে আমিও হই
অমনি ফেরিওয়ালা
ধোপার মেয়ের হাতে পড়াই
রঙিন কাঁচের বালা।
আমি যখন সকাল বেলা
বসি ফুলের বনে
মালি তখন সযতনে
কাজ করে ফুল বনে
জল ছিটিয়ে গাছগুলোকে
যত্ন করে নিজে
তরতাজা হয় গাছগুলো সব
শুকনো মাটি ভিজে।
কুমোর পাড়ার একটি মেয়ে
মালির কাছে আসে
ফুল দেবে গো? বলে খানিক
খিলখিলিয়ে হাসে
মালি তখন দুহাত ভরে
ফুল তুলে দেয় তারে
আঁচল ভরে ফুল নিয়ে সে
হাত দু'খানা নাড়ে।
ইচ্ছে করে আমিও হই
ফুল বাগানের মালি
সেই মেয়েটির হাত ভরে দেই
ভরা ফুলের ডালি।
আমি যখন পাড়ার মোড়ে
দাঁড়িয়ে থাকি একা
পাশের বাড়ির দ্বারে তখন
দুধ ওয়ালা দেয় দেখা
দুধ- বলে সে দ্বারের কাছে
জোরে পারে ডাক
ঐ বাড়িটির একটি মেয়ে
দরজা করে ফাঁক
জগ নিয়ে সে দ্বারের থেকে
বাহির হয়ে আসে
গোয়ালাকে দেখে মেয়ে
খিলখিলিয়ে হাসে।
হাসি দেখে সেই গোয়ালা'র
বুকটা ওঠে কেঁপে
আস্তে করে জগের মাঝে
দুধটুকু দেয় মেপে।
ইচ্ছে করে আমিও হই
অমনি ঘোষের ছেলে
সেই মেয়েটির জগের মাঝে
দুধটুকু দেই ঢেলে।।
সর্বশেষ এডিট : ০৪ ঠা মার্চ, ২০২৩ রাত ১:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
ডাঃ আকন্দ, ০১ লা অক্টোবর, ২০২৬ ভোর ৬:৩৭
রাশিয়া এবং ইউরোপের মধ্যে পারমাণবিক যুদ্ধের আশংকা করা হচ্ছে। এই যুদ্ধ হলে, তা হবে পাগলামি। ইউরোপকেই এই মরণ মরণ খেলা বন্ধ করতে হবে। ইউরোপকে অনেক ছাড় দিয়ে এ যুদ্ধ বন্ধ... ...বাকিটুকু পড়ুন

অনেকেই নিজের ভাগ্যকে দোষ দেন। বলেন- ''ভাই, ভাগ্য বিড়ম্বনায় আজ আমার এই অবস্থা।'' অনেককে এও বলতে শুনেছি- ''আজ ভাগ্য সহায় থাকলে অনেক দূর এগিয়ে যেতাম।''
.
এইসব মানুষদের আমি বলি- ''শুধু...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫

মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের...
...বাকিটুকু পড়ুনবাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,...
...বাকিটুকু পড়ুন